Rudranil Ghosh and Parambrata Chatterjee: ৪ মে শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। প্রায় ১৬ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি। বিজেপির হয়ে এই জয় আনার পরেই ‘হাওয়া বদল’ আনলেন রুদ্রনীল। না, এ যে সে হাওয়া বদল নয় বরং ১৩ বছরের পুরনো এক হাওয়া বদলের দ্বিতীয় ভাগে দেখতে পাওয়া যাবে অভিনেতাকে।

১৩ বছর আগে মুক্তি পেয়েছিল দুই বন্ধুর একটা অন্যরকম গল্পের ওপর নির্মিত সিনেমা ‘হাওয়া বদল’। একটা দীর্ঘ বিরতির পর আবার বড় পর্দায় মুক্তি আসছে সিনেমার দ্বিতীয় পর্ব। নাম ‘আবার হাওয়া বদল’। আগামী ১২ জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবিটি। আগের পরের মতো এই পর্বটিও পরিচালনা করছেন পরমব্রত চট্টোপাধ্যায় নিজেই।
আরও পড়ুন: 'আমি আঁচ করতে পেরেছিলাম...', হার নিশ্চিত জেনেই কি রাজনীতি ছেড়েছিলেন চিরঞ্জিত?
প্রযোজনার দায়িত্বে রয়েছে এসকে মুভিজ। আগের পর্বের মতো এই পর্বে অভিনয় করবেন পরমব্রত এবং রাইমা দুজনেই। বোল্ড চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে অনুষা বিশ্বনাথনকে। আগের ছবির গল্প যেখানে শেষ হয়েছিল সেখান থেকে শুরু হবে এই নতুন ছবির গল্প।
৫ মে মুক্তি পেল ছবির টিজার, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে আগের গল্পের মতোই পরমব্রত এবং রুদ্রনীলের সত্তা পাল্টাপাল্টি হয়ে যাবে একে অপরের সঙ্গে। স্ত্রী আর ছেলে দুজনেই গুলিয়ে ফেলছে কাছের মানুষটা আসলে কে? হাজার চেষ্টা করেও কারও কাছে আসল সত্যি লুকানো যাচ্ছে না।
{{/usCountry}}৫ মে মুক্তি পেল ছবির টিজার, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে আগের গল্পের মতোই পরমব্রত এবং রুদ্রনীলের সত্তা পাল্টাপাল্টি হয়ে যাবে একে অপরের সঙ্গে। স্ত্রী আর ছেলে দুজনেই গুলিয়ে ফেলছে কাছের মানুষটা আসলে কে? হাজার চেষ্টা করেও কারও কাছে আসল সত্যি লুকানো যাচ্ছে না।
{{/usCountry}}আরও পড়ুন: 'তুমিই আমাদের সুপারহিরো...', দুঃসময়ে রাজের পাশে ঢাল হয়ে দাঁড়ালেন শুভশ্রী
একজন কর্পোরেট চাকুরি এবং অন্যদিকে মজার মানুষ এই দুই সত্তা যখন একে অপরের সঙ্গে পাল্টাপাল্টি হয়ে যায় তখন যে কতটা ভয়ংকর পরিস্থিতি তৈরি হয় সেটাই দেখানো হবে এই ছবিতে। যদিও সিরিয়াস নয় বরং গোটা ব্যাপারটাই দেখানো হবে মজার ছলে।
প্রসঙ্গত, ভোটে জয়ী হওয়ার পর রুদ্রনীলের এটি প্রথম ছবি হতে চলেছে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, একটা সময় বামপন্থী ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তারপর তৃণমূলে যোগ দেন রুদ্রনীল। যদিও এই মুহূর্তে তিনি বিজেপির সক্রিয় কর্মী। অন্যদিকে পরমব্রতকে ভোটের কিছুদিন আগে শাসক দলের হয়ে প্রচার করতে দেখা গিয়েছিল।