তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে রীতিমতো ধুমধাম করে ভাইফোঁটা পালন করতেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। জুন মালিয়া, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, অপরাজিতা আঢ্য, সৌমিতৃষা কুণ্ডু, কৌশানি মুখোপাধ্যায়, নুসরত জাহান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মতো সুন্দরীরা হাজির হতেন সেজেগুজে। তবে এবার আর ‘প্রিয় দাদা’কে ফোঁটা দিতে আসেননি কেউই। এক সংবাদমাধ্যমকে অরূপ খানিক খেদ মিশিয়েই বলেছেন, ‘সবই সময়ের ব্যাপার, সময়ের উপরই সবটা নির্ভরশীল’! তবে অরূপের ভাইফোঁটা নিয়ে তির্যক মন্তব্য করার সুযোগ ছাড়লেন না বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়রা।

রুদ্রনীলকে বলতে শোনা যায়, ‘অরূপ বিশ্বাসের মতো লোকজন ভাইফোঁটার নামে যে ঘটনাগুলো ঘটাতেন, সেই ঘটনাগুলো থেকে বেঁচে গেলেন আমার ফিল্ম ইন্ডাস্ট্রির বোনেরা। ভাইয়ের নামে বাবার বয়সী লোককে ফোঁটা দিতে তাঁরা যে সময়টা ব্যয় করতেন, তাতে তাঁদের আপন যে ভাই, তাঁদের কপালে ফোঁটা দেওয়ার সময় চলে যেত। এই কপালটা সরে গিয়েছে বলে বাকি ভাইদের কপাল খুলেছে। আর যে সম্পর্ক অর্থ, স্বার্থ আর ধান্দা দিয়ে তৈরি হয়, সেখানে কিন্তু কোনোদিনই ভাই আর বোনের আবেগ থাকে না। সেখানে শুধুই স্বার্থ আর ফন্দিফিকির। আমি ধন্যবাদ জানাব সময়কে, ভালো সময় এসেছে। নতুন সরকার পশ্চিমবঙ্গে এসেছে। আমার বোনেরা নিজের বাবা-কাকা-জ্যেঠুর বয়সী এতবড় লোককে ফোঁটা দেওয়ার থেকে মুক্ত হতে পেরেছে।’
তবে অরূপ যে ফোঁটা পাননি তেমনটাও নয়। ২০২৬ সালের ভাইফোঁটায় মেট্রোপলিটনের তৃণমূল ভবনে আয়োজিত অনুষ্ঠানে চন্দ্রিমা ভট্টাচার্যের কাছ থেকে ভাইফোঁটা নিয়েছেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। তা নিয়ে রুদ্রনীল বলেন, ‘এইবার যথার্থ ফোঁটা পেয়েছে, দিদির বয়সী চন্দ্রিমা ফোঁটা দিয়েছে অরূপকে।’
এদিকে রূপা গঙ্গোপাধ্যায়ের গলায় তির্যক সুর আবার সেই সমস্ত বোনদের জন্য, যারা এতদিন সেজেগুজে হাজির হতেন অরূপ বিশ্বাসের দরবারে। বললেন, ‘সবাই কি সত্যিই বোন ছিল? কাকে বোন বলছি, কাকে ভাই বলছি। আদৌ কি তারা কারও ভাই বা বোন? এটা খুব দুর্ভাগ্য যে তাঁদের এটুকু সাহস নেই যে, আপনি সরকারে নেই, তাও আপনার কাছে ফোঁটা নিতে যাবে। কেমন বোন তাঁরা? এরা আসলে কারওরই বোন নয়।’
{{/usCountry}}এদিকে রূপা গঙ্গোপাধ্যায়ের গলায় তির্যক সুর আবার সেই সমস্ত বোনদের জন্য, যারা এতদিন সেজেগুজে হাজির হতেন অরূপ বিশ্বাসের দরবারে। বললেন, ‘সবাই কি সত্যিই বোন ছিল? কাকে বোন বলছি, কাকে ভাই বলছি। আদৌ কি তারা কারও ভাই বা বোন? এটা খুব দুর্ভাগ্য যে তাঁদের এটুকু সাহস নেই যে, আপনি সরকারে নেই, তাও আপনার কাছে ফোঁটা নিতে যাবে। কেমন বোন তাঁরা? এরা আসলে কারওরই বোন নয়।’
{{/usCountry}}