...
...
Next Story

Suvendu PA Killed: ‘মনে রেখো তৃণমূল..’, গুলি করে খুন শুভেন্দুর আপ্ত সহায়ক, হুঁশিয়ারি রুদ্রনীলের!

০২৬-এর নির্বাচনী লড়াই শেষ হয়েছে ঠিকই, কিন্তু বাংলার মাটি থেকে হিংসার কালো মেঘ সরছে না। ভোটের ফল প্রকাশের পরপরই উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে যেভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করা হলো, হুঁশিয়ারি রুদ্রনীলের।

Published on: May 7, 2026, 01:06:01 IST
Advertisement

ভোটের ফলাফল বেরোনোর পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার খবর আসছে। কিন্তু এবার টার্গেট খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খুব কাছের মানুষ। বুধবার রাতে মধ্যমগ্রামের দোহরিয়ায় গাড়ি থামিয়ে খুব কাছ থেকে গুলি করে খুন করা হলো শুভেন্দুর একনিষ্ঠ সঙ্গী চন্দ্রনাথ রথ-কে। এই ঘটনায় শোকাতুর ও ক্ষুব্ধ বিজেপি শিবিরের অন্যতম সেনানি রুদ্রনীল ঘোষ।

‘মনে রেখো তৃণমূল..’, গুলি করে খুন শুভেন্দুর আপ্ত সহায়ক, হুঁশিয়ারি রুদ্রনীলের!
‘মনে রেখো তৃণমূল..’, গুলি করে খুন শুভেন্দুর আপ্ত সহায়ক, হুঁশিয়ারি রুদ্রনীলের!

তৃণমূলকে তোপ রুদ্রনীলের:

ফেসবুক পোস্টে রুদ্রনীল ঘোষ তাঁর ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন— ‘তৃণমূল প্রমাণ দিল তারা তৃণমূল। ভাই চন্দ্রনাথ রথ শুধু শুভেন্দুদার আপন ছিল না, আমাদের সবার আপন ভাই ছিল। মনে রেখো তৃণমূল।’ রুদ্রনীলের এই বার্তার পর রাজনৈতিক মহলে উত্তেজনা আরও বেড়েছে। তাঁর অভিযোগের তির স্পষ্টতই শাসক দলের দিকে।

কী ঘটেছিল বুধবার রাতে?

সূত্র মারফত জানা যাচ্ছে, কাজ সেরে কলকাতায় ফেরার পথে দোহরিয়া এলাকায় চন্দ্রনাথের গাড়ি আটকে তিন-চার জন দুষ্কৃতী অতর্কিতে হামলা চালায়। তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়। বাইক থেকে গুলি করে দুষ্কৃতী। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় গুরুতর জখম গাড়ির চালক। তাঁরও তিনটে গুলি লেগেছে। শুভেন্দু অধিকারী নিজে হাসপাতালে গিয়ে দেহটি শনাক্ত করেন এবং কান্নায় ভেঙে পড়েন।

ভোট পরবর্তী হিংসার ছায়া:

তৃণমূলের পাল্টা দাবি:

যদিও এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, এর পেছনে কোনো অভ্যন্তরীণ বিবাদ বা অন্য কারণ থাকতে পারে, পুলিশ তদন্ত করলেই সত্য বেরিয়ে আসবে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe