...
...
Next Story

Messi-Arup-Rudranil: বিশ্বকাপে মেসির হারের ‘দায়’ অরূপ বিশ্বাসের! আর্জেন্তিনার পরাজয়ে মনে দুঃখ নিয়েই খোঁচা রুদ্রনীলের

আর্জেন্তিনার ভক্ত রুদ্রনীল ঘোষ একরাশ দুঃখ নিয়েই মিডিয়ার মুখোমুখি হন। বলেন ‘বুকে পাথর চাপা দিয়ে সয়ে নিচ্ছি’! এরপর অরূপ বিশ্বাসকে নিয়ে মস্করাও করেন।

Published on: Jul 20, 2026 12:42 PM IST
Advertisement

ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। লিয়োনেল মেসির মতো ফুটবলার পায়ে বল পায়নি বললেই চলে। আর্জেন্টিনার হারে মন ভেঙেছে বহু সমর্থকের। রবিবার রাত জেগে খেলা দেখেছিল তারকা থেকে সাধারণ মানুষ। এদিকে আর্জেন্টিনা হারতেই সব দোষ অরূপ বিশ্বাসের কাঁধে চাপালেন বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ।

বিশ্বকাপে আর্জেন্টিনার হারের পর রুদ্রনীলের প্রতিক্রিয়া, অরূপের নাম নিয়ে খোঁচা
বিশ্বকাপে আর্জেন্টিনার হারের পর রুদ্রনীলের প্রতিক্রিয়া, অরূপের নাম নিয়ে খোঁচা

ফাইনালের পর মিডিয়ার মুখোমুখি হয়ে অভিনেতা-বিজেপি নেতা বললেন, ‘আমি আর্জেন্টিনার সাপোর্টার হতে পারি, মেসি ভক্ত হতে পারি, তবে আজকে ব্রিলিয়ান্টলি যারা খেলেছে, তারাই জিতল। দুঃখ হচ্ছে, অনেকে অনেক কথা বলছে, বুকে পাথর চাপা দিয়ে সয়ে নিচ্ছি। আবার পরের ওয়ার্ল্ডকাপে দেখা হবে। তখন না হয় কথা হবে।’

এরপর মস্করা করে আরও বলেন, ‘অনেকে বলছে যে অরূপ বিশ্বাসের সঙ্গে যদি মেসির না দেখা হত, তাহলে রেজাল্ট অন্যরকম হত। দুঃখ পেয়েছি কী আর করা যাবে।’

কলকাতায় মেসি কাণ্ড:

২০২৫ সালের ডিসেম্বর মাসে যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে ঘটে যাওয়া চরম অব্যবস্থা, ভিআইপি সংস্কৃতির তাণ্ডব এখনো বাঙালির স্মৃতিতে দগদগে। বাংলার ক্রীড়া ইতিহাসের অন্যতম এক লজ্জাজনক অধ্যায় হয়ে রয়েছে এটি। 'মেসি জিওএটি ইন্ডিয়া ট্যুর'-এর অংশ হিসেবে ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে লিওনেল মেসি কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত হন। তবে মাঠে সাধারণ দর্শক বা ফুটবলপ্রেমীদের বদলে তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ বৃত্ত ও প্রভাবশালী ব্যক্তিরা (ভিআইপি) হুড়মুড় করে ঢুকে পড়েন। শুধু তাই নয়, মেসির কোমরে হাত দিয়ে মাঠে ঘুরতেও দেখা যায় অরূপকে। হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেও সাধারণ সমর্থকরা প্রিয় তারকাকে ভালো করে দেখতে পাননি বলে ক্ষোভ দেখাতে শুরু করেন। মেসিও নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়েন অব্যবস্থার কারণে। এরপর যুবভারতী ক্রীড়াঙ্গনের চেয়ার ভাঙচুর করা হয় এবং পুলিশ ও মাঠের দিকে বোতল ছোঁড়া হয়। গ্রেফতার হন ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত।

আবার আসতে পারেন মেসি!

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe