...
...
Next Story

এবার যুদ্ধ অতিমানবের সঙ্গে, ‘শামুক’-এর মোশন পোস্টার প্রকাশ্যে আনলেন রুক্মিণী, মুক্তি কবে?

বলিউডে এন্ট্রি অনেক আগেই নিয়ে নিয়েছিলেন রুক্মিণী মৈত্র। কিন্তু অক্ষয় কুমারের বিপরীতে রুক্মিণীর অভিনয় যে নিঃসন্দেহে তাঁর কর্মজীবনে একটি অন্যতম মাইলস্টোন হতে চলেছে সে কথা আগে থেকেই বলেছেন অনেকে।

Published on: Nov 16, 2026, 17:58:51 IST
Advertisement

বলিউডে এন্ট্রি অনেক আগেই নিয়ে নিয়েছিলেন রুক্মিণী মৈত্র। কিন্তু অক্ষয় কুমারের বিপরীতে রুক্মিণীর অভিনয় যে নিঃসন্দেহে তাঁর কর্মজীবনে একটি অন্যতম মাইলস্টোন হতে চলেছে সে কথা আগে থেকেই বলেছেন অনেকে। অক্ষয়ের বিপরীতে তিনি অভিনয় করবেন, এটা ছাড়া আর কোনও তথ্য ছিল না কারো কাছে। কিন্তু এবার আগামী ছবির মোশন পোস্টার প্রকাশ্যে নিয়ে এলেন রুক্মিণী নিজেই। পোস্ট করেছেন অক্ষয় কুমারও।

‘শামুক’ পোস্টার প্রকাশ্যে আনলেন রুক্মিণী
‘শামুক’ পোস্টার প্রকাশ্যে আনলেন রুক্মিণী

সিনেমার নাম ‘শামুক’। ৩০ সেকেন্ডের মোশন পোস্টারে রুক্মিণী মৈত্রকে দেখতে না পাওয়া গেলেও দেখা গিয়েছে অক্ষয় কুমারকে। কয়েক সেকেন্ডের মোশন পোস্টারে দেখতে পাওয়া গেছে একটি বিশাল বড় ভুতুড়ে হাত, যেটা ধীরে ধীরে নেমে আসছে ওপর থেকে। এরপরেই আলো-আঁধারিতে দাঁড়িয়ে বন্দুক হাতে অক্ষয় কুমারকে দেখতে পাওয়া গিয়েছে, যিনি অজানা শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন।

রুক্মিণীর শেয়ার করা মোশন পোস্টারে ছবি সম্পর্কে কিছু জানা না গেলেও এটি যে একটি থ্রিলার মুভি হতে চলেছে। সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে এই সিনেমায় রুক্মিণীর ভূমিকা কি, সেটা এখন জানা না গেলেও ধীরে ধীরে প্রকাশ্যে আসবে সকলের কাছে। তবে ছবির গল্প বা ভূমিকা যাই হোক না কেন, অক্ষয়ের বিপরীতে অভিনয় বলিউডে রুক্মিণীর মাটি যে কিছুটা হল শক্ত করে দিল সেটা বলাই বাহুল্য।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks