...
...
Next Story

রুক্মিণীর পাশাপাশি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা'তে ছোটপর্দার এই নায়িকা, অঙ্কিতা নন, কে তিনি?

দেব চলতি বছরের ২০২৬-এর স্বাধীনতা দিবসে রুপোলি পর্দায় পদ্মশ্রী ‘অ্যাম্বুল্যান্স দাদা’র ভূমিকায় ধরা দেবেন তিনি। শোনা যাচ্ছিল এই ছবিতে নাকি নায়কের বিপরীতে দেখা মিলবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জগদ্ধাত্রী অঙ্কিতা মল্লিকের। কিন্তু এবার খবর তাঁর বিপরীতে নাকি থাকছেন রুক্মিণী মৈত্র।

Published on: Feb 28, 2026, 14:16:28 IST
Advertisement

দেব চলতি বছরের ২০২৬-এর স্বাধীনতা দিবসে রুপোলি পর্দায় পদ্মশ্রী ‘অ্যাম্বুল্যান্স দাদা’র ভূমিকায় ধরা দেবেন তিনি। ইতিমধ্যে সামনে এসেছে 'বাইক অ্যাম্বুলেন্স দাদা'র পোস্টার। শোনা যাচ্ছিল এই ছবিতে নাকি নায়কের বিপরীতে দেখা মিলবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জগদ্ধাত্রী অঙ্কিতা মল্লিকের। থাকছেন রুক্মিণী মৈত্রও। এবার খবর তাঁদের সঙ্গে নাকি ছোট পর্দার আর এক নায়িকাকে দেখা যাবে? জানেন তিনি কে?

রুক্মিণীর পাশাপাশি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা'তে ছোটপর্দার এই নায়িকা, অঙ্কিতা নন, কে তিনি?
রুক্মিণীর পাশাপাশি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা'তে ছোটপর্দার এই নায়িকা, অঙ্কিতা নন, কে তিনি?

আরও পড়ুন: পাকস্থলীর সিস্ট অপারেশনের পর কেমন আছেন দীপিকা? ‘খুব ব্যথা…’, বললেন নায়িকা

দেব-রুক্মিণী জুটি এক সঙ্গে ‘চ্যাম্প’, ‘কিশমিশ’, ‘পাসওয়ার্ড’, ‘কিডন্যাপ’ -সহ একাধিক ছবি উপহার দিয়েছেন। তবে তাঁদের বহুদিন জুটিতে দর্শকরা দেখেননি। এবার শোনা গিয়েছে রুক্মিণীকে নাকি দেবের সঙ্গে এই ছবিতে দেখা যাবে। তবে মাঝে শোনা যাচ্ছিল এই ছবিতে নাকি অঙ্কিতার সঙ্গে দেখা যাবে দেবকে। 'প্রজাপতি ২'-এ যেমন ইধিকা পাল ও জ্যোতির্ময়ী কুণ্ডু ছিলেন। সেই ভাবে রুক্মিণী সঙ্গে কি তিনিও কি থাকবেন? সেই প্রশ্নের উত্তর এখনও অজানা।

তবে জানা গিয়েছে এই ছবিতে অভিনয় করতে চলেছেন ছোটপর্দার আর এক জনপ্রিয় অভিনেত্রী শ্রীপর্ণা রায়। এর আগে 'প্রজাপতি ২'তেও তিনি দেবের সঙ্গে কাজ করেছিলেন। এবার কোন গুরুত্বপূর্ণ চরিত্রে নায়িকাকে দেখা যেতে চলেছে সেটাই এখন দেখার।

আরও পড়ুন: বলিউডে আনুগত্যের অভাব নিয়ে সরব করণ! ‘ওঁরা এতটাই নিরাপত্তাহীন বোধ করেন’, বললেন পরিচালক

প্রসঙ্গত, জলপাইগুড়ির ছেলে করিমূল নিজের বাইককে বদলে ফেলেছিলেন আস্ত একটা অ্য়াম্বুল্যান্সে। প্রত্যন্ত গ্রামের রোগীদের সঠিক সময়ে হাসপাতালে পৌঁছে দেওয়াই তাঁর জীবনের একমাত্র ধ্য়ানজ্ঞান। হাজারও মানুষের জীবন বাঁচিয়েছেন করিমূল। তাঁর এই কর্মযজ্ঞকে সম্মান জানিয়ে ২০১৭ সালে ভারত সরকার করিমূলকে পদ্মশ্রী সম্মান দেয়। শোনা যায়, করিমূলের মা সময়মতো অ্য়াম্বুল্য়ান্স না পেয়ে মারা যান। ছেলেবেলার সেই ব্যাথা বছরের পর বছর বুকে চেপে রেখেছিলেন করিমূল। এখন তাঁর বাইকই অ্য়াম্বুল্যান্স। আর এবার তাঁর সেই গল্প দেবের হাত ধরে উঠে আসবে বড় পর্দায়।

শ্রীপর্ণা রায়

তবে এই ছবিটি ছাড়াও এবছর দেবের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ছবি হতে চলেছে 'দেশু ৭' এই ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে। অন্যদিকে, সর্ব শেষ একটি বিশেষ চরিত্রে 'মন মানে না' ছবিতে দেখা গিয়েছিল রুক্মিণীকে। পাশাপাশি অঙ্কিতাকে মেগাও ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। মহুয়া বন্দোপাধ্যায়ের জীবনীমূলক ছবি 'গুন গুন করে মহুয়া'তে মুখ্য ভূমিকায় দেখা যাবে তাঁকে। শ্রীপর্ণাকে বর্তমানে স্টার জলসার মেগা 'লক্ষ্মী ঝাঁপি'তে দেখা যাচ্ছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks