...
...
Next Story

Rukmini Maitra: ‘ভালই হল অবশ্য….’, পুজো মিটতেই জল্পনায় সিলমোহর, কোচি থেকে কী জানালেন রুক্মিণী?

নরওয়ে-তে ছুটি কাটাচ্ছেন দেব। এদিকে কোচিতে কাজে ব্যস্ত রুক্মিণী। পুজোর মধ্যেও দূরত্ব দুজনের। তবে এত পরিশ্রমের পিছনের কারণটা রুক্মিণী ভক্তদের জন্য দারুণ আনন্দের।

Published on: Oct 22, 2026, 19:22:30 IST
Advertisement

দুর্গাপুজোর ছুটিতে দেবের হাত ধরে বিদেশে পাড়ি দেন রুক্মিণী মৈত্র। এটাই তারকা দম্পতির সেট করা ট্রেন্ড। তবে এবার সেই রীতিতে ছেদ পড়েছে। নরওয়ে-তে ঘুরে বেড়াচ্ছেন দেব। ‘এমনি’ ছবিও পোস্ট করছেন। কিন্তু রুক্মিণী কোচিতে। দুজনের মাঝে লক্ষ যোজন ভৌগোলিক দূরত্ব। মনের দূরত্ব তৈরি হয়েছে কিনা, তা জানা নেই কারুর।

‘ভালই হল অবশ্য….’, জল্পনায় সিলমোহর রুক্মিণীর, কোচি থেকে কী জানালেন নায়িকা?
‘ভালই হল অবশ্য….’, জল্পনায় সিলমোহর রুক্মিণীর, কোচি থেকে কী জানালেন নায়িকা?

তবে বেশ কিছুদিন ধরেই টলিপাড়ায় যে জল্পনা ভাসছিল, তা অফিসিয়্যাল সিলমোহর পড়ল একাদশীর দিন। আবারও বলিউডে পাড়ি দিচ্ছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। বলিপাড়ার প্রথম সারির সুপারস্টার অক্ষয় কুমারের (Akshay Kumar) বিপরীতে এবার রুক্মিণী মৈত্র।

‘শামুক’ ছবিতে অক্ষয়-রুক্মিণী জুটি:

কণিষ্ক ভার্মার পরিচালনায় নির্মিত হতে চলা এই সায়েন্স-ফিকশন থ্রিলার ছবিটির নাম রাখা হয়েছে ‘শামুক’ (Samuk)। বিপুল অমৃতলাল শাহ এবং আসীন এ শাহের প্রযোজনা সংস্থা ‘সানশাইন পিকচার্স’ (Sunshine Pictures)-এর ব্যানারে তৈরি হচ্ছে ছবিটি।

এদিন প্রযোজনা সংস্থার পক্ষ থেকে রুক্মিণীর ছবি শেয়ার করে পোস্ট করা হয়েছে— ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে রুক্মিণী মৈত্র ‘শামুক’ ছবির কাস্টে যুক্ত হলেন। ‘সনক’ ছবির চমৎকার অভিজ্ঞতার পর আবারও ওঁর সঙ্গে কাজ করতে পেরে আমরা দারুণ উচ্ছ্বসিত।’ এই পোস্টে কোনও মন্তব্য না করলেও লাইক করেছেন দেব।

পুজোর মধ্য়েও কাজের চাপ। আক্ষেপ নেই নায়িকার। দেব-প্রিয়া বললেন, ‘এ বারের দুর্গাপুজোটাও কাজ করেই কেটে গেল। ভালই হল অবশ্য। এও এক নতুন ধরনের পুজো। এই জন্যেই হয়তো বলে কাজই পরম পুজো। আমি ভাগ্যবতী মনে করি নিজেকে।’

অক্ষয় কুমার ও রুক্মিণী মৈত্র ছাড়াও ছবিতে দেখা যাবে বিনীতি কুমার সিং, রজত কাপুর, স্বানন্দ কিরকিরে এবং বনিতা সান্ধুর মতো তারকাদের। ছবিটি ২০২৭ সালে প্রেক্ষাগৃহে আসবে।

কেন বাছা হলো রুক্মিণীকে?

২০২১ সালে বিদ্যুৎ জামওয়ালের সাথে ‘সনক’ ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ ঘটেছিল রুক্মিণীর। সেটিও ছিল এই সানশাইন পিকচার্সেরই ছবি। নির্মাতাদের মতে, এই সায়েন্স-ফিকশন থ্রিলারের জন্য এমন এক ব্যক্তিত্বের প্রয়োজন ছিল যার স্ক্রিন প্রেজেন্স দারুণ এবং তীব্র প্রখরতা রয়েছে, আর সেই নিরিখেই রুক্মিণীকে নির্বাচন করা হয়েছে।

ইউকে (UK)-তে ইতোমধ্যেই ছবির শুটিং প্রক্রিয়ার কাজ এগিয়েছে। টলিউডে রুক্মিণীকে আগামিতে দেখা যাবে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’তে। সেখানে দেবের নায়িকা রুক্মিণী।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks