‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র স্ত্রীর ভূমিকায় চমক রুক্মিণীর! আন্তর্জাতিক নারী দিবসে প্রকাশ্যে নায়িকার ফার্স্ট লুক

দেব চলতি বছরের স্বাধীনতা দিবসে রুপোলি পর্দায় পদ্মশ্রী ‘অ্যাম্বুল্যান্স দাদা’র ভূমিকায় ধরা দেবেন তিনি। ইতিমধ্যে সামনে এসেছে 'বাইক অ্যাম্বুলেন্স দাদা'র পোস্টার। শোনা যাচ্ছিল এই ছবিতে নাকি নায়কের বিপরীতে দেখা রুক্মিণী মৈত্রকে। এবার প্রকাশ্যে এল মোশান পোস্টার, সেখানেই দেখা মিলেছে নায়িকার।

Mar 8, 2026, 13:09:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দেব চলতি বছরের স্বাধীনতা দিবসে রুপোলি পর্দায় পদ্মশ্রী ‘অ্যাম্বুল্যান্স দাদা’র ভূমিকায় ধরা দেবেন। ইতিমধ্যে সামনে এসেছে 'বাইক অ্যাম্বুলেন্স দাদা'র পোস্টার। শোনা যাচ্ছিল এই ছবিতে নাকি নায়কের বিপরীতে দেখা রুক্মিণী মৈত্রকে। এবার প্রকাশ্যে এল মোশান পোস্টার, সেখানেই দেখা মিলেছে নায়িকার।

বাইক অ্যাম্বুলেন্স দাদার স্ত্রীর ভূমিকায় রুক্মিণী! প্রকাশ্যে নায়িকার ফার্স্ট লুক
বাইক অ্যাম্বুলেন্স দাদার স্ত্রীর ভূমিকায় রুক্মিণী! প্রকাশ্যে নায়িকার ফার্স্ট লুক

আরও পড়ুন: রুক্মিণীর পাশাপাশি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা'তে ছোটপর্দার এই নায়িকা, অঙ্কিতা নন, কে তিনি?

আন্তর্জাতিক নারী দিবসে উপলক্ষ্যে এই পোস্টার সামনে আনা হয়েছে। ছবিতে রুক্মিণী মৈত্রকে করিমুল হকের স্ত্রী অঞ্জুর চরিত্রে দেখা যাবে। তিনি এমন একজন মহিলা যিনি নীরব ভাবে পাশে থেকেছেন লক্ষ লক্ষ মানুষের।

রবিবার প্রকাশ্যে আসা পোস্টারে দেখা গিয়েছে বাইকের সামনে নীল রঙের শার্টে 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' রূপে ধরা দিয়েছেন দেব। অন্যদিকে রুক্মিণীর পরনে ছিল হলুদ রঙের সালোয়ার কামিজ। মাথায় ফুল দেওয়া ছিল।

আরও পড়ুন: 'বঙ্গবিভূষণ' বিতর্কের পর, মমতার পরামর্শেই স্যোশাল মিডিয়ায় ফিরছেন ইমন! 'দিদির কথা শিরোধার্য', বললেন গায়িকা

দেব-রুক্মিণী জুটি এক সঙ্গে ‘চ্যাম্প’, ‘কিশমিশ’, ‘পাসওয়ার্ড’, ‘কিডন্যাপ’ -সহ একাধিক ছবি উপহার দিয়েছেন। তবে তাঁদের বহুদিন জুটিতে দর্শকরা দেখেননি। এবার রুক্মিণীকে দেবের সঙ্গে এই ছবিতে দেখা যাবে। তবে মাঝে শোনা যাচ্ছিল এই ছবিতে নাকি অঙ্কিতার সঙ্গে দেখা যাবে দেবকে। 'প্রজাপতি ২'-এ যেমন ইধিকা পাল ও জ্যোতির্ময়ী কুণ্ডু ছিলেন। সেই ভাবে রুক্মিণী সঙ্গে কি তিনিও কি থাকবেন? সেই প্রশ্নের উত্তর এখনও অজানা।

তবে জানা গিয়েছে এই ছবিতে অভিনয় করতে চলেছেন ছোটপর্দার আর এক জনপ্রিয় অভিনেত্রী শ্রীপর্ণা রায়। এর আগে 'প্রজাপতি ২'তেও তিনি দেবের সঙ্গে কাজ করেছিলেন। এবার কোন গুরুত্বপূর্ণ চরিত্রে নায়িকাকে দেখা যেতে চলেছে সেটাই এখন দেখার।

তাছাড়াও এই ছবিতে অভিনয় করছেন ইন্দ্রাশিস রায়, ওএসডি অলোক সান্যাল। জানা গিয়েছে শুভাশিস মুখোপাধ্যায়ও নাকি থাকতে পারেন। তবে এখনও পর্যন্ত কাস্ট নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয়নি নির্মাতাদের পক্ষ থেকে।

রুক্মিণীর ফার্স্ট লুক
রুক্মিণীর ফার্স্ট লুক

প্রসঙ্গত, জলপাইগুড়ির ছেলে করিমূল নিজের বাইককে বদলে ফেলেছিলেন আস্ত একটা অ্য়াম্বুল্যান্সে। প্রত্যন্ত গ্রামের রোগীদের সঠিক সময়ে হাসপাতালে পৌঁছে দেওয়াই তাঁর জীবনের একমাত্র ধ্য়ানজ্ঞান। হাজারও মানুষের জীবন বাঁচিয়েছেন করিমূল। তাঁর এই কর্মযজ্ঞকে সম্মান জানিয়ে ২০১৭ সালে ভারত সরকার করিমূলকে পদ্মশ্রী সম্মান দেয়। শোনা যায়, করিমূলের মা সময়মতো অ্য়াম্বুল্য়ান্স না পেয়ে মারা যান। ছেলেবেলার সেই ব্যাথা বছরের পর বছর বুকে চেপে রেখেছিলেন করিমূল। এখন তাঁর বাইকই অ্য়াম্বুল্যান্স। আর এবার তাঁর সেই গল্প দেবের হাত ধরে উঠে আসবে বড় পর্দায়।