...
...
Next Story

Rukmini Maitra: 'আমরা সবাই স্বার্থপর রাক্ষস...', হঠাৎ রুক্মিণীর এমন মন্তব্য করার কারণ কী?

Rukmini Maitra: সেলফিস জায়ান্ট অর্থাৎ স্বার্থপর রাক্ষস, এই গল্পটা প্রায় প্রত্যেকেই ইংরেজি পাঠ্য বইতে কখনও না কখনও পড়েছেন। একজন এমন দানব যে শিশুদের সহ্য করতে পারবে না। কিন্তু এই সেলফিস জয়েন্টের সঙ্গে কোথাও না কোথাও নিজেকে মিলিয়ে দিলেন রুক্মিণী!

Published on: Jun 16, 2026 11:50 AM IST
Advertisement

Rukmini Maitra: সেলফিস জায়ান্ট অর্থাৎ স্বার্থপর রাক্ষস, এই গল্পটা প্রায় প্রত্যেকেই ইংরেজি পাঠ্য বইতে কখনও না কখনও পড়েছেন। একজন এমন দানব যে শিশুদের সহ্য করতে পারবে না। নিজেকে আটকে রাখত একটি বিশাল বড় অট্টালিকার মধ্যে। কিন্তু পরবর্তীকালে সেই ধীরে ধীরে ভালো হয়ে যায়, ভালবাসতে শুরু করে প্রকৃতিকে। কিন্তু এই সেলফিস জয়েন্টের সঙ্গে কোথাও না কোথাও নিজেকে মিলিয়ে দিলেন রুক্মিণী!

'আমরা সবাই স্বার্থপর রাক্ষস...', হঠাৎ রুক্মিণীর এমন মন্তব্য করার কারণ কী?
'আমরা সবাই স্বার্থপর রাক্ষস...', হঠাৎ রুক্মিণীর এমন মন্তব্য করার কারণ কী?

সম্প্রতি soulconnection_podcast কে দেওয়া একটি সাক্ষাৎকারে রুক্মিণী বলেন, ‘আমরা সবাই সেলফিস জায়ান্ট হয়ে গিয়েছি। যখন ছোটবেলায় এই গল্পটা পড়েছিলাম তখন এই গল্পে একটি লাইন ছিল যেখানে লেখা ছিল, সেই স্বার্থপর রাক্ষস, যে সীমিত কথা বলত। সব কথা বলার অধিকার ছিল না তার। আমরা সকলেই এখন সেই পর্যায়ে পৌঁছে গেছি কারণ আমাদের নিজেদেরও কথা বলার মধ্যে সীমাবদ্ধতা রাখতে হয়।’

আরও পড়ুন: মহুয়ার বায়োপিকে থাকবেন অরিন্দম শীল, ফুটিয়ে তুলবেন কোন চরিত্র?

রুক্মিণী বলেন, ‘ছোটবেলায় গল্পে ওই লাইনটা পড়ে সঙ্গে সঙ্গে দাদার কাছে দৌড়ে চলে গিয়েছিলাম আর গল্প করতে শুরু করেছিলাম। কেন জানি না এই কথাটা আমার ভীষণ মনে লেগেছিল। কিন্তু এখন একটা সময় পর আমরা সকলে এক একজন স্বার্থপর রাক্ষসেই পরিণত হয়ে গিয়েছি। কিছু বলার আগে আমাদের চিন্তা ভাবনা করতে হয়, সব কিছু বলতে পারি না আমরা।’

প্রসঙ্গত, চলতি বছর বড় পর্দায় মুক্তি পাবে ‘বাইক এম্বুলেন্স দাদা’। এই ছবিতে দেবের বিপরীতে অভিনয় করবেন রুক্মিণী। করিমুল হক- এর জীবনে অবলম্বনে এই ছবিটি তৈরি করা হয়েছে। সিনেমাটি এই বছর অগস্ট মাসে মুক্তি পাবে।

ছবিটি পরিচালনা করছেন বিনয় মুদগিল। প্রযোজনায় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার এবং নন্দী মুভিজ। ছবিটি নিবেদন করবেন প্রদীপ কুমার নন্দী, গুরুপদ অধিকারী এবং দেব অধিকারী। ছবিতে দেব, রুক্মিণী ছাড়া অভিনয় করবেন শুভাশিস মুখোপাধ্যায়,ইন্দ্রাশিস রায়।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe