‘সারাভাই ভার্সেস সারাভাই’-এর দুষ্টু মিষ্টি বউমা হোক অথবা ‘অনুপমা’ ধারাবাহিকের ব্যক্তিত্বপূর্ণ চরিত্র, রূপালী গঙ্গোপাধ্যায় নিজের চরিত্রে চিরকালই ভীষণ সাবলীল। তবে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে মাঝেমধ্যেই তিনি কান্নায় ভেঙে পড়েন। কিছু মাস আগে তিনি যেমন জানিয়েছিলেন কাজের ক্ষেত্রে ব্যস্ত থাকার কারণে ছেলের ছোটবেলা মিস করে গিয়েছেন তিনি। ছোটবেলা থেকে ছেলে অনেকটা সময় বাবার সঙ্গে কাটিয়েছে, তিনি তেমনভাবে সময় দিতে পারেননি সন্তানকে।

এবার বাবার কথা বলতে গিয়ে আবারও একবার আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেত্রী। গত বুধবার ফিকি ফ্রেমস ২০২৬- এ চলচ্চিত্র নির্মাতা অনিল গঙ্গোপাধ্যায় তথা নিজের বাবাকে স্মরণ করতে গিয়ে অভিনেত্রী জানান, কতটা পরিশ্রম করার পর নিজের বাবার বাড়ি কেনার ইচ্ছা পূরণ করতে পেরেছিলেন তিনি।
অভিনেত্রী বলেন, ‘আমার বাবা একজন চলচ্চিত্র নির্মাতা ছিলেন। সেই সময় কর্পোরেট চলচ্চিত্র ব্যবসার সঙ্গে যারা যুক্ত ছিলেন না তাদের নিজেদের বাড়ি বিক্রি করে ছবি তৈরি করতে হত। একটা সময় এমন হয়েছিল যে আমরা সবকিছু হারিয়ে পথে বসেছিলাম। আমার বাবার স্বপ্ন ছিল মুম্বইতে নিজের একটি বাড়ি তৈরি করার। আমি সেই স্বপ্ন পূরণ করতে চেয়েছিলাম। এই স্বপ্ন পূরণ করতে আমাকে সাহায্য করেছিল অনুপমা ধারাবাহিক। এই ধারাবাহিক অভিনয় করেই আমি প্রথম নিজের বাড়ি কিনেছিলাম।’
আরও পড়ুন: সোহিনী-আলেকজান্দ্রার সঙ্গে রিইউনিয়ন সায়কের, বিগ বস নিয়ে কী কথা হলো তিনজনের?
যেহেতু রূপালী একজন পরিচালকের সন্তান তাই খুব স্বাভাবিকভাবেই নেপোকিড কটাক্ষ তাঁকেও শুনতে হয়েছিল। যদিও নিজের দক্ষতা এবং পরিশ্রমের ফলেই আজ এই জায়গায় দাঁড়িয়েছেন অভিনেত্রী। প্রথম থেকেই নিজের বাবার পরিচয় কোথাও দেননি তিনি, বরং নিজের চেষ্টায় আজ একজন সফল অভিনেত্রী হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলতে পেরেছেন।
{{/usCountry}}যেহেতু রূপালী একজন পরিচালকের সন্তান তাই খুব স্বাভাবিকভাবেই নেপোকিড কটাক্ষ তাঁকেও শুনতে হয়েছিল। যদিও নিজের দক্ষতা এবং পরিশ্রমের ফলেই আজ এই জায়গায় দাঁড়িয়েছেন অভিনেত্রী। প্রথম থেকেই নিজের বাবার পরিচয় কোথাও দেননি তিনি, বরং নিজের চেষ্টায় আজ একজন সফল অভিনেত্রী হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলতে পেরেছেন।
{{/usCountry}}ওই একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুপমার ছবির প্রযোজক রাজন শাহী। তিনি সকলকে জানান তাঁর প্রথম ছবি ‘দিল হে কে মানতা নেহি’ সিনেমার জন্য তিনবার অডিশন দিয়েছিলেন অভিনেত্রী। প্রথমবার প্রত্যাখ্যান করার পরেও রূপালী বারবার সুযোগ চাইতেন, অবশেষে নিজেকে প্রমাণ করতে পেরেছিলেন তিনি।
আরও পড়ুন: 'এখনও রাতে ঘুমোতে পারি না', কোন ভয় তাড়া করে মিমিকে?
প্রযোজক আরও বলেন, ‘সেই সময় বাসের ভাড়া দেওয়ার মতো যথেষ্ট টাকা ছিল না রূপালীর কাছে কিন্তু তাও তিনি কষ্ট করে হলেও অডিশন দিতে আসতেন। অনেক সময় হাতে টাকা না থাকায় পুরো রাস্তা তিনি হেঁটে আসতেন।’
প্রসঙ্গত, অভিনেত্রীর বাবা অনিল গঙ্গোপাধ্যায় ‘তপস্যা’ এবং ‘সাহেব’-এর মতো একাধিক চলচ্চিত্র পরিচালনা করেছেন। ২০১৬ সালের ১৫ জানুয়ারি ৮২ বছর বয়সে তিনি মারা যান।