...
...
Next Story

রবিবার ইডেনে মুখোমুখি! ‘রোগা হয়ে গিয়েছ একটু…’, বললেন রূপম, কী জবাব সৌরভের?

রবিবার বৃষ্টিভেজা ইডেনে পারফর্ম করেন রূপম ইসলাম। লেজার শো আর আতসবাজির রোশনাইয়ে সঙ্গে রূপমের কণ্ঠ, এক অন্য দুনিয়ায় নিয়ে গিয়েছিল শ্রোতাদের। ব্যাকস্টেজে মুখোমুখি হন সৌরভের সঙ্গে। কী কথা হয় দুই তারকার?

Published on: Jun 22, 2026, 21:30:23 IST
Advertisement

ইডেনে বেঙ্গল টি-২০ লিগের জোড়া ফাইনাল ছিল রবিবার। সকালে মেয়েদের ম্যাচ আর রাতে পুরুষদের। আর তারই মাঝে বিকেলে ছিল রূপম ইসলাম ও তাঁর ব্যান্ড ফসিলসের শো। সাকালে বৃষ্টির কারণে পিছিয়ে যায় মহিলাদের ম্যাচটি। তবে সামান্য দেরিতে হলেও হয় রূপমের কনসার্ট। লেজার শো আর আতসবাজির রোশনাইয়ে সঙ্গে রূপমের কণ্ঠ, বৃষ্টিভেজা ইডেনে যেন তৈরি হয়েছিল এক স্বর্গীয় পরিবেশ। বিষাক্ত মানুষ, আরও একবার হাতটা ছুঁয়ে দেখ ও হাসনুহানা, এই তিনটি গান পরিবেশন করেন তিনি। শো-র একাধিক ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

রবিবার মুখোুখি রূপম-সৌরভ, কী কথা হল দুই তারকার?
রবিবার মুখোুখি রূপম-সৌরভ, কী কথা হল দুই তারকার?

তবে স্টেজে রূপমের ম্যাজিক যেমন নেটপাড়ার মন কেড়েছে, তেমনই ব্যাকস্টেজের একটি বিশেষ মুহূর্তও এসেছে সামনে। যেখানে দেখা যাচ্ছে ছেলে রূপের সঙ্গে মহারাজের সাক্ষাৎ করিয়ে দিচ্ছেন রূপম ও তাঁর পত্নী রূপসা। রূপের সঙ্গে ছবিও তোলেন সৌরভ।

এমনকী, সৌরভকে দেখে রূপম বলে ওঠেন, ‘অনেকদিন পরে দেখা হল। একটু ঝরিয়েছ নিজেকে (রোগা হয়ে গিয়েছ)’। আর তাতে দাদার জবাব, ‘আসলে আমি রোগা থাকি। রোগা হওয়ার চেষ্টা করি না। ইটস জাস্ট আ প্রসেস। শরীরচর্চা, ডায়েট এসব চলে।’

একাধিক সাক্ষাৎকারে মহারাজ জানিয়েছেন যে, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে মূলত লো কার্ব (কম কার্বোহাইড্রেট) ও হাই প্রোটিন ডায়েট মেনে চলেন। মটন, চিংড়ির মতো খাবার বাদ দিয়েছেন জীবন থেকে। খুব বেশি তেলমশলা যুক্ত খাবারও খান না আর। এমনকী বাদ আইসক্রিম, অতিরিক্ত মিষ্টি ও বাইরের ভাজাপোড়া খাবার থেকেও দূরে থাকেন।

আপাতত ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে 'প্রিন্স অফ ক্যালকাটা'-র বায়োপিক নিয়ে। ছবিতে 'দাদা'র ভূমিকায় অভিনয় করছেন রাজকুমার রাও। সৌরভের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তানিয়া মানিকতলা। শাশ্বত চট্টোপাধ্যায়-কে দেখা যাবে সৌরভের বাবার চরিত্রে। সৌরভের মায়ের চরিত্রে অভিনয় করছেন টলিউডের পরিচিত মুখ অপরাজিতা আঢ্য। প্রাথমিকভাবে ছবির নাম রাখা হয়েছে 'দাদা: দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি'।

খুব জলদি সৌরভ ফিরছেন সঞ্চালনায়। স্টার জলসায় পুজোর পর থেকেই শুরু হবে বাংলা বিগ বস। যার দায়িত্ব সামলাবেন মহারাজ। এছাড়াও স্টার জলসারই আরেকটি শো সঞ্চালনা করার কথা রয়েছে তাঁর। এদিকে, জি বাংলার দাদাগিরি থেকে সৌরভ সরে দাঁড়ানোর পর, সেই দায়িত্ব গিয়েছে দেবের হাতে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks