NEET কেলেঙ্কারির মধ্যেই পুরনো গান পোস্ট করলেন রূপম, স্পষ্ট করলেন নিজের অবস্থান

দিল্লির বুকে চলতে থাকা আন্দোলনকে ঘিরে তৈরি হওয়া যে উত্তেজনা সে কথা এখন আর কারও অজানা নয়। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে মুখ খুলেছেন বলিউড থেকে টলিউডের একাধিক তারকা। তবে এবার একেবারে অন্যরকম কায়দায় ছাত্রদের পাশে দাঁড়ালেন রূপম ইসলাম।

Published on: Jul 23, 2026, 17:42:13 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দিল্লির বুকে চলতে থাকা আন্দোলনকে ঘিরে তৈরি হওয়া যে উত্তেজনা সে কথা এখন আর কারও অজানা নয়। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে মুখ খুলেছেন বলিউড থেকে টলিউডের একাধিক তারকা। তবে এবার একেবারে অন্যরকম কায়দায় ছাত্রদের পাশে দাঁড়ালেন রূপম ইসলাম।

NEET কেলেঙ্কারির মধ্যেই পুরনো গান পোস্ট করলেন রূপম
NEET কেলেঙ্কারির মধ্যেই পুরনো গান পোস্ট করলেন রূপম

প্রায় ৮ বছর আগে তিনি একটি গান লিখেছিলেন, যা ছিল দেশের বিভিন্ন প্রান্তে চলতে থাকা ছাত্র আন্দোলন, শিশু শ্রমিকের বিরোধিতা করে। এত বছর পরেও সেই গান কতটা প্রাসঙ্গিক, সেটা বোঝাতেই সেই গান আবার পোস্ট করলেন তিনি।

আরও পড়ুন: কাজ না পাওয়া নিয়ে খোঁচা! অর্থনৈতিক সামর্থ্য দেখাতে যা করলেন মধুবনী

গানের প্রতিটি লাইনের মধ্যে রয়েছে ছাত্রদের পাশে দাঁড়িয়ে থাকার বার্তা। সংহতি জানাই, এই গানের প্রতিটি অংশে প্রশাসনের উদ্দেশ্যে কিছু বার্তা দিয়েছেন সঙ্গীতশিল্পী। মানুষের স্বাধীনতা, মানুষের বিপ্লব এসব কিছুই উঠে এসেছে যে গানের মাধ্যমে।

রূপম ইসলামের এই পোষ্টের কমেন্ট বক্সে অনেকেই লিখেছেন, এত বছর হয়ে গেলেও এই গান কতটা প্রাসঙ্গিক আজও। কেউ আবার লিখেছেন, প্রতিবাদের আরেক নাম রূপম ইসলাম। তবে শুধুমাত্র রূপম একা নন, খুব সম্প্রতি অরিজিৎ সিং স্পষ্ট গলায় গোটা বিষয়টির প্রতিবাদ জানিয়েছেন।

আরও পড়ুন: নিট কেলেঙ্কারির ছায়া এবার ডিজিটাল পর্দায়, বড় ঘোষণা জি ফাইভের

নিট প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি, ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ, এই সব কিছু নিয়ে উত্তাল গোটা দিল্লি। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হওয়া আন্দোলন এখন বিশাল বড় আকার ধারণ করেছে। দিল্লিতে যন্তর মন্তরে একের পর এক সেলিব্রিটি এসে দেখা করছেন অনশনরত আন্দোলনকারীদের সঙ্গে।