Rupanjana Mitra and Ratul Mukherjee: নতুন বছরে নতুন পদক্ষেপ রাতুল-রূপাঞ্জনার, টলিউড পেতে চলেছে নতুন প্রযোজনা সংস্থা

Rupanjana Mitra and Ratul Mukherjee: দীর্ঘ সময় অভিনয় জগতের সঙ্গে যুক্ত অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। বিভিন্ন স্বাদের ছবি তিনি উপহার দিয়েছেন দর্শকদের। তবে এবার আর অভিনেত্রী হিসেবে নয়, প্রযোজক হিসাবে দর্শকদের নতুন ছবি উপহার দেবেন তিনি। সঙ্গী অভিনেত্রীর ছায়া সঙ্গী রাতুল মুখোপাধ্যায়।

Published on: Apr 22, 2026, 13:58:44 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Rupanjana Mitra and Ratul Mukherjee: দীর্ঘ সময় সিনেমা জগতের সঙ্গে যুক্ত অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। বিভিন্ন স্বাদের ছবি তিনি উপহার দিয়েছেন দর্শকদের। তবে এবার আর অভিনেত্রী হিসেবে নয়, প্রযোজক হিসাবে দর্শকদের নতুন ছবি উপহার দেবেন তিনি। সঙ্গী অভিনেত্রীর ছায়া সঙ্গী রাতুল মুখোপাধ্যায়।

নতুন বছরে নতুন পদক্ষেপ রাতুল-রূপাঞ্জনা
নতুন বছরে নতুন পদক্ষেপ রাতুল-রূপাঞ্জনা

রাতুল এবং রূপাঞ্জনা বেশ কিছু মাস ধরেই প্ল্যান করছিলেন অভিনয়ের পাশাপাশি একটি প্রযোজনা সংস্থা শুরু করার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। খুব শীঘ্রই টলিউড পেতে চলেছে একটি নতুন প্রযোজনা সংস্থা।

আরও পড়ুন: 'আমি বলিনি আমার কেরিয়ার শেষ...', ব্যক্তিগত কথোপকথন ফাঁস হতেই রেগে কাঁই শ্বেতা

এই প্রসঙ্গে আজকাল ডট ইনকে রূপাঞ্জনা এবং রাতুল জানিয়েছেন, খুব শীঘ্রই একটি নতুন প্রযোজনা সংস্থা শুরু করতে চলেছেন তাঁরা। তবে এই প্রযোজনা সংস্থা শুধুমাত্র তাঁদের দুজনের নয়, রূপাঞ্জনা এবং রাতুলের সঙ্গে এই প্রযোজনা সংস্থা শুরুর দিন থেকে রয়েছেন আরো দুই ব্যক্তি। যদিও তাঁরা কারা, তা জানাননি অভিনেত্রী তবে তিনি জানিয়েছেন সেই দুই ব্যক্তি বাঙালি এবং একজন পুরুষ, অন্যজন নারী।

প্রযোজনা সংস্থার আরও দুই ব্যক্তির বর্ণনা করতে গিয়ে ওই পুরুষ ব্যক্তিকে রাতুল ‘লাইফ কোচ’ বলে বর্ণনা করেন এবং রূপাঞ্জনা তুলনা করেন স্যান্টাক্লজের সঙ্গে। অন্যদিকে তারকা দম্পতি জানান, অপর ব্যক্তি অর্থাৎ যে মহিলা এই প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত তিনি পেশায় শিক্ষিকা।

তবে এই প্রযোজনা সংস্থাটি শুরু করা হয়েছে একদম অন্যরকম একটি চিন্তাভাবনা থেকে। তথাকথিত বাণিজ্যিক ছবি নয় বরং একেবারে অন্য ধাঁচের ছবি দর্শকরা উপহার পাবেন এই প্রযোজনা সংস্থার তরফ থেকে। মানুষের প্রতিদিনের জীবনের ছোট ছোট গল্প অথবা বর্তমান সময়ের কাহিনি তুলে ধরা হবে সিনেমার মাধ্যমে। মোটকথা এই প্রযোজনা সংস্থার তরফ থেকে এমন কিছু ছবি তৈরি করার স্বপ্ন দেখছেন রূপঞ্জনা, যা মানুষকে দিনের শেষে ভাবতে বাধ্য করবে।

আরও পড়ুন: 'বিপদে না পড়লে বোঝা যায় না...', শ্যামৌপ্তির সঙ্গে সম্পর্কের সমীকরণ প্রসঙ্গে রণজয়

অন্যদিকে রাতুল এও জানিয়েছেন, তাঁর পরিচালিত পরবর্তী ছবিটি এই প্রযোজনা সংস্থার তরফ থেকেই মুক্তি পাবে। ইতিমধ্যেই টলিউডের বেশ কিছু তারকার সঙ্গে কথা হয়েছে তাঁদের, যাদের মধ্যে অনেকেই জানিয়েছেন তাঁরা আগ্রহী।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৯ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েন রূপাঞ্জনা এবং রাতুল। এই দুই তারকার ভালোবাসার গল্প সকলের মুখে মুখে ফেরে। এবার নতুন বছরে নতুন ইনিংস শুরু করতে চলেছেন তাঁরা। আগামী দিনে এই প্রযোজনা সংস্থার ছবি মানুষের কতটা পছন্দের হয় সেটাই এখন দেখার।