Sweta Mishra: 'আমি বলিনি আমার কেরিয়ার শেষ...', ব্যক্তিগত কথোপকথন ফাঁস হতেই রেগে কাঁই শ্বেতা
Sweta Mishra: ২৯ মার্চ রাহুলের মৃত্যুর পর থেকেই যে মানুষটার কথা বারবার বিভিন্ন প্রসঙ্গে উঠে এসেছে, তিনি হলেন অভিনেত্রী শ্বেতা মিশ্র। কিন্তু এবার রাহুলের মৃত্যুর পর প্রথম অভিনেত্রীর ইনস্ট্রাগ্রাম একাউন্ট থেকে করা হল একটি পোস্ট।
Sweta Mishra: ২৯ মার্চ রাহুলের মৃত্যুর পর থেকেই যে মানুষটার কথা বারবার বিভিন্ন প্রসঙ্গে উঠে এসেছে, তিনি হলেন অভিনেত্রী শ্বেতা মিশ্র। রাহুলের মৃত্যুর পর অভিনেত্রীর ফ্যান পেজ থেকে একাধিক পোস্ট হলেও অভিনেত্রী নিজে কিছু পোস্ট করেননি। কিন্তু এবার রাহুলের মৃত্যুর পর প্রথম অভিনেত্রীর ইনস্ট্রাগ্রাম একাউন্ট থেকে করা হল একটি পোস্ট।
ব্যক্তিগত কথোপকথন ফাঁস হতেই রেগে কাঁই শ্বেতা
কী নিয়ে পোস্ট?
রাহুলের মৃত্যুর পর অভিনেত্রীর শারীরিক অবস্থা অথবা তিনি কেন চুপ করে রয়েছেন তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সকলে। কিন্তু এবার তিনি নাম উল্লেখ না করেই এক পোর্টালের বিরুদ্ধে ছবি এবং কথোপকথন অনুমতি না নিয়ে পোস্ট করার ব্যাপারে সরব হন।
সম্প্রতি একটি পোর্টালে অভিনেত্রীর দুটি ছবি পোস্ট করা হয় যা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। ওই পোস্ট অনুযায়ী অভিনেত্রী এই মুহূর্তে ঘুমের ওষুধ খাচ্ছেন, রাস্তায় বের হতে ভয় পাচ্ছেন। এমনকি অভিনেত্রী নাকি নিজের কেরিয়ার নিয়েও চিন্তিত নন, এমন কথা বলেছেন বলে দাবী ওই পোস্টে।
ব্যক্তিগত কথোপকথন ফাঁস হতেই রেগে কাঁই শ্বেতা
সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হতেই এবার নিজের ইনস্টাগ্রাম থেকে একটি পোস্ট করলেন অভিনেত্রী নিজেই। শ্বেতা পোস্টে লেখেন, ‘সম্প্রতি যে আর্টিকেল প্রকাশিত হয়েছে তা আমার অনুমতি ছাড়াই প্রকাশ করা হয়েছে। আমার ছবিও আমার অজান্তে ব্যবহার করা হয়েছে। আর্টিকেলে এমন কিছু কথা তুলে ধরা হয়েছে যা আমি ওইভাবে বলিনি।’
শ্বেতা লেখেন, ‘আমি একবারও বলিনি যে আমার কেরিয়ার শেষ। আমি বলেছিলাম যে আমি সেই বিষয়টি নিয়ে ভয় পাই না। আমার কাছে কেরিয়ার মানে প্রতিভা, অধ্যাবসায় এবং দক্ষতা। ঈশ্বরের কৃপায় আমি সেটা নিয়ে ভয় পাই না। তাই সবাইকে অনুরোধ পুরো বিষয়টি একটু সংবেদনশীলতার সঙ্গে দেখুন।’
প্রসঙ্গত, রাহুলের মৃত্যুর পর শ্বেতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে তিনি মানসিকভাবে ভীষণভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন। শারীরিকভাবে সুস্থ হলে তিনি সকলের সামনে আসবেন এবং সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। এই সবকিছুর মধ্যেই অভিনেত্রীর গোপন কথোপকথন ভাইরাল হওয়ায় এবার নিজেই পোস্ট করতে বাধ্য হলেন শ্বেতা।
News/Entertainment/Sweta Mishra: 'আমি বলিনি আমার কেরিয়ার শেষ...', ব্যক্তিগত কথোপকথন ফাঁস হতেই রেগে কাঁই শ্বেতা