Gaurav Chakraborty: ‘ব্যোমকেশ’ হয়ে করেছেন মন জয়, ‘ফেলুদা’ না হওয়ার আক্ষেপ কি থেকে গেল গৌরবের মনে?
Gaurav Chakraborty: ধারাবাহিক থেকে বড় পর্দা, ব্যোমকেশ বক্সী চরিত্রে অভিনয় করেছেন একাধিক তারকা। এবার ওটিটিতে ব্যোমকেশ বক্সী রূপে আবার ধরা দিলেন গৌরব। সব্যসাচী চক্রবর্তী সুযোগ পেলেও শুধুমাত্র উচ্চতার জন্য এই সুযোগ হাতছাড়া হয়ে যায় গৌরবের।
Gaurav Chakraborty: ধারাবাহিক থেকে বড় পর্দা, ‘ব্যোমকেশ বক্সী’ চরিত্রে অভিনয় করেছেন একাধিক তারকা। আজ থেকে বেশ কয়েক বছর আগে টেলিভিশনে ব্যোমকেশ রূপে ধরা দিয়েছিলেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। এরপর কেটে গিয়েছে অনেকটা সময়। এবার ওটিটিতে ব্যোমকেশ বক্সী রূপে আবার ধরা দিলেন গৌরব।
‘ফেলুদা’ না হওয়ার আক্ষেপ কি থেকে গেল গৌরবের মনে?
তবে ‘ব্যোমকেশ বক্সী’ চরিত্রে বারবার সকলের মন জয় করে নিলেও গৌরব ‘ফেলুদা’ চরিত্র অভিনয় করতে চেয়েছিলেন কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। প্রসঙ্গত, গৌরবের বাবা সব্যসাচী চক্রবর্তী ফেলুদা চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। সব্যসাচী চক্রবর্তী সুযোগ পেলেও শুধুমাত্র উচ্চতার জন্য এই সুযোগ হাতছাড়া হয়ে যায় গৌরবের।
আনন্দবাজার সোশ্যাল কী দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘এই জন্মে আর ফেলুদা হয়ে উঠতে পারবো না। ফেলুদা হয়ে ওঠার জন্য যে যে গুণগুলো প্রয়োজন তার সব থেকে বড় গুণ হলো উচ্চতা। সত্যজিৎ রায় তাঁর বইয়ের পাতায় বড় বড় করে লিখে দিয়েছেন ফেলুদার উচ্চতা কত হওয়া উচিত, যার ধারে কাছে পৌঁছতে পারিনি আমি।’
ব্যোমকেশ বক্সী চরিত্রে অভিনয় করার আগে গৌরব বাবার কাছে টিপস চেয়েছিলেন যাতে তিনি এই চরিত্রে আরও ভালো করে অভিনয় করতে পারেন। ছেলের প্রশ্ন শুনে সব্যসাচী চক্রবর্তী বলেছিলেন, ‘যারা ব্যোমকেশ চরিত্রে অভিনয় করেছেন, তাঁদের অভিনয় আর নতুন করে দেখ না। বইটা পড়ো। যে ব্যোমকেশকে তুমি দেখতে পাচ্ছ সেই ব্যোমকেশ এই পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করো।’
আড্ডা টাইমসে খুব সম্প্রতি মুক্তি পেয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘ব্যোমকেশ’। ব্যোমকেশ চরিত্রে অভিনয় করেছেন গৌরব। সত্যবতী চরিত্রে অভিনয় করেছেন শ্রুতি দাস এবং অজিত চরিত্রে অভিনয় করেছেন অর্ণ মুখোপাধ্যায়। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন যুধাজিৎ সরকার, সুন্দর চক্রবর্তী সহ অন্যান্যরা।
Home/Entertainment/Gaurav Chakraborty: ‘ব্যোমকেশ’ হয়ে করেছেন মন জয়, ‘ফেলুদা’ না হওয়ার আক্ষেপ কি থেকে গেল গৌরবের মনে?