Titiksha Das: ফের ওটিটির পর্দায় ধরা দিতে চলেছেন তিতিক্ষা, কোন গল্প বলবেন তিনি?
Titiksha Das: তিতিক্ষা দাসকে সর্বশেষ দেখা গিয়েছিল স্টার জলসার ‘দুই শালিক’ ধারাবাহিকে। তাই বহুদিন ধরে তিতিক্ষার ছোট পর্দায় ফিরে আসার গুঞ্জন শোনা গেলেও এখনও সেই খবরে সিলমোহর দেননি অভিনেত্রী।
Titiksha Das: তিতিক্ষা দাসকে সর্বশেষ দেখা গিয়েছিল স্টার জলসার ‘দুই শালিক’ ধারাবাহিকে। এই সিরিয়ালে নন্দিনী দত্তের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। এছাড়া রাহুল মুখোপাধ্যায়ের ছবি ‘মন মানে না’ সিনেমাতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তাই বহুদিন ধরে তিতিক্ষার ছোট পর্দায় ফিরে আসার গুঞ্জন শোনা গেলেও এখনও সেই খবরে সিলমোহর দেননি অভিনেত্রী।
ফের ওটিটির পর্দায় ধরা দিতে চলেছেন তিতিক্ষা
তবে ধারাবাহিকে ফিরে আসার কথা শুনতে না পাওয়া গেলেও এবার তিতিক্ষা অভিনয় করতে চলেছেন ওটিটির পর্দায়। যদিও এই প্রথমবার নয়। এর আগেও ‘কাবেরী’, ‘গভীর জলের মাছ’ সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছিল তিতিক্ষাকে।
অভিনেত্রীকে দেখতে পাওয়া যাবে ভার্টিকাল ওয়েব সিরিজ অভিনয় করতে। রিলের আকারে ওই ওয়েব সিরিজ তৈরির কাজ অনেক আগেই শুরু করেছে জি ফাইভ এবং বুলেট অ্যাপ। এবার তেমনই একটি গল্পে মুখ্য চরিত্র হিসেবে ধরা দেবেন তিতিক্ষা। পরিচালক অনির্বাণ মল্লিক।
তিতিক্ষা ছাড়াও এই সিরিজে অভিনয় করবেন মনামী ঘোষ, অনিন্দ্য সেনগুপ্ত। একটি ত্রিকোণ প্রেমের গল্প ফুটে উঠবে এই সিরিজে। যদিও নাম এখনও চূড়ান্ত করেননি নির্মাতা, তবে জানা গিয়েছে খুব তাড়াতাড়ি সিরিজের শ্যুটিং শুরু হয়ে যাবে।
বড় পর্দা থেকে এখন দর্শকরা ওটিটি প্লাটফর্মে সিরিজ অথবা সিনেমা দেখতে বেশি আগ্রহ প্রকাশ করছেন। একটানা অনেকক্ষণ সিনেমা বা সিরিজ দেখার থেকে রিলের আকারে কয়েক মিনিটের পর্বে এক একটি সিরিজ দেখার দর্শক সংখ্যা অনেক বেশি আর তাই দর্শকদের কথা মাথায় রেখে প্রতিনিয়ত মাইক্রো ড্রামা তৈরি করে চলেছেন নির্মাতারা।
দর্শকদের এই চাহিদার কথা মাথায় রেখে এখন এই ছোট ছোট মাইক্রো ড্রামায় যুক্ত হচ্ছেন টলি তারকারাও। প্রসঙ্গত, জি বাংলার ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকের অভিনয় করে সব থেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী। এই ধারাবাহিকে শ্বেতা মিশ্র এবং মৈনাক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছিলেন তিনি।
Home/Entertainment/Titiksha Das: ফের ওটিটির পর্দায় ধরা দিতে চলেছেন তিতিক্ষা, কোন গল্প বলবেন তিনি?