Rupali Bhattacharya: ২১ দিন পার, রাহুলের মৃত্যুর আসল কারণ আজও অজানা, ক্ষোভ প্রকাশ রূপালি
Rupali Bhattacharya: গত ২৯ মার্চ ভোলেবাবা পার কারেগা ধারাবাহিকের শুটিং চলাকালীন মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। চোখের নিমেষে সেই খবর পৌঁছে যায় সকলের কাছে। কিছু সময় আগে যে মানুষটি সকলের সঙ্গে হেসে কথা বলছিল সেই মানুষটির চলে যাওয়ায় স্তব্ধ হয়ে যায় গোটা টলিউড।
Rupali Bhattacharya: গত ২৯ মার্চ ‘ভোলেবাবা পার কারেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। চোখের নিমেষে সেই খবর পৌঁছে যায় সকলের কাছে। কিছু সময় আগে যে মানুষটি সকলের সঙ্গে হেসে কথা বলছিল সেই মানুষটির চলে যাওয়ায় স্তব্ধ হয়ে যায় গোটা টলিউড।
২১ দিন পার, রাহুলের মৃত্যুর আসল কারণ আজও অজানা, ক্ষোভ প্রকাশ রূপালি
তবে সময় থেমে থাকে না। তাই রাহুলের মৃত্যুর শোক সামলে সংক্লিষ্ট প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। রিজেন্ট পার্ক থানা এবং তালসারি থানায় অভিযোগ দায়ের করা হয় লীনা গঙ্গোপাধ্যায় সহ ৫ জনের বিরুদ্ধে। এরপর শুনতে পাওয়া যায় যে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের শমন পাঠানো হয়েছে। অভিযুক্তরা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে থানায় হাজিরা না দেন তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজনে তালসারি থানার পুলিশ কলকাতায় আসবেন বলেও খবর পাওয়া গিয়েছিল।
কিন্তু এরপর আরও বেশ কিছুটা সময় চলে যাওয়ার পরেও রাহুলের মৃত্যুর তদন্ত কতটা এগিয়েছে তা নিয়ে কিছুই জানা যায়নি। রাহুলের মৃত্যুর পেছনের আসল রহস্য আজও সামনে না উঠে আসায় কিছুটা ক্ষুব্ধ রাহুলের সহকর্মী তথা বন্ধু রূপালি ভট্টাচার্য।
সোশ্যাল মিডিয়ায় রাহুলের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আর ২১ দিন। যে কোনও ভাইরাসের ম্যাক্সিমাম সময় কালকে বলা হয় এই সময়কে। ২১ দিন পর যে কোন রোগই সুস্থ হয়ে ওঠেন। কিন্তু আমাদের রোগ মুক্তির কোন লক্ষণ এখনও দেখতে পাচ্ছি না।’
অভিনেত্রী লেখেন, ‘শুনছি তদন্ত হচ্ছে। কিন্তু কবে জানতে পারবো আমাদের রাহুল কে কেন চলে যেতে হল? কে দেবে উত্তর? কবে দেবে? কতদিন পরে? আরো অনেকের মত আমি একজন বন্ধু সহকর্মী এবং গুণমুগ্ধ ধরে আরও সব কাজের সঙ্গে সঙ্গে ততদিন এই উত্তরটাও ধাওয়া করে যাব যতদিন না সত্যি সামনে আসছে।’
রাহুলের মৃত্যুর তদন্ত নিয়ে আর্টিস্ট ফোরামের সঙ্গে যোগাযোগ করা হয় সংবাদমাধ্যমে তরফ থেকে। আনন্দবাজার ডট কমের পক্ষ থেকে রাহুলের মৃত্যুর তদন্তের আপডেট জানতে চাওয়ায় সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় বলেন, ‘অভিযোগ দায়ের করা হয়েছে মানেই তদন্তকারী অফিসাররা সব কথা জানাবেন সেটা নয়। তবে ফোরামের নির্দিষ্ট আইনজীবীরা গোটা ব্যাপারটা দেখছেন, আশা করি খুব তাড়াতাড়ি জানা যাবে সবটা।’
Home/Entertainment/Rupali Bhattacharya: ২১ দিন পার, রাহুলের মৃত্যুর আসল কারণ আজও অজানা, ক্ষোভ প্রকাশ রূপালি