স্টার জলসার পর্দায় আবার এক নতুন মেগার পথচলা শুরু! জনপ্রিয় প্রযোজক তথা চিত্রনাট্যকার স্নেহাশিস চক্রবর্তীর নতুন ধারাবাহিক 'তিলোত্তমা' ঘিরে এখন টেলি-পাড়ায় দারুণ উন্মাদনা। তবে এই নতুন সফরের সূচনা লগ্নে সবচেয়ে বড় চমক হয়ে উঠেছে স্নেহাশিসের স্ত্রী রূপসা চক্রবর্তীর একটি অত্যন্ত আবেগঘন ও অকপট সোশাল মিডিয়া পোস্ট। স্বামীর নতুন সৃষ্টিকে ভালোবাসা ও শুভকামনা জানানোর পাশাপাশি নিজেকে 'ঘরের শত্রু বিভীষণ' বলে চিহ্নিত করলেন রূপসা!

কড়া সমালোচক থেকে কলেজের দিনগুলোর অনুরাগী!
আসলে স্বামীদের সবচেয়ে বড় কড়া সমালোচক যে ওনাদের সহধর্মিণীরাই হন, রূপসার পোস্ট যেন তা আরও একবার প্রমাণ করে দিল। রূপসা সোশ্যালে ওঁর অনুভূতির কথা শেয়ার করে লিখেছেন, এক অদ্ভুত উত্তেজনায় বুক কেঁপে উঠছে, কান্না পাচ্ছে, ভেতরে এক চাপা কষ্ট আর চরম উদগ্রীবতা নিয়ে প্রতিটি পর্ব দেখার জন্য অপেক্ষা করছেন তিনি। রূপসার স্পষ্ট দাবি, কেবল স্বামী বলেই নয়, ওনার কলেজের দিনগুলো থেকেই তিনি স্নেহাশিসের লেখনী ও গল্পের ভীষণ বড় অনুরাগী।
তবে সেই মুগ্ধতার পাশাপাশি তিনি স্নেহাশিসের কাজকে কড়া আতশিকাঁচের নিচে রাখতেও বিন্দুমাত্র ছাড়েন না। গল্প মনমতো না হলে প্রতি পদে কড়া সমালোচনা শুনতে হয় স্নেহাশিসকে। আর তাই রূপসা নিজেকে মজা করেই ওঁর সবচেয়ে বড় সমালোচক অর্থাৎ 'ঘরের শত্রু বিভীষণ' তকমা দিয়েছেন। ওঁর কথায়, মানুষের বাস্তবে বা কল্পনায় তৃপ্তি পাওয়ার যে খিদে থাকে, দেখা যাক এই নতুন গল্প কতটা তৃপ্তি দিতে পারে। তিনি লেখেন, ‘আমি হলাম স্নেহাশিসের সবচেয়ে বড় সমালোচক, যাকে বলে ’ঘরের শত্রু বিভীষণ'।
ছেলে রূপস্নাতকে পাশে নিয়ে পথচলা, তিলোত্তমায় সুস্মিতা-সৌম্যদীপ জুটি
{{/usCountry}}ছেলে রূপস্নাতকে পাশে নিয়ে পথচলা, তিলোত্তমায় সুস্মিতা-সৌম্যদীপ জুটি
{{/usCountry}}স্নেহাশিস চক্রবর্তীর তৈরি প্রতিটি ধারাবাহিকের নেপথ্যেই এক গভীর আবেগ লুকিয়ে থাকে। এবার সেই নির্মাণে ওঁর পাশে হাত মিলিয়েছেন ওঁর ছেলে রূপস্নাত চক্রবর্তীও। রূপসা ওনার পোস্টে চক্রবর্তী মশাইকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘এ ভাবেই ছেলে রূপস্নাত চক্রবর্তীকে পাশে নিয়ে এগিয়ে চলো। সঙ্গে ছিলাম, আছি ও থাকব।’
প্রসঙ্গত, স্টার জলসার এই নতুন ধারাবাহিক 'তিলোত্তমা'-র গল্পে মুখ্য চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা দে এবং এক্কেবারে নবাগত মুখ সৌম্যদীপ দত্তকে। সুস্মিতা ও সৌম্যদীপের এই টাটকা জুটি এবং চিকিৎসা ক্ষেত্রে দুর্নীতির মতো জ্বলন্ত টপিক ঘিরে এই মেগা মধ্যে ইতিমধ্যেই দর্শককুলে কৌতূহল তুঙ্গে। রূপসার এই মিষ্টি ও ধারালো পোস্টের পর 'তিলোত্তমা'-র পুরো টিমকে শুভেচ্ছা জানাচ্ছেন ওনাদের অনুগামীরা।