...
...
Next Story

পরিবার ছেড়ে পাহাড়ে রূপসা, ঘটে গেল দুর্ঘটনা, তদন্তে উঠে এল ভয়ঙ্কর সত্যি

চিরাচরিত গল্পের থেকে এখন অন্যরকম গল্পের খোঁজ করছেন দর্শকরা। দর্শকদের এই চাহিদার কথা মাথায় রেখেই তাই একের পর থ্রিলার ধর্মী ছবি তৈরি করছেন পরিচালকরা। এবার তেমনই একটি টানটান উত্তেজনা নিয়ে আসতে চলেছে শামুক।

Published on: Oct 30, 2025, 20:58:38 IST
Advertisement

চিরাচরিত গল্পের থেকে এখন অন্যরকম গল্পের খোঁজ করছেন দর্শকরা। দর্শকদের এই চাহিদার কথা মাথায় রেখেই তাই একের পর থ্রিলার ধর্মী ছবি তৈরি করছেন পরিচালকরা। এবার তেমনই একটি টানটান উত্তেজনা নিয়ে আসতে চলেছে ‘শামুক’।

পরিবার ছেড়ে পাহাড়ে রূপসা
পরিবার ছেড়ে পাহাড়ে রূপসা

পশমিনা সরকার পরিচালিত এই ছবিতে ক্যাপ্টেন বীর চরিত্রে অভিনয় করবেন শান কুমার। ক্যাপ্টেনের স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন রূপসা চট্টোপাধ্যায়, এই সিনেমার হাত ধরে বহুদিন বাদে আবার ক্যামেরার সামনে ধরা দেবেন অভিনেত্রী। ছবিতে পুলিশের ভূমিকায় অভিনয় করবেন জ্যামি বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ৭ বছর পর আবার একসঙ্গে অঞ্জন-মমতা, প্রকাশ্যে নতুন ছবির পোস্টার

এই সিনেমায় অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন পলি চট্টোপাধ্যায়, গুলশানারা খাতুন, বলরাম পান্ডে এবং দুলাল সরকার। পলি অভিনয় করবেন ক্যাপ্টেনের শ্যালিকার চরিত্রে। গুলশানারা অভিনয় করবেন হোটেলের রিসেপশনিস্ট - এর চরিত্রে। দুলাল সরকার অভিনয় করবেন এক বামনের চরিত্রে।

ছবি প্রসঙ্গে

এই ছবিটি একজন সুখী পরিবারের গল্প নিয়ে তৈরি করা হয়েছে। ক্যাপ্টেন বীর নিজের পরিবারকে নিয়ে পাহাড়ে বেড়াতে গিয়েছেন। সেখানে বেশ আনন্দের সঙ্গে কেটে যায় সময়। কিন্তু হঠাৎ করেই ক্যাপ্টেনের লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকে গুলি চলে যায়।

আরও পড়ুন: 'হৃতিকের গলায় ঝুলে পড়ব...', শ্রীময়ীকে ছেড়ে এবার পরপুরুষে মন মজল কাঞ্চনের?

রূপক চট্টোপাধ্যায় প্রযোজিত এই ছবির মোটামুটি কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। আগামী নভেম্বরেই বড়পর্দায় মুক্তি পেতে পারে এই ছবিটি। তবে ছবির মুক্তির দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি।

প্রসঙ্গত, এই ছবিতে বহুদিন বাদে আবার নিজেকে প্রমাণ করবেন রূপসা। একরত্তি ছেলেকে সামলেই কাজে ফিরলেন তিনি। এর আগে রুদ্রবীণার অভিশাপ, তানসেনের তানপুরা সিরিজে অসাধারণ অভিনয় করেছেন তিনি।

তবে গত কয়েক বছর বিয়ে এবং নিজের সন্তান নিয়ে ভীষণ ব্যস্ত ছিলেন অভিনেত্রী তাই নিজেকেও সময় দিতে কাজ থেকে ছুটি নিয়েছিলেন রূপসা। তবে এবার আবার নতুন ভাবে কাম ব্যাক করতে চলেছেন তিনি।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe