বর্তমানে সবচেয়ে পুরনো দুটি ধারাবাহিক হল স্টার জলসার অনুরাগের ছোঁয়া আর জি বাংলার জগদ্ধাত্রী। যদিও দুটি ধারাবাহিকই মন্দ টিআরপি আনে না, নতুন অনেক ধারাবাহিকের থেকে অবস্থা ভালো। বিশেষ করে জগদ্ধাত্রীর। চলতি সপ্তাহেও স্লট রেখেছে নিজের দখলে, রয়েছে দ্বিতীয় নম্বরে। তবে এসবের মাঝেই খবর মিলছে যে জগদ্ধাত্রী নাকি শেষ করে দেওয়ার কথা ভাবছে জি বাংলা। সত্যিই কি তাই?

২০২২ সালের ২৯ অগস্ট হয়েছিল জগদ্ধাত্রীর প্রথম পর্বের সম্প্রচার। অর্থাৎ ৩ বছর ৩ মাস ধরে চলছে এটি। গত সপ্তাহেও হয়েছিল টিআরপি টপার। ১২০০ এপিসোডে পা রাখবে খুব জলদিই। বর্তমান সময়ে যখন ৩-৬ মাসেই ধারাবাহিক বন্ধ হচ্ছে, সেখানে ৩ বছর ৩ মাসের জার্নি সত্যিই প্রশংসাযোগ্য়। এখন প্রশ্ন হল, এত ভালো নম্বর আনা একটা মেগা কি সত্যিই বন্ধ করা হচ্ছে?
এই নিয়ে মুখ খুললেন রূপশা চক্রবর্তী। যাকে দেখা যাচ্ছে নায়ক সয়ম্ভূর দিদি কৌশিকী মুখার্জির চরিত্রে। সম্প্রতি এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় রূপশাকে এই নিয়ে প্রশ্ন করা হলে জবাব আসে, ‘এত দিন টানা কোনো ধারাবাহিক সম্প্রচারিত হওয়া খুব সাধারণ নয়। তাই অনেকেই ধরে নিয়েছে এবার মেগা শেষ হবে। তবে এত তাড়াতাড়ি বন্ধ হবে না। সবই প্রযোজক স্নেহাশিসের কলমের উপর নির্ভর করছে।’
তবে খবর, এখনই জগদ্ধাত্রী শেষ করার কথা ভাবছে না জি বাংলা। বিশেষ করে জলসার ও মোর দরদিয়ার থেকে যেভাবে স্লট ছিনিয়ে নিচ্ছে এই ধারাবাহিক, তাতে রিস্ক নিতে রাজি নয় চ্যানেল। কারণ নতুন ধারাবাহিক এসে যদি ও মোর দরদিয়ার সঙ্গে এঁটে উঠতে না পারে, তাহলেই মুশকিল। এবার বাদবাকি সবটাই চ্যানেলের সিদ্ধান্ত।
এর আগে অবশ্য টিআরপি টপে থাকা ধারাবাহিককে হঠাৎ স্লটবদল করেছিল জি। নিম ফুলের মধু-কে হটিয়ে সেই জায়গা দেওয়া হয়েছিল পরিণীতাকে। পর্ণা-সৃজনের গল্প নাকি ফুরিয়ে এসেছে, সেই কারণ দেখিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল বিকেলের স্লটে। তারপর থেকে টিআরপিতে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি ধারাবাহিকটি। এদিকে, স্লট পাওয়ার অপেক্ষায় পল্লবী শর্মা ও বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের ‘তারে ধরি ধরি মনে করি’। প্রোমো এলেও শোনা যাচ্ছে স্লট দিতে পারছে না জি বাংলা। এখন দেখার ‘তারে ধরি ধরি মনে করি’ শুরু হলে কার কপাল পোড়ে! জগদ্ধাত্রীরই নয়তো! নাকি আনন্দী শেষ হয়। আপাতত সব উত্তরই দেবে সময়।
{{/usCountry}}এর আগে অবশ্য টিআরপি টপে থাকা ধারাবাহিককে হঠাৎ স্লটবদল করেছিল জি। নিম ফুলের মধু-কে হটিয়ে সেই জায়গা দেওয়া হয়েছিল পরিণীতাকে। পর্ণা-সৃজনের গল্প নাকি ফুরিয়ে এসেছে, সেই কারণ দেখিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল বিকেলের স্লটে। তারপর থেকে টিআরপিতে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি ধারাবাহিকটি। এদিকে, স্লট পাওয়ার অপেক্ষায় পল্লবী শর্মা ও বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের ‘তারে ধরি ধরি মনে করি’। প্রোমো এলেও শোনা যাচ্ছে স্লট দিতে পারছে না জি বাংলা। এখন দেখার ‘তারে ধরি ধরি মনে করি’ শুরু হলে কার কপাল পোড়ে! জগদ্ধাত্রীরই নয়তো! নাকি আনন্দী শেষ হয়। আপাতত সব উত্তরই দেবে সময়।
{{/usCountry}}