ককরোচ জনতা পার্টির আন্দোলন, দিল্লিতে সংসদ অভিযানে পুলিশের লাঠিচার্জ ঘিরে সরগরম দেশ। এবার তাঁর ছোঁয়া পৌঁছে গেল তিলোত্তমাতেও। শিয়ালদহ থেকে ধর্মতলার অভিমুখে মিছিলের ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠন ও ককরোচ জনতা পার্টি। আপাতত সোশ্যাল মিডিয়ায় তাতে সাড়াও পড়ছে। এবার এই মিছিলে যোগদানের ডাক এল অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়ের থকে।

একটি ভিডিয়োবার্তায় ঋতব্রতকে বলতে শোনা যায়, ‘আপনাদের কাছে এই ভিডিয়ো নিয়ে আসছি একটি আবেদন থেকে। আমরা প্রত্যেকেই জানি আমাদের দেশের ছাত্রযুবরা পতে নেমেছেন, তাঁদের যে দাবি সেই দাবি পূরণ করার জন্য সারা দেশ থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন প্রজন্মের মানুষ একত্রিত হয়েছেন। রাজপথে তাঁরা রয়েছেন। তাঁরা লড়ছেন। আমাদের জন্য। এই প্রজন্মের জন্য, আগামী প্রজন্মের জন্য, একটি সুস্থ ভবিষ্যতের জন্য। এমন একটি দেশের জন্য যেখানে প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর তাঁর একটা দায় থাকে। যারা রয়েছেন ক্ষমতায় তাঁরা দায়িত্ব নেন। উত্তর দেন। এতদিন পরে এখনো কোনো স্পষ্ট স্বচ্ছ ধারণা পাওয়া যায়নি। যা দাবি ছাত্ররা রেখেছেন, সেই দাবি এখনো শোনা হয়নি। এইরকম বিভিন্ন দাবি রয়েছে এবং সারা পৃথিবীতে যেখানেই ভারতীয়রা রয়েছেন, সারা দেশে যেখানেই সচেতন নাগরিকরা রয়েছেন তাঁরা যোগদান করছেন। রাস্তায় নামছেন, প্রতিবাদ করছেন।’
‘২৪ তারিখ, ২৪ জুলাই অর্থাৎ আগামীকাল কলকাতায় ছাত্র-যুবরা আবার একত্রিত হচ্ছেন। একটি মহামিছিল আয়োজন করা হয়েছে শিয়ালদহ থেকে ধর্মতলা অবধি। সাড়া দিন আসুন, এই মিছিলে থাকুন এবং বারবার বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব এনে এই আন্দোলনকে ভেঙে চুড়মার করার চেষ্টা করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে আমাদের অগ্রজরা, আমাদের শিক্ষকেরা, আমাদের সিনিয়রেরা, যেভাবে আমাদের পাশে থাকছেন, সেইভাবেই আশা করি এই মিছিলে আপনাদের পাশে পাব। আপনারা আসুন, আমাদের সঙ্গে থাকুন আমরা ভরসা পাব, যাতে আগামী দিনে এই রকম প্রশ্নপত্র ফাঁসের ফলে ছাত্রছাত্রীদের ভবিষ্যতে অনিশ্চয়তা বারবার না ফিরে আসে। দেখা হবে মিছিলে।’, আরও বলেন ঋতব্রত।
প্রসঙ্গত, শুক্রবার রাতে আরজি কর আন্দোলনের আদলে দেশজুড়ে 'রাত জাগো, দেশ জাগো' নামে রাত দখলের কর্মসূচি নেওয়া হয়েছে। নাম ‘রাত জাগো দেশ জাগো’। সঙ্গে ওই দু'দিন বিভিন্ন জায়গায় পুলিশ কর্মীদের ‘রিটার্ন গিফট’ হিসেবে মেলোডি চকলেট দেওয়া হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে ।
{{/usCountry}}প্রসঙ্গত, শুক্রবার রাতে আরজি কর আন্দোলনের আদলে দেশজুড়ে 'রাত জাগো, দেশ জাগো' নামে রাত দখলের কর্মসূচি নেওয়া হয়েছে। নাম ‘রাত জাগো দেশ জাগো’। সঙ্গে ওই দু'দিন বিভিন্ন জায়গায় পুলিশ কর্মীদের ‘রিটার্ন গিফট’ হিসেবে মেলোডি চকলেট দেওয়া হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে ।
{{/usCountry}}