...
...
Next Story

শাওনকে বাড়ি থেকে চলে যাওয়ার নির্দেশ শাশুড়ির, স্ত্রীর সঙ্গ কি দেবে শুভ?

‘সাত পাকে বাঁধা’ ধারাবাহিকের বিগত কিছুদিনের গল্প অনুযায়ী এই মুহূর্তে শুভর বাড়িতেই রয়েছে শাওন। পিসির ষড়যন্ত্র থেকে বাবাকে বাঁচানোর জন্য কিছুটা বাধ্য হয়ে শুভর সঙ্গে মিথ্যে বিয়ের কথা বলে শাওন।

Published on: Aug 7, 2026, 18:24:19 IST
Advertisement

‘সাত পাকে বাঁধা’ ধারাবাহিকের বিগত কিছুদিনের গল্প অনুযায়ী এই মুহূর্তে শুভর বাড়িতেই রয়েছে শাওন। পিসির ষড়যন্ত্র থেকে বাবাকে বাঁচানোর জন্য কিছুটা বাধ্য হয়ে শুভর সঙ্গে মিথ্যে বিয়ের কথা বলে শাওন। যদিও শাওন শুভকে ভীষণ ভালোবাসে, কিন্তু শুভ এই বিয়ে মেনে নিতে নারাজ। ফুলশয্যার রাতেই এই কথা সে জানিয়ে দিয়েছে শাওনকে।

স্ত্রীর সঙ্গ কি দেবে শুভ?
স্ত্রীর সঙ্গ কি দেবে শুভ?

এসবের মধ্যেই এবার ধারাবাহিকের নতুন প্রমো মুক্তি পেল যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, বাথরুমে ঢুকে সাবান না পেয়ে সকলকে ডাকাডাকি করতে শুরু করে শাওন। কিন্তু ডেকেও কাউকে খুঁজে পায় না। তখন শাওনের দিদির শাশুড়ি বুদ্ধি দেয়, শুভর জামা পড়ে সে যেন দোকান থেকে সাবান কিনে আনে। শাওন ভীষণ সাধাসিধে একজন মেয়ে, তাই সে আন্দাজ করতে পারে না যে তাকে ব্যবহার করা হচ্ছে।

সকলের এই রাগ দেখে থতমত খেয়ে যায় শাওন। সে বুঝতে পারে না তার কি করা উচিত। অবাক হয়েছে শুভর দিকে তাকিয়ে থাকে। শাশুড়ির কথায় যাতে শুভ সম্মতি প্রকাশ না করে, প্রাণপণ চায় শাওন। তাহলে কি শুভ শাওনের পাশে দাঁড়াবে? মায়ের বিরুদ্ধে কথা বলবে সে?

‘সাত পাকে বাঁধা’ ধারাবাহিকের টানটান এই দুই দিনের মহাপর্ব দেখার জন্য জন্য চোখ রাখতে হবে আগামী ৯ এবং ১০ আগস্ট, শুধুমাত্র জি বাংলার পর্দায়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks