ডি.লিট উপাধি পেলেন সাবিত্রী, সম্মানিত হয়ে আপ্লুত অভিনেত্রী

সম্প্রতি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির তরফ থেকে সাবিত্রী চট্টোপাধ্যায়কে ডি. লিট উপাধি প্রদান করা হল। এই সম্মানে সম্মানিত হতে পেরে আপ্লুত অভিনেত্রী। প্রায় তিন দশকের বেশি সময় ধরে তিনি অভিনয় করে চলেছেন সমান তালে। আজও তিনি একইভাবে সাবলীল।

Published on: Jul 27, 2026, 17:30:18 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সম্প্রতি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির তরফ থেকে সাবিত্রী চট্টোপাধ্যায়কে ডি. লিট উপাধি প্রদান করা হল। এই সম্মানে সম্মানিত হতে পেরে আপ্লুত অভিনেত্রী। প্রায় তিন দশকের বেশি সময় ধরে তিনি অভিনয় করে চলেছেন সমান তালে। আজও তিনি একইভাবে সাবলীল। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে এই সম্মানে সম্মানিত হয়ে নিজের মনের কথা ভাগ করে নেন বর্ষিয়ান এই অভিনেত্রী।

ডি.লিট উপাধি পেলেন সাবিত্রী
ডি.লিট উপাধি পেলেন সাবিত্রী

সাবিত্রী বলেন, ‘ছোটবেলায় যখন বাংলাদেশে থাকতাম তখন এক নেতাকে ভাষণ দিতে দেখে নেতা হতে চেয়েছিলাম। গ্রামাফোনের চোঙা নিয়ে সারা দুপুর ’পেটে ভাত দেব কাজ দেব' বলে হেঁকে বেড়াতাম। খুব স্বাভাবিকভাবেই বাবার কাছে নালিশ করে লোকজন যার ফলে ভীষণ বকা খাই। নেতা হয়ে ওঠা হয়নি ঠিকই কিন্তু কপালে যা ছিল সেটা হয়ে উঠেছি। মানুষ সব সময় যা চায় তাই হয় না। তাই আমিও নেতা না হয়ে অভিনেতা হয়ে উঠেছি।'

আরও পড়ুন: এবার ইন্দিরার মুখোমুখি স্নেহা, অন্নপূর্ণা কি পাবে বিচার?

ছোটবেলার কথা স্মরণ করে অভিনেত্রী বলেন, ‘বাবা মা ভীষণভাবে চেয়েছিলেন পুত্র সন্তান। কিন্তু সেই চাওয়া থেকে আমরা দশ বোন। আমার সময় সবাই ভেবেছিল ছেলে হবে কিন্তু বাড়ির সবার আশায় জল ঢেলে আমার আগমন হয়েছিল। আমার জন্মের সময় সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আমার দিদিরা আত্মীয়ের বাড়িতে গিয়েছিল, তারা যেই শুনেছিল বোন হয়েছে সেদিন আর তারা ভয়ে বাড়ি ফেরেনি। একটা সময় এ কথা ভীষণ খারাপ লাগছে কিন্তু এখন আর খারাপ লাগে না।’

সাবিত্রী প্রসঙ্গে

বাংলা চলচ্চিত্র জগতে যেমন উত্তম কুমার এবং সুচিত্রা সেনের জুটি জনপ্রিয় ঠিক তেমনি জনপ্রিয় উত্তম- সাবিত্রী জুটি। নিজের চরিত্রে তিনি যতটা সাবলীল, বাস্তব জীবনেও ঠিক ততটাই রসিক মানুষ তিনি। ৮৯ বছর বয়সে এসেও তিনি নতুন প্রজন্মের সঙ্গে তালে তাল মিলিয়ে এগিয়ে চলেছেন।

আরও পড়ুন: মানুষ কেটে জন্মদিন উৎযাপন সৌম্যর! অভিনেতার পোস্ট দেখে হইচই নেট পাড়ায়

‘চিরসখা’ ধারাবাহিকে সর্বশেষ অভিনয় করেছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। রাহুলের মৃত্যুর পর আচমকা বন্ধ হয়ে যায় সেই ধারাবাহিক। তবে এবার আবার নতুন রূপে ফিরতে চলেছেন অভিনেত্রী।

খুব সম্প্রতি স্টার জলসায় শুরু হয়েছে ‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকটি। মজার ছলে তৈরি এই সিরিয়াল ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। এবার এই ধারাবাহিকেই অভিনয় করতে চলেছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। বোঝাই যাচ্ছে, আগামী দিনে এই সিরিয়ালের গল্প আরো মজাদার হতে চলেছে। তবে মূল গল্পে সাবিত্রীকে বেশিদিন দেখতে পাওয়া যাবে না তিনি শুধুমাত্র কিছুদিনের জন্য অভিনয় করবেন এই সিরিয়ালে।