...
...
Next Story

Sadhak Bamakhyapa:রাখে তারা মারে কে! ১০ দিনে ৩.৫০ কোটি পার সব্যসাচী-পায়েলের সাধক বামাক্ষ্যাপার,ভক্তির জয়জয়কার বক্স অফিসে

বক্স অফিসে ভক্তির জয়জয়কার! দশম দিনে ৩.৫০ কোটির গণ্ডি ছুঁইছুঁই সব্যসাচী-পায়েলের ‘সাধক বামাক্ষ্যাপা’! নবম দিনে কত টাকা আয় করল ছবিটি? জেনে নিন বক্স অফিসের সম্পূর্ণ রিপোর্ট!

Published on: Nov 29, 2026, 20:00:04 IST
Advertisement

বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে বাংলা ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’ (Sadhak Bamakhyapa)। ২০শে নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের বিপুল ভালোবাসা এবং ভক্তির জোয়ারে ভাসছে সব্যসাচী চৌধুরী ও পায়েল দে অভিনীত এই ছবিটি। প্রথম দিনের ধীরগতির শুরুর পর, ‘ওয়ার্ড অফ মাউথ’ বা দর্শকদের মুখে মুখে প্রশংসার জেরে দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিসে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে ছবিটি। ট্রেড অ্যানালিস্টদের রিপোর্ট অনুযায়ী, মুক্তির নবম দিনেই দুর্দান্ত ব্যবসা করেছে ছবিটি এবং দশম দিনেই তা ৩.৫০ কোটি টাকার মাইলফলক স্পর্শ করতে চলেছে।

রাখে তারা মারে কে! ১০ দিনে ৩.৫০ কোটি পার সব্যসাচী-পায়েলের সাধক বামাক্ষ্যাপার, ভক্তির জয়জয়কার বক্স অফিসে
রাখে তারা মারে কে! ১০ দিনে ৩.৫০ কোটি পার সব্যসাচী-পায়েলের সাধক বামাক্ষ্যাপার, ভক্তির জয়জয়কার বক্স অফিসে

হিন্দির দাপটে একটা সময় প্রথম সপ্তাহ শেষেই হল থেকে গায়েব হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল এই ছবির। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপে জট কাটে। আপতত গোটা বাংলা জুড়ে রমরমিয়ে চলছে এই ছবি। দ্বিতীয় সপ্তাহে বেড়েছে শো সংখ্যা।

নবম দিনের বক্স অফিস কালেকশন এবং দশম দিনের দাপট:

বক্স অফিস ট্র্যাকার ‘স্যাকনিল্ক’ (Sacnilk)-এর তথ্য অনুযায়ী, দ্বিতীয় শনিবার অর্থাৎ মুক্তির নবম দিনে (২৮শে নভেম্বর) বক্স অফিসে দারুণ লাফ দিয়েছে ‘সাধক বামাক্ষ্যাপা’।শনিবার (নবম দিনে) ছবিটি ভারতে প্রায় ৭০ লক্ষ টাকার ব্যবসা করেছে, যা অষ্টম দিনের (শুক্রবার) তুলনায় প্রায় ১০৫.৯ শতাংশ বেশি।

৯ দিনে ছবিটির মোট নেট কালেকশন দাঁড়িয়েছে ৩.০৮ কোটি টাকা। রবিবার অর্থাৎ দশম দিনেও (২৯শে নভেম্বর) অগ্রিম বুকিংয়ের চিত্র অত্যন্ত আশাব্যঞ্জক। রবিবারের শোয়ের জন্য ইতিমধ্যেই প্রায় ৫৬.৬৯ লক্ষ টাকার অগ্রিম টিকিট বিক্রি হয়ে গিয়েছে এবং অকুপ্যান্সি রয়েছে প্রায় ৪০ শতাংশের কাছাকাছি। ফলে দশম দিনেই ছবিটি অনায়াসে ৩.৫০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে যাবে বলে মনে করছেন বাণিজ্য বিশেষজ্ঞরা।

গত ২০শে নভেম্বর শুক্রবার মাত্র ৯ লক্ষ টাকা দিয়ে বক্স অফিসে যাত্রা শুরু করেছিল ‘সাধক বামাক্ষ্যাপা’। তবে প্রথম দিনের এই ধীরগতির শুরুর পর রবিবার থেকেই দর্শকসংখ্যা বাড়তে শুরু করে এবং প্রথম উইকেন্ডেই (শুক্র থেকে রবি) ছবিটি মোট ৬১ লক্ষ টাকা আয় করে নেয়। এরপর সপ্তাহের কাজের দিনগুলোতেও ছবির গতি কমেনি, বরং মুক্তির পঞ্চম দিন অর্থাৎ মঙ্গলবারেই ছবিটি ১ কোটি টাকার মাইলফলক পার করে ফেলে। প্রথম সপ্তাহের শেষ দিন অর্থাৎ সপ্তম দিনে (বৃহস্পতিবার) ছবিটি ৩৯ লক্ষ টাকা ব্যবসা করে। দ্বিতীয় সপ্তাহের শুরুতে অষ্টম দিনে (শুক্রবার) আয়ের অঙ্ক ৩৪ লক্ষ টাকায় স্থিতিশীল থাকার পর, নবম দিনে (শনিবার) বক্স অফিসে বড়সড় লম্ফ দেয় ছবিটি— একদিনেই ঘরে তোলে ৭০ লক্ষ টাকা, যা এখনও পর্যন্ত ছবিটির সর্বোচ্চ একদিনের আয়। সব মিলিয়ে প্রথম ৯ দিনেই ভারতে ছবিটির মোট নেট কালেকশন পৌঁছে গিয়েছে ৩.০৮ কোটি টাকায়।

স্যাকনিল্ক’-এর অগ্রিম বুকিংয়ের তথ্য বলছে, কেবল কলকাতাই নয়, পশ্চিমবঙ্গের জেলা শহরগুলোতেও ছবিটি দেখার জন্য দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কলকাতার পাশাপাশি শিলিগুড়ি, বোলপুর, মালদা এবং হুগলির প্রেক্ষাগৃহগুলোতেও দারুণ সাড়া পাচ্ছে ‘সাধক বামাক্ষ্যাপা’। বড় বাজেটের হিন্দি ছবির দাপটের মাঝেও একটি বাংলা ভক্তিমূলক ছবির এমন রাজকীয় সাফল্য টলিউডের বক্স অফিসের জন্য অত্যন্ত ইতিবাচক বার্তা নিয়ে এসেছে। সুতরাং বলায় যায়, রাখে তারা মারে কে! মারে তারা রাখে কে?

 

ABOUT THE AUTHOR

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks