...
...
Next Story

Saheb Bhattacharya Birthday: একপাশে মা, আরেক পাশে সুস্মিতা! দুই বিশেষ মানুষকে নিয়ে জন্মদিনে কেক কাটলেন সাহেব

বেশ কিছুদিন সাহেব ও সুস্মিতার প্রেমের খবর গোপন রাখলেও, বর্তমানে প্রকারন্তরে দিয়েছেন সিলমোহর। এমনকী প্রেমিকের জন্মদিনে সুস্মিতার তরফ থেকে এসেছে আদুরে বার্তাও।

Published on: Nov 17, 2026, 19:00:36 IST
Advertisement

একসময় হারিয়েছিলেন বান্ধবীকে। তারপর দীর্ঘদিন একা থাকা। তবে এরপর সাহেবের জীবনে প্রেম কড়া নাড়ে ‘কথা’ ধারাবাহিকে কাজ করার সময়তে। সুস্মিতাই সাহেবের জীবনে লাগায় ভালোবাসার প্রলেপ। বেশ কিছুদিন প্রেমের খবর গোপন রাখলেও, বর্তমানে প্রকারন্তরে দিয়েছেন সিলমোহর। এমনকী প্রেমিকের জন্মদিনে সুস্মিতার তরফ থেকে এসেছে আদুরে বার্তাও।

মা ও সুস্মিতাকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন সাহেব।
মা ও সুস্মিতাকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন সাহেব।

সাহেব নিজেও জন্মদিনের ছবি শেয়ার করলেন। সাহেবের ছবিতে দেখা গেল আলো দিয়ে সাজানো চারদিক। আকাশে আতসবাজি। সামনে রাখা একটি লাল রঙের কেক। আর কেক কাটার সময় সাহেবের একপাশে তাঁর মা, ও আরেকপাশে সুস্মিতা। সঙ্গে ক্যাপশনে লিখলেন, ‘আমার জীবন একটা ফ্রেমে’। মা আর হবু বউ, দুজনকেই আগলে রেখেছেন সাহেব এই ছবিতে। মায়ের মাথায় চুমু খেতেও দেখা গেল সাহেবকে।

সাহেবের এই ছবি মন কেড়ে নিল নেটপাড়ার। একজন লিখলেন, ‘ক্যাপশনটাই আসল!’ আরেকজন লিখলেন, ‘একটি ছেলের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত এটাই, যখন তার পাশে থাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দু'জন মানুষ—একজন তার মা, আর অন্যজন তার ভালোবাসার মানুষ। নজর না লাগুক!’ তৃতীয় কমেন্টে লেখা হয়, ‘আয় হায়! নজর না লাগুক! রাধে রাধে, আমাদের পাওয়ার কাপল! টাচউড, টাচউড!’

২০১৬ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় মডেল ও অভিনেত্রী সোনিকা চৌহান-এর। আর একে অপরকে ভালোবাসতেন সোনিকা ও সাহেব। সোনিকার মৃত্যুর পরেও, তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন সাহেব। এমনকী, আদালতে গিয়ে সাক্ষ্যও দেন ‘জাস্টিস’-এর দাবিতে।

সন্দীপ রায়ের ফেলুদা ছবিতে তোপসের চরিত্রে অভিনয় করে বিশেষ পরিচিতি পান সাহেব। ‘গোরস্থানে সাবধান’, ‘রয়্যাল বেঙ্গল রহস্য’ এবং ‘ডবল ফেলুদা’র মতো ছবিতে অভিনয় করেছেন সাহেব। বড় পর্দায় কাজ করেছেন ‘ইতি মৃণালিনী’, ‘খাদ’-এর মতো সিনেমায়। ছোট পর্দায় সাহেবের কামব্যাক হয় ‘কথা’ দিয়ে। এখন দেখা যাচ্ছে তাঁকে ‘গঙ্গা’তে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks