'ফোনে ঠাকুর দেখুন, ভিড়ে যাবেন না', চোরবাগানের দুর্ঘটনার পর বিশেষ অনুরোধ সাহেবের
গতকাল সন্ধ্যায় যখন গোটা কলকাতা মেতে উঠেছিল পুজোর আনন্দে তখন হঠাৎ করেই চোর বাগানে দুর্গাপুজো প্যান্ডেলে ঘটে যায় একটি দুর্ঘটনা। অতিরিক্ত ভিড়, বৃষ্টি, প্যান্ডেলের ভেতরে পর্যাপ্ত জায়গার অভাব সব মিলিয়ে গতকাল সন্ধ্যায় পদপিষ্ঠ হয়ে মারা গিয়েছেন কমপক্ষে ১৭ জন।
গতকাল সন্ধ্যায় যখন গোটা কলকাতা মেতে উঠেছিল পুজোর আনন্দে তখন হঠাৎ করেই চোর বাগানের দুর্গাপুজো প্যান্ডেলে ঘটে যায় একটি দুর্ঘটনা। অতিরিক্ত ভিড়, বৃষ্টি, প্যান্ডেলের ভেতরে পর্যাপ্ত জায়গার অভাব সব মিলিয়ে গতকাল সন্ধ্যায় পদপিষ্ঠ হয়ে মারা গিয়েছেন কমপক্ষে ১৭ জন। আহত বহু। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তৎপর হয়েছে প্রশাসন। দুঃখ প্রকাশ করেছেন টলিউডের একাধিক ব্যক্তিত্ব।
চোরবাগান দুর্ঘটনার পর বিশেষ অনুরোধ সাহেবের
এই ঘটনার পরিপ্রেক্ষিতেই এবার একটি ভিডিও পোস্ট করলেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। ভিডিওটি পোস্ট করে প্রত্যেকের উদ্দেশ্যে তিনি করজোড়ে অনুরোধ করেছেন, যেখানে অতিরিক্ত ভিড় থাকবে সেখানে যেন ছোট ছোট বাচ্চাদের নিয়ে ঠাকুর দেখতে কেউ না যায়। ঠাকুর দেখার আনন্দ যদি নিরানন্দে পরিণত হয়ে যায় তাহলে তার থেকে কষ্টের আর কিছু হয় না।
অভিনেতার কথায়, এখন বাড়িতে বসেই ফোনে বা টিভিতে ঠাকুর দেখা যায়। অতিরিক্ত ভিড় যেখানে থাকবে সেই ভিড় এড়িয়ে চলাই ভালো। তার থেকে ফোনে ঠাকুর দেখে নেওয়া অনেক বেশি মঙ্গল বলেই মনে করেন তিনি। সাহেব মনে করেন, যদি মনে ভক্তি থাকে তাহলে বাড়িতে বসেই ঠাকুর দেখা যায় প্যান্ডেলে যেতে হয় না।
গতকালের ঘটনায় দুঃখ প্রকাশ করে সাহেব বলেন, ‘গতকাল থেকে যে ভিডিও বা যে খবর বার বার চোখের সামনে উঠে আসছে তা অত্যন্ত মর্মান্তিক। পরিবারের কাউকে চোখের সামনে এইভাবে চলে যেতে দেখার থেকে দুঃখের কিছু হয় না। একজন বাবার কান্না দেখতে হচ্ছে পুজোয়, এর থেকে খারাপ আর কিছু হয় না। তাই নিজেদের জন্য, নিজেদের পরিবারের জন্য অন্তত ভিড় এড়িয়ে চলতেই হবে সকলকে।’
প্রসঙ্গত, এই মুহূর্তে সাহেব অভিনয় করছেন' গঙ্গা 'ধারাবাহিকে। তিনি ধারাবাহিকে অর্জুন চরিত্রে অভিনয় করছেন, যিনি একজন পুলিশ অফিসার। ব্যক্তিগত জীবনে তিনি সুস্মিতার সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে।
Home/Entertainment/'ফোনে ঠাকুর দেখুন, ভিড়ে যাবেন না', চোরবাগানের দুর্ঘটনার পর বিশেষ অনুরোধ সাহেবের