বড় পর্দায় পৌরাণিক ও দেব-দেবীর চরিত্রে অভিনয় করা যেকোনো শিল্পীর জন্যই এক বড় চ্যালেঞ্জ, বিশেষ করে যখন সেই চরিত্রটি কোটি কোটি মানুষের আবেগ ও বিশ্বাসের সঙ্গে জড়িয়ে থাকে। নিতেশ তিওয়ারি পরিচালিত মহাকাব্যিক ছবি ‘রামায়ণ’-এ ‘মাতা সীতা’-র চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ছবির শুটিং সেটের এমন এক আবেগঘন অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন তিনি, যা আজও তাঁর চোখে জল এনে দেয়। শুটিংয়ে সীতার একটি দৃশ্যে অভিনয় করার পর ছবির ডায়ালেক্ট কোচ (সংলাপ প্রশিক্ষক) হঠাৎই এসে সাই পল্লবীর পা ছুঁয়ে প্রণাম করেছিলেন, আর সেই ঘটনায় আবেগ সামলাতে না পেরে কেঁদে ফেলেছিলেন অভিনেত্রী। আসলে নিজের হিন্দি ছবিতে অভিনয়ের জন্য সাই পল্লবীর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ভাষা। হিন্দিতে একেবারেই সরগর নন অভিনেত্রী। সঙ্গে দক্ষিণী ভাষার টান রয়েছে।
‘উনি কাঁদার আগেই আমি কেঁদে ফেলেছিলাম’:
কনটেন্ট ক্রিয়েটর পল্লবী রাজের সঙ্গে কথোপকথনে সাই পল্লবী জানান, সেটের ওই মুহূর্তটি তাঁকে ভীষণভাবে আপ্লুত ও বিস্মিত করেছিল। অভিনেত্রীর কথায়, ‘একটা মুহূর্তে আমি সত্যিই খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, যখন একটি দৃশ্যের পর আমার ডায়ালেক্ট কোচ এসে আমার পা ছুঁয়ে প্রণাম করলেন। আমি পুরো স্তম্ভিত হয়ে গিয়েছিলাম! কারণ উনি আমাকে ফোনে কথা বলতে দেখেছেন, তৈরি হতে দেখেছেন— উনি জানেন আমি রক্তমাংসের সাই পল্লবী। কিন্তু যখন আপনি এমন কোনও চরিত্রে অভিনয় করেন যাঁকে মানুষ প্রতিদিন পুজো করে, মায়ের মতো ভালোবাসে, তখন সামনে অভিনেতা না অন্য কেউ আছেন তা মানুষ ভুলে যায়। তখন কেবল সেই ভালোবাসাটাই বড় হয়ে ওঠে।’
সেই মুহূর্তের অনুভূতি প্রকাশ করে সাই পল্লবী আরও যোগ করেন, ‘উনি যখন ওটা করলেন, উনি কাঁদার আগেই আমি হাউ হাউ করে কেঁদে ফেলেছিলাম। আমি ওনাকে বলেছিলাম, ‘আপনি এটা কী করছেন?’ ওই মুহূর্তটাই আমাকে বুঝিয়ে দিয়েছিল যে এই চরিত্রটি অগণিত মানুষের হৃদয়ের কতটা গভীরে কথা বলে। এত ভালোবাসা পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ ও অভিভূত।’
{{/usCountry}}সেই মুহূর্তের অনুভূতি প্রকাশ করে সাই পল্লবী আরও যোগ করেন, ‘উনি যখন ওটা করলেন, উনি কাঁদার আগেই আমি হাউ হাউ করে কেঁদে ফেলেছিলাম। আমি ওনাকে বলেছিলাম, ‘আপনি এটা কী করছেন?’ ওই মুহূর্তটাই আমাকে বুঝিয়ে দিয়েছিল যে এই চরিত্রটি অগণিত মানুষের হৃদয়ের কতটা গভীরে কথা বলে। এত ভালোবাসা পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ ও অভিভূত।’
{{/usCountry}}যদিও রামায়ণের হিন্দি ভার্সনে দর্শকরা সাইয়ের কণ্ঠ শুনতে পাননি। ছবিতে সাই পল্লবীর জন্য কণ্ঠ দিয়েছেন ভয়েস ওভার
সীতা চরিত্রে অভিনয়ের নেপথ্যে বিশেষ দর্শন:
এর আগে রণবীর কাপুর ও রবি দুবের সঙ্গে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (KBC)-র মঞ্চে এসেও সীতা চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন সাই পল্লবী। তিনি জানিয়েছিলেন, অন্যান্য চরিত্রের ক্ষেত্রে তিনি ভাবতেন চরিত্রটিকে কী দেবেন; কিন্তু এই প্রথমবার তিনি ভেবেছিলেন— “সীতা মায়ের চরিত্রে অভিনয় করে আমি কী শিখব বা কী জ্ঞান অর্জন করব?”
কোনো জটিল হিসাব-নিকাশ না করে, স্রেফ মাতা সীতার কাছে প্রার্থনা করেই নিজেকে এই চরিত্রে সমর্পণ করেছিলেন অভিনেত্রী।
বিশ্বজুড়ে ১০০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’:
নমিত মালহোত্রা ও যশের প্রযোজনায় তৈরি নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ বক্স অফিসে ইতিমধ্যেই ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। রণবীর কাপুর (শ্রী রাম), সাই পল্লবী (সীতা) এবং যশ (রাবণ) অভিনীত এই ছবিটি বিশ্বজুড়ে বক্স অফিসে ১০০০ কোটি টাকার গণ্ডি পার করে ফেলেছে।