...
...
Next Story

'দেবীর চরিত্রে অভিনয় করা...', সীতা হতে নিজেকে পবিত্র রাখার চেষ্টা করতেন সাই

নতুন দিল্লিতে ‘রামায়ণ পার্ট ওয়ান’ ছবির প্রচার শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এই অনুষ্ঠানের ছবির কলাকুশলী থেকে অভিনেতা-অভিনেত্রী সকলেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পরিচালক নিতেশ তিওয়ারি সাই পল্লবীর প্রশংসা করে সীতা চরিত্র নিয়ে কিছু কথা বলেন।

Published on: Jul 19, 2026, 12:57:02 IST
Advertisement

নতুন দিল্লিতে ‘রামায়ণ পার্ট ওয়ান’ ছবির প্রচার শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এই অনুষ্ঠানের ছবির কলাকুশলী থেকে অভিনেতা-অভিনেত্রী সকলেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পরিচালক নিতেশ তিওয়ারি সাই পল্লবীর প্রশংসা করে সীতা চরিত্র নিয়ে কিছু কথা বলেন।

সীতা হতে নিজেকে পবিত্র রাখার চেষ্টা করতেন সাই
সীতা হতে নিজেকে পবিত্র রাখার চেষ্টা করতেন সাই

সীতার চরিত্রে সাই

রামায়ণে সীতার চরিত্রে সাই পল্লবীর অভিনয় নিয়ে কথা বলতে গিয়ে পরিচালক বলেন, ‘একজন অভিনেতার চোখ সবকিছু সত্যি বলে দেয়। আমি রণবীরের চোখে রামকে এবং পল্লবীর চোখে সীতাকে দেখেছি। আমি যে আন্তরিকতা খুঁজছিলাম, সেটা এই মানুষগুলোর মধ্যে পেয়েছিলাম। আমি ছবিতে রণবীর বা সাইকে দেখিনি বরং দেখেছি সীতা এবং রামকে।’

আরও পড়ুন: শুরু হতে না হতেই শেষ! ‘বাবলি সুন্দরী’ থেকে বিদায় জানালেন এই অভিনেত্রী

সীতার চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা নিয়ে সাই পল্লবী বলেন, ‘অভিনেতাদের জন্য এই ধরনের চরিত্র পাওয়া সহজ নয় কারণ একজন দেবীর চরিত্রে অভিনয় করা সহজ কথা নয়। এটিকে সেরা সংস্করণ হিসেবে তৈরি করার জন্য গোটা দল সর্বস্ব দিয়ে কাজ করেছে।’

অভিনেত্রী বলেন, ‘আমি সব সময় যথাসম্ভব নিজেকে পবিত্র রাখার চেষ্টা করেছি। আমার চিন্তা ভাবনায় যেন সব বিষয়টি নিরপেক্ষ থাকে, আমি আমার সেরা রূপ যাতে তুলে ধরতে পারি সেই চেষ্টাই করেছি।’

আরও পড়ুন: অভিনেত্রী-সঞ্চালিকার পর এবার নতুন রূপে ধরা দেবেন সুদীপা, রথে জানালেন সুখবর

রামায়ণ সম্পর্কে

রামায়ণ নিতেশ তিওয়ারি পরিচালিত এবং নমিত মালহোত্রা প্রযোজিত একটি দুই পর্বের চলচ্চিত্র। এতে রাম চরিত্রে রণবীর কাপুর, সীতা চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণ চরিত্রে রবি দুবে এবং রাবণ চরিত্রে যশ অভিনয় করেছেন। সানি দেওল, কাজল আগরওয়াল, বিবেক ওবেরয়সহ অন্যান্যরাও ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। প্রথম পর্বটি ২০২৬ সালের দিওয়ালিতে এবং দ্বিতীয় পর্বটি ২০২৭ সালের দিওয়ালিতে মুক্তি পাবে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks