বলিউডের অন্যতম চর্চিত দম্পতি সইফ আলি খান এবং করিনা কাপুর খান । দুই ভিন্ন ধর্মের মানুষ একে অপরের হাত ধরে যেভাবে গত ১৪ বছর ধরে সুখী সংসার করছেন, তা অনেকের কাছেই অনুপ্রেরণা। তবে এই তারকা দম্পতির দুই সন্তান— তৈমুর (Taimur) এবং জাহাঙ্গীর (Jeh)-কে তাঁরা কোন ধর্মীয় ভাবাবেগে বড় করছেন, তা নিয়ে নেটপাড়ার কৌতূহলের শেষ নেই।
সম্প্রতি লন্ডনে আয়োজিত ‘উই উইমেন’-এর একটি বিশেষ সংস্করণে (We Women’s London Edition) এসে এই বিষয়েই অত্যন্ত খোলামেলা আলোচনা করলেন সইফ। তিনি স্পষ্ট জানালেন, সন্তানদের মনের ভেতর কোনও ধর্মীয় সংকীর্ণতা নয়, বরং এক পরম উদার মানসিকতা তৈরি করতে চান তিনি।
‘আমার মা আমাকে শিখিয়েছিলেন, আমি সন্তানদের শেখাচ্ছি’
ধর্ম নিয়ে সন্তানদের সাথে কথা বলতে তিনি যে ভীষণ ভালোবাসেন, তা উল্লেখ করে সইফ বলেন: ‘আমি নিজে খুব একটা গোঁড়া ধর্মীয় মানুষ নই। আমার মা (শর্মিলা ঠাকুর) আমাকে যা শিখিয়েছিলেন, আমিও আমার সন্তানদের ঠিক সেটাই শেখাচ্ছি— ঈশ্বর আসলে একজনই, শুধু ওঁর নাম আলাদা আলাদা। ব্যস, বিষয়টা এতটাই সহজ। তোমরা স্রেফ আলাদা আলাদা জায়গায় গিয়ে ওঁর উপাসনা করো। যদি তোমার ধর্ম অন্য মানুষের প্রতি ভালোবাসা আর ক্ষমাশীলতার কথা বলে, তবে সেটাই আসল ধর্ম।’
সইফ নিজের ছোটবেলার স্মৃতি হাতড়ে জানান যে তিনি নিজে খ্রিস্টান মিশনারি প্রতিষ্ঠানে বড় হয়েছেন। চার্চে সময় কাটানো বা প্রতিদিন সকালে চ্যাপেলে প্রার্থনা দিয়ে স্কুল শুরু করার অভিজ্ঞতা ওঁর রয়েছে। ঠিক সেই কারণেই তাঁর পরিবারে দীপাবলি যতটা ধুমধাম করে উদযাপিত হয়, বড়দিনও ঠিক ততটাই আনন্দের সাথে পালন করা হয়।
৯ বছরের তৈমুরের জবাবে মুগ্ধ বাবা সইফ
{{/usCountry}}৯ বছরের তৈমুরের জবাবে মুগ্ধ বাবা সইফ
{{/usCountry}}ধর্ম (Religion) এবং পুরাণ (Mythology)-র মধ্যে আসল পার্থক্য কী— তা নিয়ে সম্প্রতি বড় ছেলে তৈমুরের সাথে এক গভীর আলোচনায় মেতেছিলেন সইফ। মাত্র ৯ বছর বয়সে তৈমুর যে উত্তর দিয়েছে, তাতে সইফ রীতিমতো চমকে গেছেন।
নবাব গর্বের সাথে শেয়ার করেন, ‘তৈমুর আমাকে বলল— ধর্মে আমরা সরাসরি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, কিন্তু পুরাণে আমরা সেটা করি না (সেখানে গল্প থাকে)। আমার মনে হয়েছে ৯ বছরের একটা বাচ্চার পক্ষে এটা অত্যন্ত বুদ্ধিদীপ্ত একটা উত্তর। তাই আমরা বাড়িতে প্রতিনিয়ত এই বিষয়গুলো নিয়ে চর্চা করি। আমার মা এই ব্যাপারে ভীষণ খোলা মনের মানুষ ছিলেন, আমার স্ত্রী করিনাও ঠিক তাই। আমাদের দৃষ্টিভঙ্গিটা ধর্মীয় বিষয়ের চেয়ে অনেক বেশি আধ্যাত্মিক।' প্রসঙ্গত, করিনা হিন্দু পাঞ্জাবি পরিবারের মেয়ে হলেও তাঁর মা ববিতার ধর্ম (খ্রিষ্টান) মেনে চলেন, বলেই জানিয়েছিলেন তৈমুরের প্রাক্তন ন্য়ানি। অন্য়দিকে সইফের মা শর্মিলা ঠাকুর পরিবারের মেয়ে, বাবা পতৌদির নবাব। সর্বধর্ম সমন্বয়ের পরিবেশে বড় হচ্ছেন তৈমুর-জেহ।
সইফিনার আসন্ন প্রোজেক্ট
২০১২ সালের অক্টোবরে বিয়ের পর থেকে সইফ-করিনা বলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’। বর্তমানে করিনা যেখানে নিজের প্রজেক্ট নিয়ে ব্যস্ত, সইফও তেমনই ওটিটি ও বড় পর্দায় কাজ করছেন। নেটফ্লিক্সে ওঁর শেষ ছবি ‘কর্তব্য’ (Kartavya)-র পর এবার রাহুল ঢোলাকিয়া পরিচালিত আগামী ছবি ‘হাম হিন্দুস্তানি’ (Hum Hindustani)-তে দেখা যাবে সইফকে। যেখানে ওঁর সাথে স্ক্রিন শেয়ার করবেন প্রতীক গান্ধী এবং বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। এছাড়াও প্রিয়দর্শনের ‘হৈওয়ান’ (Haiwaan) ছবিতে অক্ষয় কুমারের সাথেও দেখা যাবে তাঁকে।