...
...
Next Story

ঘর থেকে বেরোয় ধাবার মতো গন্ধ! রাতে এমন কী মেখে শুতে যান করিনা, ফাঁস সইফের

বিয়ের ১৪ বছর পূর্ণ করলেন সইফ আলি খান ও করিনা কাপুর খান। বিবাহবার্ষিকী উপলক্ষে নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর নতুন প্রোমোতে দেখা গেল এই তারকা দম্পতিকে। সেখানেই করিনার রাতের একটি অভ্যাস ফাঁস করে হাসির রোল তুললেন সইফ। জানালেন, রাতে তাঁদের শোওয়ার ঘরে কেন ধাবার মতো গন্ধ ছড়ায়!

Published on: Oct 16, 2026, 22:10:35 IST
Advertisement

বিয়ের ১৪ বছর পূর্তি উপলক্ষে ফের একসঙ্গে পর্দায় হাজির হতে চলেছেন সইফ আলি খান ও করিনা কাপুর খান। কমেডিয়ান কপিল শর্মার জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এ দেখা যাবে এই তারকা দম্পতিকে। বিবাহবার্ষিকী উপলক্ষে নেটফ্লিক্সের তরফে প্রকাশ করা হয়েছে আসন্ন পর্বের একটি প্রোমো। আর সেখানেই করিনার রাতের একটি অভ্যাস নিয়ে মজার স্বীকারোক্তি করলেন সইফ, যা শুনে হাসিতে ফেটে পড়েন উপস্থিত দর্শকরা।

করিনার কোন অভ্যাস ফাঁস করলেন সইফ?

কপিল শর্মা শো-তে সইফ আলি খান ও করিনা কাপুর।
কপিল শর্মা শো-তে সইফ আলি খান ও করিনা কাপুর।

কপিল শর্মা প্রোমোয় সইফ ও করিনাকে প্রশ্ন করেন, বিয়ের ১৪ বছর পরেও তাঁদের এত তরুণ ও সতেজ দেখানোর রহস্য কী? উত্তরে সইফ জানান, এর পিছনে রয়েছে ঘি। করিনাও বলেন, তাঁদের বাড়িতে প্রচুর ঘি খাওয়া হয়। এমনকী তাঁদের সন্তানরাও ঘি খেতে ভালোবাসে।

এরপরই করিনার কথা থামিয়ে সইফ মজার ছলে বলেন, করিনা শুধু ঘি খান না, রাতে পায়েও ঘি মাখেন। উত্তরে করিনা জানান, এতে নাকি তাঁর বেশ উপকার হয়।

এরপর সইফের মন্তব্যে হাসির রোল ওঠে। তিনি বলেন, ‘ভাবুন তো, এত রোম্যান্টিক একটা মুহূর্ত, অথচ রাতে আমাদের শোওয়ার ঘরে ধাবার মতো গন্ধ ছড়াচ্ছে!’

সইফের এই কথা শুনে হেসে ওঠেন উপস্থিত দর্শকরা। এরপর কপিলও আর্চনা পূরন সিংকে নিয়ে মজা করেন। তাঁর কথায়, আর্চনাও নাকি পায়ে ঘি মাখেন, কিন্তু পরে সেই ঘি দিয়েই রুটি তৈরি করেন! আগামী শনিবার, ১৭ অক্টোবর নেটফ্লিক্সে সম্প্রচারিত হওয়ার কথা এই বিশেষ পর্বটির।

সইফ-করিনার পর্ব নিয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা

বিবাহবার্ষিকী উপলক্ষেও সোশ্যাল মিডিয়ায় একে অপরের জন্য ভালোবাসা প্রকাশ করেছেন সইফ ও করিনা। করিনা ইনস্টাগ্রামে সইফের সঙ্গে কিছু অদেখা ছবি পোস্ট করে লিখেছেন, ‘সূর্যের চারপাশে আরও একটি বছর, সামনে অনন্ত পথ চলা বাকি।’

অন্যদিকে, সম্প্রতি ইনস্টাগ্রামে যোগ দেওয়া সইফও করিনা ও তাঁদের দুই ছেলে তৈমুর এবং জেহ-র সঙ্গে ছবি শেয়ার করেছেন। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘এই তো, একেবারে নিখুঁত! শুভ বিবাহবার্ষিকী, ভালোবাসা।’

পাঁচ বছরের প্রেমের পর বিয়ে

২০১২ সালের ১৬ অক্টোবর মুম্বইয়ে বিয়ে করেন সইফ আলি খান ও করিনা কাপুর। তার আগে প্রায় পাঁচ বছর সম্পর্কে ছিলেন তাঁরা। ২০০৮ সালে ‘টশন’ ছবির শুটিংয়ের সময় তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে। পরে সইফের বান্দ্রার বাড়িতে ব্যক্তিগত পরিসরে বিয়ে সারেন তাঁরা। বর্তমানে দুই ছেলে তৈমুর ও জেহ-কে নিয়ে তাঁদের সংসার।

করিনা ও সইফের সাম্প্রতিক কাজ

করিনাকে শেষবার দেখা গিয়েছে মেঘনা গুলজারের ‘দায়রা’ ছবিতে। সেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন। অন্যদিকে, সইফকে দেখা গিয়েছে প্রিয়দর্শন পরিচালিত ‘হাইওয়ান’ ছবিতে। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার ও সাইয়ামি খেরও।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks