বলিউডের পর্দায় তাঁকে নানা রূপে দেখেছেন দর্শক। কিন্তু এবার অভিনয় নয়, গিটার হাতে একেবারে অন্য মেজাজে ধরা দিলেন সইফ আলি খান। নিজের ব্যালকনিকেই ছোটখাটো মিউজিক স্টুডিও বানিয়ে ফেলেছেন অভিনেতা। সেখানে হলুদ ইলেকট্রিক গিটার বাজিয়ে কয়েক জন বাদ্যযন্ত্রশিল্পীর সঙ্গে জমিয়ে জ্যাম করতে দেখা গেল তাঁকে। সঙ্গে ছিল ড্রামস, অ্যাম্প্লিফায়ার-সহ নানা বাদ্যযন্ত্রের সরঞ্জাম। সেই বিশেষ মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন সইফ।

সঙ্গীতের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। গিটার বাজানোর প্রতি সইফের ভালোবাসার কথা অনুরাগীদের অজানা নয়। এর আগে পারিক্রমার মতো রক ব্যান্ডের সঙ্গেও পারফর্ম করেছেন তিনি। তবে এবারের ভিডিয়োয় মজার ছলেই নিজের সঙ্গীতচর্চার অভিজ্ঞতা তুলে ধরেছেন অভিনেতা। পোস্টের ক্যাপশনে তাঁর রসিক মন্তব্য, ‘সুরটা খুঁজে পেয়েছি, তালটা হারিয়ে ফেলেছি, তবু দারুণ সময় কাটিয়েছি।’ সইফের এই মজার স্বীকারোক্তি অনুরাগীদের নজর কেড়েছে।
বাড়িতে সঙ্গীতের আসর বসানোর নজির অবশ্য এর আগেও রয়েছে পতৌদি পরিবারের। ২০২৫ সালের মে মাসে করিনা কাপুর খান স্বামী সইফ এবং বড় ছেলে তৈমুর আলি খানের একসঙ্গে গিটার নিয়ে জ্যাম করার কিছু ছবি ভাগ করে নিয়েছিলেন। সেবার বিখ্যাত রক ব্যান্ড গানস এন' রোজেসের কনসার্টে যেতে না পারলেও বাড়িতেই নিজের পছন্দের সঙ্গীদের পেয়ে গিয়েছিলেন করিনা। ছবির সঙ্গে মজার ছলে লিখেছিলেন, 'গানস এন' রোজেসকে মিস করেছি ঠিকই, কিন্তু বাড়িতেই আমার নিজস্ব ব্যান্ড রয়েছে।'
{{/usCountry}}বাড়িতে সঙ্গীতের আসর বসানোর নজির অবশ্য এর আগেও রয়েছে পতৌদি পরিবারের। ২০২৫ সালের মে মাসে করিনা কাপুর খান স্বামী সইফ এবং বড় ছেলে তৈমুর আলি খানের একসঙ্গে গিটার নিয়ে জ্যাম করার কিছু ছবি ভাগ করে নিয়েছিলেন। সেবার বিখ্যাত রক ব্যান্ড গানস এন' রোজেসের কনসার্টে যেতে না পারলেও বাড়িতেই নিজের পছন্দের সঙ্গীদের পেয়ে গিয়েছিলেন করিনা। ছবির সঙ্গে মজার ছলে লিখেছিলেন, 'গানস এন' রোজেসকে মিস করেছি ঠিকই, কিন্তু বাড়িতেই আমার নিজস্ব ব্যান্ড রয়েছে।'
{{/usCountry}}সঙ্গীতের পাশাপাশি বই পড়ার প্রতিও সইফের অনুরাগ রয়েছে। সম্প্রতি ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ করে পতৌদি লাইব্রেরিকে ঘিরে একটি পোস্ট করেন অভিনেতা। সেখানে লাইব্রেরিতে বসে থাকা এবং বই পড়ার একাধিক ছবি ভাগ করে নেন তিনি। তবে সইফের ইনস্টাগ্রামে যোগ দেওয়ার পর আরও একটি বিষয় নজর কেড়েছে নেটিজেনদের। অভিনেতা এখনও পর্যন্ত কেবল স্ত্রী করিনা কাপুর খানকেই অনুসরণ করছেন। আর তাতেই অনুরাগীদের একাংশের কাছ থেকে ‘গ্রিন ফ্ল্যাগ’ তকমা পেয়েছেন তিনি।
এদিকে, কিছুদিন আগেই অন্য একটি কারণে শিরোনামে এসেছিলেন সইফ। অমিতাভ বচ্চন সঞ্চালিত ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে অক্ষয় কুমারের সঙ্গে হাজির হয়েছিলেন তিনি। সেখানে পুরস্কার হিসেবে দু’বছরের ঘি পাওয়ার খবর শুনে তাঁর উচ্ছ্বাসের মুহূর্ত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। অনুরাগীরা মজা করে তাঁকে ‘ঘি লেজেন্ড’ বলেও ডাকতে শুরু করেন।
পরে করিনার সঙ্গে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে হাজির হয়ে অবশ্য সইফ হাসতে হাসতে জানান, সেই পুরস্কারের ঘি এখনও তাঁর হাতে এসে পৌঁছয়নি। এবার গিটার হাতে তাঁর নতুন ভিডিয়ো ফের প্রমাণ করল, অভিনেতার জীবনযাপনে অভিনয়ের বাইরেও সঙ্গীত ও রসবোধের যথেষ্ট জায়গা রয়েছে।