প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা সাইনা চট্টোপাধ্যায় (ডল) ইতিমধ্যেই নিজের সাবলীল অভিনয়ের মধ্য দিয়ে বিনোদন জগতে বিশেষ জায়গা করে নিয়েছেন। টেলিভিশনের পর এবার ওটিটি দুনিয়ায় পা রাখতে চলেছেন সাইনা। কনে দেখা আলো-র লাজুকে আগামিতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ছবি ‘জননী’তে। যেখানে লিড রোলে থাকছেন কোয়েল মল্লিক। সাইনার ওটিটি ডেবিউয়ের সঙ্গী ‘টলি কুইন’।

‘কনে দেখা আলো’র ফোকাসে লাজু:
মাত্র ১৫ বছর বয়সেই ছোটপর্দার জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন সাইনা। জি বাংলার হিট ধারাবাহিক ‘কনে দেখা আলো’-তে ‘লাজবন্তী’ বা ‘লাজু’ চরিত্রে তাঁর অভিনয় দর্শকের বিপুল ভালোবাসা কুড়িয়েছে। সোমরাজ মাইতির বিপরীতে লাজুর সারল্য আর সংবেদনশীল অভিনয়ে মাত করেছিলেন তিনি। এমনকি একদিকে দশম শ্রেণীর পড়াশোনার চাপ এবং অন্যদিকে ১৪ ঘণ্টার দীর্ঘ শুটিং পর্ব সামলে যেভাবে তিনি সেটে বই মুখে দিয়ে পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন, তা অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছিল। সম্প্রতি সফলভাবে শেষ হয়েছে ‘কনে দেখা আলো’র সম্প্রচার। মেগা সিরিয়ালের হেক্টিক শিডিউল পড়াশোনায় প্রভাব ফেলছিল বলে আপাতত ছোটপর্দা থেকে বিরতি নিয়েছেন সাইনা। কিন্তু অভিনয় থেকে তো আর দূরে থাকা যায় না!
খ্যাতনামা অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় তৈরি হতে চলেছে নতুন ওয়েব ফিল্ম ‘জননী’। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এ (Hoichoi) স্ট্রিমিং হবে এই ছবিটির। তবে কেবল পরমব্রত-কোয়েল জুটির নতুন সমীকরণই নয়, এই ছবির হাত ধরে ওটিটি বিনোদনের দুনিয়ায় নজর কাড়তে চলেছে নতুন মুখ সাইনা।
মা ও সন্তানের আবেগঘন সম্পর্কের টানাপোড়েন এবং পারিবারিক সম্পর্কের নানা শেড ফুটে উঠবে ‘জননী’ ছবিতে। বড় পর্দায় মুক্তি না পেয়ে সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে পরমব্রতর পরিচালনায় কোয়েল ও সাইনার এই নতুন সফর টলিউড ইন্ডাস্ট্রিতে কতখানি ঝড় তোলে, এখন সেটাই দেখার! পরমব্রত ও কোয়েলের পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন কনীনিকা বন্দ্যোপাধ্য়ায়, জয় সেনগুপ্ত, পার্নো মিত্ররা। মাতৃত্ব না মানবতা কোনটা বেছে নেওয়া সহজ? ছবিতে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবেন পরমব্রত।
{{/usCountry}}মা ও সন্তানের আবেগঘন সম্পর্কের টানাপোড়েন এবং পারিবারিক সম্পর্কের নানা শেড ফুটে উঠবে ‘জননী’ ছবিতে। বড় পর্দায় মুক্তি না পেয়ে সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে পরমব্রতর পরিচালনায় কোয়েল ও সাইনার এই নতুন সফর টলিউড ইন্ডাস্ট্রিতে কতখানি ঝড় তোলে, এখন সেটাই দেখার! পরমব্রত ও কোয়েলের পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন কনীনিকা বন্দ্যোপাধ্য়ায়, জয় সেনগুপ্ত, পার্নো মিত্ররা। মাতৃত্ব না মানবতা কোনটা বেছে নেওয়া সহজ? ছবিতে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবেন পরমব্রত।
{{/usCountry}}ছোটপর্দার লাজবন্তী চরিত্র পেরিয়ে পরমব্রতর নির্দেশনায় সাইনার এই নতুন সফর বিনোদন দুনিয়ায় এক বড় চমক হতে চলেছে।