সোমবার টলিউডের বহু তারকাই ধুমধাম করে পালন করলেন গণেশ চতুর্থীর অনুষ্ঠান। জিৎ, দেব, রাজ-শুভশ্রী, কাঞ্চন-শ্রীময়ীরা সকলেই সামিল হয়েছিলেন গণপতির আরাধনায়। পুজো হয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের বাড়িতেও। সবটা আয়োজন করেছিলেন সাইনা-সংযুক্ত। একবেরা যজ্ঞ করে আরাধনা করা হয় গণপতির। পরিবার, বন্ধুদের নিয়ে চলে উদযাপন।

গণেশ পুজোর দিন ‘লাজু’ সাইনা পরেছিল গোলাপি রঙের থ্রি পিস শারারা সেট। আর সাদা-সোনালি সালোয়ারে দেখা যায় সংযুক্তাকে। অভিনেত্রী জানান, তিনি নিজে পুজোর আল্পনা দিয়েছেন। তবে পুজোর সব আয়োজন করেছে মা-ই। ভোগে ছিল পোলাও, পনির, আলুর দম, লাড্ডু, নানারকমের মিষ্টি, লুচি। কদিন আগে জন্মাষ্ঠমীর পুজোও করেছিলেন বাড়িতে। প্রতিবছর বাড়িতে দুর্গাপুজোও করে এসেছেন তাঁরা। অভিষেক চলে যাওয়ার পরেও, পুজো বন্ধ করেননি তাঁরা।
বেশ ছোট্ট বয়সে জনপ্রিয়তা পেয়েছেন সাইনা। বাবা-কে অভিনয় করতে দেখেছিলেন ছোট থেকেই। তাই তাঁর চোখেও ছিল অভিনেত্রী হওয়ার স্বপ্ন। সাইনার প্রথম কাজ ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিক। যেখানে রূপা-র কিশোরীবেলার চরিত্রে মাসখানেক দেখা যায় তাঁকে।
তবে সাইনাকে ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে দিয়েছে কনে দেখা আলো ধারাবাহিকটি। বিশেষ করে এই মেগায় তাঁর আর সোমরাজ মাইতি-র জুটি। আচমকা কনে দেখা আলো-র গল্প শেষ করায় দর্শকরাও বেশ বিরক্ত, তা স্পষ্ট হয় জি বাংলার ফেসবুক পেজের কমেন্ট সেকশনে চোখ রাখলেই।
তবে অভিনয়ের পাশাপাশি জোর কদমে লেখাপড়াও চালাচ্ছেন সাইনা। ধারাবাহিকের চাপ সামলে স্কুল করতে পারছিলেন না বলে, হোম স্কুলিংয়ের মাধ্যমে আন্তর্জাতিক বোর্ড IGCSE ক্লাস টেনের বোর্ড এক্সাম দেন সাইনা। আপাতত ক্লাস টুয়েলভের পরীক্ষা দেবেন এই বোর্ড থেকেই। তারপর উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার কথাও ভেবেছেন। মনোবিজ্ঞান নিয়ে কেমব্রিজ থেকে পড়াশোনা করার স্বপ্ন দেখেন।
২০২২ সালের ২৪ মার্চ মাত্র ৫৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অভিষেক। সাইনার বয়স তখন বছর এগারো। সাইনা দাদাগিরিতে এসে জানিয়েছিলেন যে, ছোটবেলায় বাবা তাকে একবার নিজের একটি সিনেমা দেখাতে নিয়ে গিয়েছিলেন, যেখানে কয়েকজন লোক অভিষেককে লাঠি দিয়ে প্রচণ্ড মারছিল। তা দেখে বেশ ভয় পেয়ে যান সাইনা। বাবার সিনেমা আর না দেখারই সিদ্ধান্ত নেন। এরপর একটু বড় হয়ে ফের বাবার ছবি দেখতে যান, সেই একই দৃশ্য, ভিলেনের হাতে মার খাচ্ছে বাবা। ব্যস, সেই ভয় থেকে বাবার ছবি দেখা বন্ধ।
{{/usCountry}}২০২২ সালের ২৪ মার্চ মাত্র ৫৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অভিষেক। সাইনার বয়স তখন বছর এগারো। সাইনা দাদাগিরিতে এসে জানিয়েছিলেন যে, ছোটবেলায় বাবা তাকে একবার নিজের একটি সিনেমা দেখাতে নিয়ে গিয়েছিলেন, যেখানে কয়েকজন লোক অভিষেককে লাঠি দিয়ে প্রচণ্ড মারছিল। তা দেখে বেশ ভয় পেয়ে যান সাইনা। বাবার সিনেমা আর না দেখারই সিদ্ধান্ত নেন। এরপর একটু বড় হয়ে ফের বাবার ছবি দেখতে যান, সেই একই দৃশ্য, ভিলেনের হাতে মার খাচ্ছে বাবা। ব্যস, সেই ভয় থেকে বাবার ছবি দেখা বন্ধ।
{{/usCountry}}