কনে দেখা আলো-র শেষে ফের একসঙ্গে দেখা গেল সাইনা চট্টোপাধ্যায় ও সোমরাজ মাইতিকে। ছবিখানা এল দর্শকদের প্রিয় লাজুর থেকেই। আর দুই তারকাকে একসঙ্গে দেখে বেজায় খুশি নেটপাড়া।
একসঙ্গে সাইনা ও সোমরাজ

সাইনাকে দেখা গেল গোল্ডেন টপ আর কালো রঙের লেদার স্কার্টে। খোলা চুলে মোহময়ী ‘লাজু’। অন্য দিকে, অনুভব পরেছিলেন কালো রঙের শার্ট আর কালো ট্রাউজার্সে। ক্য়াপশনে লিখলেন, ‘উই মিট এগেইন’।
সাইনার এই পোস্টে এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘কতদিন পর আমাদের খরাময় জীবনে এক পশলা বৃষ্টি নেমে এল। আমাদের প্রাণ সাইরাজ (সাইনা ও সোমরাজ), তোমাদের না দেখলে আমাদের দম বন্ধ হয়ে যায়। অনুবন্তী (অনুভব ও লাজবন্তী) কে হারিয়ে ফেলেছি ধরে রাখতে পারিনি, কিন্তু সাইরাজকে হারাতে চাই না কোনদিন। এভাবেই মাঝে মাঝে দেখা করো প্লিজ আর প্লিজ দুজনে আবার জুটি হয়ে ফিরে এসো নতুন রূপে নতুন ভাবে।’ আরেকজন লেখেন, ‘সত্যি সাইরাজকে একসাথে দারুন মানায়’।
কনে দেখা আলো-র শেষ এপিসোড কবে?
২১ সেপ্টেম্বর জি বাংলায় আসছে কনে দেখা আলো-র শেষ এপিসোড। আপাতত প্রোমোয় দেখা গিয়েছে বিয়ের লগ্ন বয়ে চলেছে। কিন্তুি মণ্ডপে হাজির হয়নি লাজু। ফোনে অনুভব যোগাযোগ করলে সে জানায়, জানা নেই কখন পৌঁছতে পারবেন মণ্ডপে। যা দেখে অনেকেরই মনে ধারণা হয়েছে যে, হয়তো শেষমেশ লাজু আর অনুভব জুটির বিয়েটাও দেখাবে না চ্য়ানেল। আর তা নিয়ে বেশ ক্ষিপ্ত দর্শকরা।
আসলে হঠাৎ করেই কনে দেখা আলো শেষ করার সিদ্ধান্ত নেয় চ্যানেল। শ্যুটের শেষদিনে সাইনা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘একটা সিরিয়াল হয়তো শেষ হয়ে যায়, কিন্তু সেই পথে গড়ে ওঠা ভালোবাসা ও স্মৃতিগুলো চিরকাল থেকে যায়। আপনাদের হাসি, উৎসাহ এবং জীবনের নানা চড়াই-উতরাইয়ের সময়ে পাশে থাকা—সবকিছুই আমার হৃদয়ের খুব কাছাকাছি থাকবে।’
সাইনা-সোমরাজের জুটি দর্শকদের ফেভারিট
{{/usCountry}}আসলে হঠাৎ করেই কনে দেখা আলো শেষ করার সিদ্ধান্ত নেয় চ্যানেল। শ্যুটের শেষদিনে সাইনা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘একটা সিরিয়াল হয়তো শেষ হয়ে যায়, কিন্তু সেই পথে গড়ে ওঠা ভালোবাসা ও স্মৃতিগুলো চিরকাল থেকে যায়। আপনাদের হাসি, উৎসাহ এবং জীবনের নানা চড়াই-উতরাইয়ের সময়ে পাশে থাকা—সবকিছুই আমার হৃদয়ের খুব কাছাকাছি থাকবে।’
সাইনা-সোমরাজের জুটি দর্শকদের ফেভারিট
{{/usCountry}}প্রসঙ্গত, কনে দেখা আলো দিয়েই দর্শক মনে পাকাপোক্ত জায়গা করেন সাইনা। তাঁকে দেখা যায় মুখ্য চরিত্রে। মাঝে মাসখানেক অবশ্য কাজ করেছিলেন অনুরাগের ছোঁয়া নামে একটি মেগায়।
কনে দেখা আলো-র শেষে তাঁর আর সোমরাজের জুটি নিয়ে সাইনা লিখেছিলেন, ‘আমাদের প্রতি আপনারা যে অফুরন্ত ভালোবাসা, সমর্থন ও আস্থা উজাড় করে দিয়েছেন, তার জন্য ধন্যবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। আপনাদের প্রতিটি হাসি, প্রতিটি বার্তা এবং প্রতিটি আশীর্বাদ আমাদের এই সুন্দর যাত্রার অংশ হয়ে গিয়েছে।’ এরপর কোয়েল মল্লিক ও পরমব্রত চট্টোপাধ্য়ায়ের সঙ্গে সিনেমায় কাজ করছেন সাইনা। সোমরাজের তরফ থেকে আপাতত পরের কাজের ঘোষণা হয়নি।