...
...
Next Story

Saina-Somraj: ফের একফ্রেমে লাজবন্তী! হাতে ৪টে পুরস্কার, সেরা জুটির সম্মান পেল সাইনা-সোমরাজ, উচ্ছ্বাস ভক্তদের

‘আমরা একসাথে জিতেছি’, কনে দেখা আলোর জন্য সেরা অভিনেত্রী সাইনা, সেরা অভিনেতা সোমরাজ, ঝুলিতে এল সেরা সিরিয়াল এবং সেরা জুটির পুরস্কারও। আহ্লাদে আটখানা ভক্তকূল।

Published on: Oct 5, 2026, 09:00:25 IST
Advertisement

টেলিভিশনের পর্দায় শেষ হয়ে গেলেও দর্শক হৃদয়ে যে তাঁদের রাজত্ব আজও অমলিন, তা আরও একবার প্রমাণ করল ধারাবাহিক ‘কনে দেখা আলো’।

ফের একফ্রেমে লাজবন্তী! হাতে ৩টে পুরস্কার, সেরা জুটির সম্মান পেল সাইনা-সোমরাজ
ফের একফ্রেমে লাজবন্তী! হাতে ৩টে পুরস্কার, সেরা জুটির সম্মান পেল সাইনা-সোমরাজ

সদ্য উদযাপিত এক অ্য়াওয়ার্ড সেরেমানির মঞ্চে চার-চারটি শীর্ষ সম্মান ছিনিয়ে নিয়ে বাজিমাৎ করল এই জনপ্রিয় মেগা ও তাঁর মূল কাস্ট। পুরস্কারের মঞ্চে সেরা সিরিয়াল থেকে শুরু করে সেরা জুটির ট্রফি ওঠার পর বাঁধভাঙা উচ্ছ্বাসে ভেসেছেন অনস্ক্রিন ‘লাজু-অনুভব’ অর্থাৎ সাইনা চট্টোপাধ্যায় (Saina Chatterjee) ও সোমরাজ মাইতি (Somraj Maity)।

আনন্দলোক অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘কনে দেখা আলো’-র ঝুলিতে যা যা এল:

সেরা ধারাবাহিক (Best Serial): ‘কনে দেখা আলো’

সেরা অভিনেতা (Best Actor): সোমরাজ মাইতি (অনুভব)

সেরা অভিনেত্রী (Best Actress): সাইনা চট্টোপাধ্যায় (লাজু)

সেরা জুটি (Best Juti): সোমরাজ মাইতি ও সাইনা চট্টোপাধ্যায় (‘অনুবন্তী’ / লাজু-অনুভব জুটি)

ভক্তদের আবেগ ও অনস্ক্রিন ‘অনুবন্তী’ রসায়ন

‘কনে দেখা আলো’ ধারাবাহিক চলাকালীন ‘লাজু’ ও ‘অনুভব’ চরিত্র দুটি যেভাবে দর্শকদের ঘরের সদস্য হয়ে উঠেছিল, সিরিয়াল শেষ হওয়ার পরও তাঁদের ফ্যানডম একইভাবে তা বাঁচিয়ে রেখেছে। পুরস্কারের মঞ্চে সোমরাজ ও সাইনাকে ফের একফ্রেমে ট্রফি হাতে দেখে আহ্লাদে আটখান ভক্তরা। ফ্যানপেজগুলোতে ইতিমধ্যেই 'অনুবন্তী' জুটির এই অভূতপূর্ব জয়কে উদযাপন করতে রিলস, এডিট ও শুভেচ্ছাবার্তার বন্যা বয়ে যাচ্ছে।

সমস্ত বড় সম্মান ঝুলিতে ভরার পর এবার সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের উদ্দেশ্যে এক পরম আবেগঘন ও ভালোবাসায় ভরা বার্তা শেয়ার করলেন অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় । ফেসবুকে ট্রফি হাতে ছবি পোস্ট করে ভক্তদের এই জয় উৎসর্গ করেছেন পর্দার ‘লাজু’।

নিজের পোস্টে ভক্তদের অকৃত্রিম ভালোবাসার কথা মনে করিয়ে দিয়ে সাইনা লেখেন, ‘এই চারটি সুন্দর সম্মান, একটি অবিশ্বাস্য যাত্রা— আর এর নেপথ্যে রয়েছে ফ্যানদের সেই অনবদ্য বাহিনী, যারা ‘কনে দেখা আলো’কে পাগলের মতো, ভালোবেসে আগলে রেখেছিল। তোমরা শুধু আমাদের ধারাবাহিকটি দেখোনি, আমাদের সাথে প্রতিটি মুহূর্ত যাপন করেছ। প্রতিটা মোড়ে হেসেছ, কেঁদেছ, আনন্দ করেছ এবং চরিত্রগুলোর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছ।’

সাইনা-সোমরাজ

সোমরাজ ও সাইনা অভিনীত ‘লাজু’ এবং ‘অনুভব’ চরিত্র দুটো কীভাবে শুধু টিভি স্ক্রিনের নাম থেকে মানুষের অনুভূতির নাম হয়ে উঠল, সে কথাও তুলে ধরেন সাইনা। তিনি যোগ করেন, ‘তোমাদের পাঠানো মেসেজ, এডিট, রিলস, কমেন্ট আর প্রার্থনাই লাজু-অনুভবকে বাঁচিয়ে রেখেছিল। পর্দায় আমাদের যাত্রা শেষ হয়ে গেলেও, তোমাদের ভালোবাসা কিন্তু বিন্দুমাত্র কমেনি।’

নেপথ্যের কারিগরদের প্রতি বিশেষ কৃতজ্ঞতাপর্দার পেছনের পুরো টিমকে ধন্যবাদ জানাতে ভোলেননি অভিনেত্রী। প্রযোজক অর্ক গঙ্গোপাধ্যায়, নির্দেশক জয়দীপ কর্মকার। রাইটার ও টেকনিক্যাল টিমের দেবোলিনা মুখোপাধ্যায়, পারমিতা সেনগুপ্তসহ পুরো কাস্ট, ক্রু এবং টেকনিশিয়ানদের অক্লান্ত পরিশ্রমকে কুর্নিশ জানান তিনি। শেষে ভক্তদের উদ্দেশ্যে সাইনা বার্তা দেন, ‘আজ যখন ‘কনে দেখা আলো’ সেরা সিরিয়াল, সোমরাজ সেরা অভিনেতা এবং আমি সেরা অভিনেত্রী হিসেবে সম্মানিত হয়েছি, তখন আমরা চাই এই মুহূর্তটা প্রতিটি ফ্যান নিজের জয় হিসেবে সেলিব্রেট করুক। কারণ এই প্রতিটি ট্রফিতে তোমাদের বিশ্বাসের টুকরো লুকিয়ে আছে। ধন্যবাদ এত গভীরভাবে আমাদের ভালোবাসার জন্য! আমরা একসাথে জিতেছি!’

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks