ছোটপর্দায় দাঁপিয়ে কাজ করছেন কনে দেখা আলো-র ‘লাজু’ ওরফে সাইনা চট্টোপাধ্যায়। সদ্য টপকেছেন ক্লাস টেনের গণ্ডি। অভিনয় দিয়ে পিছনে ফেলে দিয়েছেন বাঘা বাঘা নায়িকাদেরও। জেন জি এই সুন্দরীর ফ্যান ফলোইংও কম নেই। এরই মাঝে কার জন্য লিখলেন, ‘ভালোবাসার এমন এক রূপ তুমি আমাকে শিখিয়েছ যা আগে আমার জানাই ছিল না…’।

যদিও সাইনার জীবনে এই প্রেম এসেছে তাঁর পোষ্য ডেক্সটরের হাত ধরে। ফুটফুটে এক কুকুরছানা, যাকে নিজের ভাইয়ের মতোই ভালোবাসেন সাইনা। আর সেই সারমেয়র জন্মদিনেই অভিনেত্রী লিখলেন, ‘তোমাকে বড় হতে দেখাটা আমার জীবনের সেরা অভিজ্ঞতা। ভালোবাসার এমন এক রূপ তুমি আমাকে শিখিয়েছ, যা আগে আমার জানাই ছিল না। আর আমার জীবনে ঘটা সেরা ঘটনাটি সবসময় তুমিই হয়ে থাকবে। ভালোবাসি তোমাকে, আমার ডেক্সটু❤️ শুভ জন্মদিন!’
সাইনার পোষ্যকে শুভেচ্ছা জানালেন সহ-অভিনেতা মৈনাক ঢোল। যাকে কনে দেখা আলো-তে সুদেবের চরিত্রে দেখা যাচ্ছে। লিখলেন, ‘হ্যাপি বার্থ ডে ডেক্সটু। লাভ ইউ বাচ্চা। ভগবান তোমার মঙ্গল করুক। খুব ভালো থাকো।’
অভিনয়ের সঙ্গে লেখাপড়াতেও বেশ নজর সাইনার। International General Certificate of Secondary Education (IGCSEs) বোর্ড থেকে দারুণ নম্বর নিয়ে পাশ করেছেন ক্লাস টেন। ডেইলি সোপের চাপ সামলে চলছিল শ্যুট। এমনকী, শ্যুটিংয়ের চাপে প্রথাগত স্কুলও ছাড়তে হয়েছে। বরং মেয়ের জন্য হোম স্কুলিংকে বেছে নিয়েছিলেন সংযুক্তা। আপাতত ক্লাস টুয়েলভ দেবেন হোম স্কুলিংয়ের মাধ্যমেই। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ারও ইচ্ছে রয়েছে বলে সম্প্রতি জানিয়েছেন সাইনা।
{{/usCountry}}অভিনয়ের সঙ্গে লেখাপড়াতেও বেশ নজর সাইনার। International General Certificate of Secondary Education (IGCSEs) বোর্ড থেকে দারুণ নম্বর নিয়ে পাশ করেছেন ক্লাস টেন। ডেইলি সোপের চাপ সামলে চলছিল শ্যুট। এমনকী, শ্যুটিংয়ের চাপে প্রথাগত স্কুলও ছাড়তে হয়েছে। বরং মেয়ের জন্য হোম স্কুলিংকে বেছে নিয়েছিলেন সংযুক্তা। আপাতত ক্লাস টুয়েলভ দেবেন হোম স্কুলিংয়ের মাধ্যমেই। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ারও ইচ্ছে রয়েছে বলে সম্প্রতি জানিয়েছেন সাইনা।
{{/usCountry}}অভিনয় তাঁর রক্তে। অভিষেক চট্টোপাধ্যায়ের একমাত্র মেয়ে তিনি। বাবার আদরের ‘ডল’। ছোট থেকে অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল সাইনার। যদিও মেয়ের অভিনয় কেরিয়ার দেখে যাওয়ার সুযোগ হয়নি অভিষেকের। মাত্র ৫৭ বছর বয়সে ২০২২ সালের ২৪ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অভিষেক। সেই সময় সাইনার বয়স ছিল মাত্র ১১ বছর।
কনে দেখা আলো-র লাজু হিসেবে এখন সাইনাকে দেখা গেলেও, ছোট পর্দায় শুরুটা হয়েছিল অনুরাগের ছোঁয়ার হাত ধরে। মাসখানেক এই প্রোজেক্টের অংশ ছিলেন তিনি। রূপা-র মাঝারি বয়সের চরিত্রে করেছিলেন কাজ। তবে অভিনেত্রী জীবনে বাবাকে পাশে না পেলেও, বাবার আদর্শকে পাথেয় করে এগিয়ে চলেছেন। আর সঙ্গে সবসময় ঢাল হয়ে রয়েছে মা সংযুক্তা। সংসার, কেরিয়ার সমলে চলেছেন একা হাতে।