বেশ অল্প বয়সেই টলিউডে নিজের পায়ের তলার জমি শক্ত করেছেন সাইনা চট্টোপাধ্যায়। কনে দেখা আলো ধারাবাহিকের ‘লাজু’ চরিত্র দিয়ে জায়গা করে নিয়েছেন তিনি লাখো লাখো দর্শকের মনে। একইসঙ্গে লাজবন্তী আর অভিনব জুটিকেও খুব ভালোবাসা দিয়েছেন ভক্তরা। বহু অপেক্ষার পর দর্শকরা দেখতে পেয়েছেন লাজু অবশেষে নিজের ভালোবাসা-র অঙ্গীকার করে অভিনবের কাছে।

আর এবার কনে দেখা আলো-র এক বছরে একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন সাইনা। ‘অনুবন্তী’ ছবির চারটি ছবি শেয়ার করেছেন। সঙ্গে লেখা, ‘অসংখ্য জল্পনা-কল্পনা, নানা তত্ত্ব আর আবেগের ওঠানামার পর... #KonedekhAlo-র আমেজ কি শেষমেশ আপনার আবেগকে সঠিক পথে নিয়ে এল? আমরা তো আগেই বলেছিলাম... এই যাত্রাটা হতে চলেছে নানা নাটকীয় মোড় আর চমকে ভরা। তাহলে এখন, সিট বেল্ট বেঁধে নিয়েছেন তো? কারণ এই রোমাঞ্চকর যাত্রা তো সবে শুরু হল!’
কনে দেখা আলো-র নতুন প্রোমোয় দেখা যায় যে, লাজুর ওপর রাগ করে শহর ছাড়ার সিদ্ধান্ত নেয় অনুভব। আর যখন জানতে পারেন অনুভব তাঁকে ছেড়ে চলে যাচ্ছে তখন দিশেহারা হয়ে পড়ে। অনুভবকে আটকাতে রওয়ানা দেন ট্যাক্সি করে। এদিকে জ্যামে মাঝরাস্তাতেই আটকে যায় ট্যাক্সি। লাজু আগুপিছু না ভেবে ট্যাক্সি থেকে নেমে রাস্তা দিয়ে দৌঁড়তে থাকে ‘খিটকেল’ বলে চিৎকার করতে করতে। রাস্তার একজায়গায় এসে হোঁচট খায়, আর তখনই এসে লাজুকে সামলে নেয় অনুভব। লাজুও জড়িয়ে ধরে। ঠিক যে মুহূর্তের অপেক্ষা এতদিন ধরে করছিলেন দর্শকরা। ‘অনুবন্তী’ জুটির এই বিশেষ মুহূর্ত নিয়ে এখন দর্শকদের উত্তেজনা তুঙ্গে।
প্রয়াত জনপ্রিয় বাঙালি অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা হলেন সাইনা চট্টোপাধ্যায়। যদিও সাইনা অভিনয়ে পা রাখার আগেই না ফেরার দেশে চলে যান অভিষেক। স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহি অনুরাগের ছোঁয়া-র মাধ্যমে অভিনয়ের ডেবিউ হয় সাইনার। তবে কেন্দ্রীয় চরিত্রে কাজ কনে দেখা আলো-র মাধ্যমেই। সাইনা ছাড়াও এই ধারাবাহিকে আরও রয়েছেন নন্দিনী দত্ত, সোমরাজ মাইতি এবং মৈনাক ঢোল।
{{/usCountry}}প্রয়াত জনপ্রিয় বাঙালি অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা হলেন সাইনা চট্টোপাধ্যায়। যদিও সাইনা অভিনয়ে পা রাখার আগেই না ফেরার দেশে চলে যান অভিষেক। স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহি অনুরাগের ছোঁয়া-র মাধ্যমে অভিনয়ের ডেবিউ হয় সাইনার। তবে কেন্দ্রীয় চরিত্রে কাজ কনে দেখা আলো-র মাধ্যমেই। সাইনা ছাড়াও এই ধারাবাহিকে আরও রয়েছেন নন্দিনী দত্ত, সোমরাজ মাইতি এবং মৈনাক ঢোল।
{{/usCountry}}সদ্য ক্লাস টেনের পরীক্ষা দিয়েছেন সাইনা। আপাতত শ্যুটিংয়ের সঙ্গেই চলছে লেখাপড়া। এমনকী, সেটেই শ্যুটের ফাঁকে ফাঁকে বসে পড়েন বই নিয়ে। আপাতত হোমস্কুলিংয়ের মাধ্যমে পড়াশোনা করছেন সাইনা। ক্লাস টুয়েলভের পর উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনাও করেছেন। বাবা না থাকলেও, প্রতি মুহূর্তে সাইনার পাশে রয়েছেন তাঁর মা।