...
...
Next Story

Sajal on Sreelekha: ‘ওটা শ্রীলেখা নয়, ছিলেখা! বিকৃতকাম মহিলা’, মোদীর কুরুচিকর ছবির প্রতিবাদ সজল ঘোষের

নিট প্রশ্নফাঁসকাণ্ডের বিরোধিতা করতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন শ্রীলেখা মিত্র। তাঁর হাতে থকা একটি পোস্টারই এর কারণ। যেখানে প্রধানমন্ত্রী মোদীর বিকৃত ছবি ব্যবহার করা হয়েছিল। এবার শ্রীলেখাকে নিয়ে মুখ খুললেন সজল ঘোষ।

Published on: Jul 27, 2026, 18:00:47 IST
Advertisement

উলট রথের দিন ককরোচ জনতা পার্টি ও বামদলগুলির ডাকে কলকাতায় ছাত্র আন্দোলন হয়েছিল কলকাতা থেকে এসপ্ল্যানেড। যাতে সাধারণ মানুষের পাশাপাশি উপস্থিতি লক্ষ করা গিয়েছিল তারকাদেরও। আর সেই আন্দোলনেই শ্রীলেখার হাতে থাকা পোস্টার নিয়ে বিতর্ক। যেখানে দেশের প্রধানমন্ত্রী মোদীর বিতর্কিত একটি কার্টুন ব্যবহার করা হয়। সেই ছবি সামনে আসতেই আইনি জটিলতায় জড়িয়েছেন অভিনেত্রী। শুধু তাই নয়, তাঁকে নিয়ে বিষোদগার করেছেন একাধিক বিজেপি নেতাও।

শ্রীলেখা মিত্রকে কটাক্ষ সজল ঘোষের।
শ্রীলেখা মিত্রকে কটাক্ষ সজল ঘোষের।

সোমবার ‘আরশোলা’দের অরাজকতার প্রতিবাদে মিছিলের আয়োজন করেছিল বিজেপি। দলীয় পতাকা ছেড়ে জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে মিছিল বিজেপি নেতা-কর্মী-সমর্থকদের। একটি মিছিল শিয়ালদহ থেকে ধর্মতলা ও অন্যটি গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত। আর সেই মিছিল থেকেই শ্রীলেখাকে আক্রমণ বিজেপি-র বিধায়ক সজল ঘোষের।

শ্রীলেখাকে কটাক্ষ সজল ঘোষের

বরানগরের বিজেপি বিধায়ক মিছিল থেকেই বার্তা দেন অভিনেত্রীকে ‘বয়কট’ করার। বলেন, ‘ও শ্রীলেখা নয়, ও ছিলেখা! ওটা ছিলেখা! ওটা একটা বিকৃতকাম মহিলা। ওর নারীত্ব নিয়ে প্রশ্ন থাকবে লোকের। অবস্থা খারাপ। সিনেমা তো আর চলে না। ওর সিরিয়ালও কেউ দেখে না। ওকে বয়কট করুন। বয়কট শ্রীলেখা, ছিলেখা! বয়কট।’

বিতর্কে শ্রীলেখার প্রতিক্রিয়া

শ্রীলেখার দাবি, এটি নিছক ভুল বোঝাবুঝি। তাঁর হাতে যেই পোস্টারটি ছিল সেগুলি মূলত দিল্লিতেই তৈরি করা হয়েছিল। তিনি ভালো করে দেখেনওনি তাতে কী আছে। যেহেতু চোখে চশমা ছিল না। সঙ্গে লাঠি চালাচ্ছিল পুলিশ। গরমে ঘামে সেই সময় পোস্টার দেখার মতো অবস্থা ছিল না তাঁর বলেই দাবি করেন। বলেন, ‘চশমা ছাড়া গেছিলাম, সানগ্লাস পরে। ওইরকম একটা ছোট পোস্টারে, মোদিজির বিলো-দ্য-বেল্টে চোখ যায়নি...কী করব বলুন তো। পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছি। পোস্টারটাকে ঘুরিয়ে দেখিইনি। সময়ও ছিল না, কারণ তখন পুলিশের লাঠিচার্জ হচ্ছিল।’

বিজেপি নেত্রী কেয়া ঘোষ-সহ বিভিন্ন জেলার থানায় অভিনেত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে এবং তাঁকে গ্রেপ্তার করার দাবি তোলা হয়েছে। এখানেই শেষ নয়, শ্রীলেখা মিত্রের বাড়ির সামনে কালো পতাকা হাতে নিয়ে রবিবার বিক্ষোভ প্রদর্শনও করা হয়।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe