...
...
Next Story

'দেখো ওল্ড ইয়াং ম্যান...', ‘দাদাগিরি’র মঞ্চ থেকে স্ত্রীকে ভিডিও কল করে কাকে দেখালেন সজল?

দাদাগিরির মঞ্চে এমন কিছু হতে চলেছে যা এর আগে কখনো হয়নি। যে রাজনীতিবিদরা রাজনৈতিক মতভেদের কারণে সব সময় একে অপরের বিপক্ষে কথা বলেন সেই রাজনীতিবিদদের এবার একমঞ্চে দাঁড় করাতে চলেছেন দেব।

Published on: Aug 24, 2026, 18:30:31 IST
Advertisement

দাদাগিরির মঞ্চে এমন কিছু হতে চলেছে যা এর আগে কখনও হয়নি। যে রাজনীতিবিদরা রাজনৈতিক মতভেদের কারণে সব সময় একে অপরের বিপক্ষে কথা বলেন সেই রাজনীতিবিদদের এবার একমঞ্চে দাঁড় করাতে চলেছেন দেব। ‘দাদাগিরি’ হতে চলেছে চমকপ্রদ। তবে যে রাজনীতিবিদদের সব সময় কঠিন কঠিন ভাষায় কথা বলতে দেখা যায় এবার দাদাগিরির মঞ্চে দেখতে পাওয়া যাবে তাঁরা কতটা মজার মানুষ।

দাদাগিরি’র মঞ্চ থেকে স্ত্রীকে ভিডিও করলেন সজল ঘোষ?
দাদাগিরি’র মঞ্চ থেকে স্ত্রীকে ভিডিও করলেন সজল ঘোষ?

যদিও ইতিমধ্যেই সজল ঘোষের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে দাদাগিরির মঞ্চ থেকে তিনি ভিডিও কল করেছেন নিজের স্ত্রীকে। ভিডিও কলে স্ত্রীকে ঘুরিয়ে ঘুরিয়ে সকলকে দেখাচ্ছেন তিনি। মজার ছলে স্ত্রীকে বলছেন, ‘এই দেখো কৌস্তুবের মাথায় কত চুল হয়েছে। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের পর মাথায় চুল রাখা শুরু করেছেন বিজেপি বিধায়ক কৌস্তব বাগচী।’

স্ত্রীর সঙ্গে কথোপকথন চলাকালীন সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি যখন সজল ঘোষকে জিজ্ঞাসা করেন কেন তিনি স্ত্রীকে নিয়ে এলেন না। উত্তরে রাজনীতিবিদ বলেন, ‘ও তো আমাকেই রাখতে বারণ করছিল। এরপরই স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, তুমি ঠাকুর ঘর থেকে একদম বেরোবে না প্রার্থনা করো। ৫০০০০ টাকা পেলেই অর্ধেক তোমাকে দিয়ে দেব।’

রাজনৈতিক মঞ্চে যে মানুষগুলোকে সবসময় রাজনীতির ভাষণ দিতে দেখা গিয়েছে, তাঁদেরকেই এবার দেখতে পাওয়া যাবে একদম অন্য মেজাজে। যদিও মদন মিত্র থেকে কুনাল ঘোষ সকলেই মাঝে মধ্যেই হালকা ধাঁচে কথা বলে থাকেন তবে এমন প্রাণ খোলা আড্ডা হয়তো এর আগে কখনও দেখেনি জনগণ। এই এপিসোড দেখা যাবে আগামী ৩০ তারিখ।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks