...
...
Next Story

Salman Khan: হারালেন কাছের মানুষকে, শ্মশানে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন সলমন

Salman Khan: সলমন খানের ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যু হয়েছে। নিজের বন্ধুকে শেষ বিদায় জানাতে সলমন তাঁর পরিবারের সঙ্গে উপস্থিত হন। কান্নায় ভেঙ্গে পড়েন অভিনেতা।

Published on: Jun 9, 2026, 18:30:21 IST
Advertisement

Salman Khan: সলমন খানের ঘনিষ্ঠ বন্ধু কুমুদ রাণের মৃত্যু হয়েছে। সলমন এমন কঠিন সময়ে বন্ধুকে শেষ বিদায় জানাতে এবং বন্ধুর পরিবারকে সমর্থন করতে উপস্থিত হন। তবে সলমন আজ ভীষণ আবেগপ্রবণ ছিলেন। কিছুতেই কান্না থামাতে পারছিলেন না তিনি। সলমনের সঙ্গে তাঁর পরিবারের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। সলমান ছাড়াও হেলেন, অর্পিতা, সোহেল কুমুদ-এর পরিবারের সঙ্গে দেখা করতে উপস্থিত হয়েছিলেন। সলমনের চোখের জল দেখে ভক্তরাও আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তাঁকে শক্ত থাকতে বলেন।

শ্মশানে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন সলমন
শ্মশানে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন সলমন

প্রসঙ্গত, কয়েক দিন আগে সলমনকে হাসপাতালে বাইরে দেখা গিয়েছিল। গভীর রাতে হাসপাতালের বাইরে পাপারাজিদের দেখে সলমন খুব রেগে যান। তিনি পাপারাজিদেরও ধমক দিয়েছিলেন সেইসময়।

শুধু তাই নয়, তিনি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন যে তিনি চান না তাঁর ব্যক্তিগত জীবন নষ্ট করা হোক এবং যদি এর ফলে তাঁর ছবি 'মাতৃভূমি'র উপর প্রভাব পড়ে, তাতে তাঁর কিছু যায় আসে না।

সলমনের পেশাগত জীবন

সলমনের পেশাগত জীবনের কথা বললে, তিনি বর্তমানে 'মাতৃভূমি' ছবিতে ব্যস্ত রয়েছেন। এই ছবিটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া। আগে এই ছবির নাম ছিল 'ব্যাটল অফ গালওয়ান', কিন্তু পরে এর নাম পরিবর্তন করা হয়েছে। ছবিতে সলমনের সঙ্গে চিত্রাঙ্গদা সিং প্রধান চরিত্রে রয়েছেন। ছবির মুক্তির তারিখ এখনও নিশ্চিত করা হয়নি। তবে ছবির গানগুলি নিয়মিত মুক্তি পাচ্ছে এবং সেগুলোর প্রতি ভাল সাড়া পাওয়া যাচ্ছে।

এছাড়া আরও একটি ছবিতে নয়নতারার সঙ্গে কাজ করবেন সলমন। এই ছবিটি পরিচালনা করবেন বামশী এবং এতে সলমনের সঙ্গে দক্ষিণী তারকা নয়নতারা প্রধান চরিত্রে থাকবেন। এই ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি, তবে এর শুটিং এপ্রিল ১৯ থেকে শুরু হয়েছে। সলমন এবং নয়নতারা এই প্রথম একসঙ্গে কাজ করছেন। এর আগে নয়নতারা শাহরুখ খানের সঙ্গে 'জওয়ান' ছবিতে কাজ করেছেন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe