সলমন খানের আপকামিং হাই-ভোলেটেজ ওয়ার ড্রামা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ -কে ঘিরে ইতিমধ্যেই শোরগোল বলিউডে। টাইগার ৩ বক্স অফিসে আশানুরূপ সাফল্য দেয়নি। ভাইজানের কেরিয়ার গ্রাফ নিম্নমুখী। এর মাঝে এই ছবির দিকে তাকিয়ে তাঁর ভক্তরা।

২০২০ সালের গালওয়ান উপত্যকার ভারত-চীন সেনা সংঘর্ষের প্রেক্ষাপটে তৈরি এই গম্ভীর ও বিষাদময় যুদ্ধের ছবিতে হঠাৎই রোমান্টিক ও পার্টি ট্র্যাক দেখে চমকে গেছেন সিনেপ্রেমীরা! সম্প্রতি মুক্তির আলো দেখেছে ছবির নতুন গান ‘তেরি সেক্সি বিউটি’ (Teri Sexy Beauty)। আর এই গানের হাত ধরেই দীর্ঘ ১১ বছর পর (২০১৫ সালে ‘হিরো’ ছবির ‘ম্যায় হুঁ হিরো সেরা’র পর) ফিল্মে পূর্ণাঙ্গ প্লেব্যাক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেন বলিপাড়ার ‘ভাইজান’ সলমন খান!
ছবিতে তাঁর সহ-অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং-এর সঙ্গে পেয়ার গানে রসায়ন জমাতে গিয়ে নেটিজেনদের তুমুল ট্রোল ও প্রশ্নের মুখে পড়েছেন সলমন।
ভোর ৫টায় হঠাৎ সারপ্রাইজ পোস্ট ও সালমানের কৌতুকপূর্ণ পোস্ট:
বুধবার কাকভোরে সবাইকে চমকে দিয়ে কোনো পূর্বঘোষণা ছাড়াই সোশাল মিডিয়ায় গানটি মুক্তি দেন সালমান। ভিডিও শেয়ার করে নিজের রসিক ভঙ্গিতে ভাইজান ক্যাপশনে লেখেন, ‘রওনা হওয়ার সময় ভোর ৫:১২। ফ্লাইট পুরো সময়েই রয়েছে, পেটপুজো শেষে নিজের ‘সেক্সি বিউটি’র সঙ্গে উড়ান দিচ্ছি— জানা নেই শেষমেশ কোথায় গিয়ে ল্যান্ড করব!’
ট্র্যাজিক যুদ্ধের ছবিতে ‘সেক্সি বিউটি’! নেটিজেনদের তীব্র বিভ্রান্তি:
{{/usCountry}}ট্র্যাজিক যুদ্ধের ছবিতে ‘সেক্সি বিউটি’! নেটিজেনদের তীব্র বিভ্রান্তি:
{{/usCountry}}দেশপ্রেম ও সেনার ত্যাগের কাহিনি নিয়ে তৈরি একটি স্পর্শকাতর ছবিতে এমন চটুল ও মদ্যপানের ইঙ্গিতবাহী গান কীভাবে মানায়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনুরাগী থেকে শুরু করে সিনেমাপ্রেমীদের একাংশ।
নেটপাড়ায় জোর সমালোচনা শুরু হতেই নেটিজেনদের বক্তব্য:
গালওয়ান সংঘর্ষের মতো সংবেদনশীল ও ট্র্যাজিক ঘটনার ওপর নির্মিত ছবিতে এমন ‘ফ্লার্টাটিয়াস’ গান দেখে দর্শকরা কিছুটা বিভ্রান্ত ও হতাশ। কেউ কেউ ট্রোল করে লিখেছেন, ‘দেশাত্মবোধক যুদ্ধের ছবিতে হঠাৎ এ কেমন আবদার ভাইজান?’ আবার কারও মতে, গানটির ক্যাচি সুর থাকলেও ট্র্যাজিক গল্পের আবহকে তা একেবারেই নষ্ট করে দিচ্ছে।
গানের টিম ও পেছনের কথা:
‘তেরি সেক্সি বিউটি’ গানটির সুর বেঁধেছেন হিমেশ রেশমিয়া। গানটিতে কণ্ঠ দিয়েছেন সলমন খান ও মুসকান, পাশাপাশি অতিরিক্ত কণ্ঠ ও কথা লিখেছেন সাজিদ খান।
অপূর্ব লাখিয়া পরিচালিত এবং ‘সলমন খান ফিল্মস’-এর ব্যানারে নির্মিত এই ছবিটিতে একজন সেনাকর্তার ভূমিকায় অভিনয় করছেন সলমন এবং তাঁর স্ত্রীর চরিত্রে রয়েছেন চিত্রাঙ্গদা সিং। প্রাথমিক নাম ‘ব্যাটেল অফ গালওয়ান’ থাকলেও সেন্সর বোর্ডের বিধিনিষেধ ও কিছু পরিবর্তনের পর ছবিটির নতুন নামকরণ ও পুনর্দৃশ্যগ্রহণ করা হয়।