...
...
Next Story

Salman Khan Fees: এই সিনেমায় নায়িকার থেকে কম পারিশ্রমিক পান সলমন খান! ছবিটি ছিল ব্লকবাস্টার হিট

Salman Khan: বলিউডের প্রথম সারির নায়কদের মধ্যে অন্যতম হলেন সলমন খান! তবে শুনলে অবাক হবেন, একটি ছবিতে নায়িকার থেকে কম পারিশ্রমিক দেওয়া হয়েছিল ভাইজানকে। যদিও ছবিটি ছিল ব্লকবাস্টার হিট।

Published on: May 11, 2026, 08:42:10 IST
Advertisement

Salman Khan: ১৯৮৯ সালে সলমন খান এবং ভাগ্যশ্রীর ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমাটি মুক্তি পায়। সেই সময় অবশ্য দুই তারকাই ইন্ডাস্ট্রিতে নতুন। তবে এই জুটি পর্দায় এমন দুর্দান্ত কাজ করেছিলেন যে ছবিটি ব্লকবাস্টার হয়ে ওঠে। ‘ম্য়ায়নে প্যায়ার কিয়া’-র আগে সলমন খান মাত্র একটি ছবিতে অভিনয় করেছিলেন। আর সেটি ছিল ভাগ্যশ্রীর প্রথম সিনেমা। তবে অবাক করা ব্যাপার হল, এই ছবির জন্য সলমনের থেকে বেশি পারিশ্রমিক পান ভাগ্যশ্রী। এদিকে বলিউডের ট্রেন্ড অনুসারে সাধারণত পুরুষ অভিনেতারা বেশি পারিশ্রমিক পান। তাহলে কেন ম্যায়নে প্যায়ার কিয়া-র ক্ষেত্রে হয়েছিল এমনটা?

সলমন খান।
সলমন খান।

ভাগ্যশ্রী এক সাক্ষাৎকারে এর কারণ বিশ্লেষণ করেছিলেন। জুমের সঙ্গে একটি এক্সক্লুসিভ কথোপকথনে, ভাগ্যশ্রী ব্যাখ্যা করেছিলেন কেন তিনি সলমন খানের চেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন। একই সঙ্গে বলিউডে বেতনের সমতা নিয়েও নিজের মতামত জানান তিনি।

সলমনের থেকে বেশি টাকা পাওয়ার খবর জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘এটা মূলত চাহিদা আর সরবরাহের ওপর নির্ভর করে। এটা একটা সাধারণ ব্যবসার মতো। একজন নারী অনেক পরিশ্রম করলেও, যদি প্রযোজক বা পরিচালক মনে করেন অন্য কেউও সেই একই কাজ করতে পারবেন, তাহলে তারা যত টাকা দিতে চান ততটাই দেবেন। তখন অভিনেত্রীকে সিদ্ধান্ত নিতে হবে—তিনি ওই পারিশ্রমিকে কাজ করবেন, নাকি কাজ ছেড়ে দেবেন। আর যতদিন না নারীরা একসঙ্গে নিজেদের প্রাপ্য দাবি করছেন, ততদিন এই পরিস্থিতি বদলানো কঠিন।’

‘সবসময় এমন কেউ না কেউ থাকবে, যে বা যারা কম টাকায় কাজ করতে রাজি হবে বা আপস করবে। এটাই এখন বাস্তবতা। তাই খুব সহজে এই পরিস্থিতি বদলাবে না। অনেকেই কাজের সুযোগের জন্য কাজের মান বা পারিশ্রমিক নিয়ে ছাড় দেন। এই ইন্ডাস্ট্রি খুব অনিশ্চিত। কারও সঙ্গে কাজ করার সময় শুধু টাকার কথা ভাবলেই হয় না, তার সঙ্গে কাজ করতেও ভালো লাগা দরকার। এটাও এক ধরনের ব্যবসায়িক সিদ্ধান্ত।’, আরও বলেন ভাগ্যশ্রী।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe