...
...
Next Story

করছিলেন উল্টো! বোন অর্পিতা শুধরে দিতেই সঠিকভাবে আরতি করে গণপতি বিসর্জন সলমনের

সোহেল খানের বাড়িতে ধুমধাম করে পালিত হল গণপতি বিসর্জন। পরিবারের সঙ্গে উৎসবে সামিল হলেন সালমান খানও। বাপ্পার আরতি করেন অভিনেতা। অনুষ্ঠানে দেখা যায় ইউলিয়া ভান্তুরকেও। তাঁর উপস্থিতি এবং আরতির ভিডিও ইতিমধ্যেই নজর কেড়েছে নেটপাড়ার।

Published on: Sep 16, 2026, 09:28:23 IST
Advertisement

খান পরিবারে গণেশ মহোৎসবের আয়োজন নতুন নয়। প্রতি বছরই পরিবারের সদস্যরা ধুমধাম করে গণপতি পুজোয় অংশ নেন। এ বছর অর্পিতা খানের বদলে ভাই সোহেল খান নিজের বাড়িতে গণপতি বাপ্পাকে নিয়ে আসেন। গত রাতে হয় বাপ্পার বিসর্জন। সেই উপলক্ষে একসঙ্গে দেখা যায় গোটা খান পরিবারকে।

সোহেল খানের বাড়ির গণেশ পুজোয় সলমন।
সোহেল খানের বাড়ির গণেশ পুজোয় সলমন।

সলমন খান ছাড়াও উপস্থিত ছিলেন তাঁর মা সালমা খান, সৎ মা হেলেন এবং দুই বোন আলভিরা ও অর্পিতা। পরিবারের ছোট সদস্যরাও এই অনুষ্ঠানে অংশ নেন। সোহেলের দুই ছেলেকেও বাপ্পার সেবায় দেখা যায়। আরহান খান তাঁর চাচু আরবাজ খানের সঙ্গে বিসর্জনে অংশ নেন।

বাপ্পার আরতি করলেন সলমন

ব্যস্ত শুটিংয়ের সময়সূচির মধ্যেও গণপতি বিসর্জনের অনুষ্ঠানে সময় বের করে হাজির হন সলমন। বাপ্পার সামনে দাঁড়িয়ে আরতিও করেন তিনি। সেই সময় সামান্য ভুল করে উল্টোভাবে আরতি করতে শুরু করলে বোন অর্পিতা তাঁকে বিষয়টি মনে করিয়ে দেন। এরপর ফের নিয়ম মেনে বাপ্পার আরতি করেন অভিনেতা।

সলমনের পর অফ-হোয়াইট শাড়িতে অনুষ্ঠানে দেখা যায় তাঁর ঘনিষ্ঠ বন্ধু ইউলিয়া ভান্তুরকে। তিনিও গণপতি বাপ্পার আরতি করেন এবং আশীর্বাদ নেন। সেই মুহূর্তের ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

গণপতি উৎসবে নিয়মিতই দেখা যায় সলমনকে

শুটিং নিয়ে ব্যস্ত সলমন

কাজের দিক থেকে বর্তমানে নিজের নতুন ছবি ‘SVC 63’-এর শুটিং নিয়ে ব্যস্ত সলমন খান। মুম্বইয়ে ছবির একটি অ্যাকশন সিকোয়েন্সের জন্য তৈরি হয়েছে বিশাল সেট। নায়িকা নয়নতারা, রাহুল দেব-সহ অন্যান্য অভিনেতাদের সঙ্গে সেখানেই শুটিং করছেন সালমান। অ্যাকশনে ভরপুর এই ছবিতে তাঁর নতুন লুক ও পারফরম্যান্স দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

এর পাশাপাশি সপ্তাহে এক দিন ‘বিগ বস ২০’-এর শুটিংয়ের জন্যও সময় দিচ্ছেন অভিনেতা। জানা গিয়েছে, ‘উইকেন্ড কা ওয়ার’-এর দু’টি পর্ব এবার একই দিনে শুট করছেন তিনি।

কেন আটকে ‘মাতৃভূমি’র মুক্তি?

অন্যদিকে সলমনের ছবি ‘মাতৃভূমি’ নিয়েও বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। ছবিটি এখনও CBFC-এর সার্টিফিকেশনের অপেক্ষায় রয়েছে বলে খবর। বোর্ড এখনও ছবিটি দেখেনি এবং সার্টিফিকেট না মেলায় মুক্তিও পিছিয়ে রয়েছে বলে দাবি করা হচ্ছে।

অপূর্ব লাখিয়ার পরিচালনায় তৈরি এই ছবির গল্প ২০২০ সালের গালওয়ান সংঘর্ষকে কেন্দ্র করে। ছবিতে চিনের প্রসঙ্গ থাকায় সার্টিফিকেশন প্রক্রিয়ায় দেরি হচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। কবে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, এখন সেটাই দেখার।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks