নিজস্ব ইউটিউব চ্যানেল খুললেন সলমন খান, দর্শকদের জন্য থাকবে কোন চমক?

ভক্তদের জন্য একটি বড় চমক নিয়ে এলেন সলমন খান। খুলে বসলেন একটি ইউটিউব চ্যানেল। চ্যানেলের নাম বিইং সলমন খান। এই ইউটিউব চ্যানেলে হাতে ধরে অভিনয় শেখাবেন তিনি। অন্য আর পাঁচটা ইউটিউব চ্যানেলের মতো নয়, বরং একদম নতুন কনসেপ্ট নিয়ে এসেছেন ভাইজান।

Published on: Oct 10, 2026, 17:03:05 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ভক্তদের জন্য একটি বড় চমক নিয়ে এলেন সলমন খান। খুলে বসলেন একটি ইউটিউব চ্যানেল। চ্যানেলের নাম বিইং সলমন খান। এই ইউটিউব চ্যানেলে হাতে ধরে অভিনয় শেখাবেন তিনি। অন্য আর পাঁচটা ইউটিউব চ্যানেলের মতো নয়, বরং একদম নতুন কনসেপ্ট নিয়ে এসেছেন ভাইজান।

নিজস্ব ইউটিউব চ্যানেল খুললেন সলমন খান
নিজস্ব ইউটিউব চ্যানেল খুললেন সলমন খান

দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে তিনি ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয়ের দ্বারা সকলকে মুগ্ধ করেছেন। এবার সেই অভিজ্ঞতাই তিনি তুলে ধরবেন সকলের সামনে, হাতে ধরে সকলকে শেখাবেন অভিনয়। শুক্রবার রাতে একদম অভিনব স্টাইলে এই নতুন যাত্রার ঘোষণা করেছিলেন অভিনেতা।

আরও পড়ুন: 'দেব যদি পরিচালনা করে, আমি নায়ক হতে রাজি', ‘দেশু ৭’-এর ইভেন্ট থেকে বড় ঘোষণা জিতের

শুক্রবার রাতে ইনস্টাগ্রামে এই ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে তিনি বলেন, ‘তাহলে চলুন শুরু করা যাক। শুরু থেকে শুরু করি। আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এ থেকে জেড সবকিছুই এখানে পাওয়া যাবে।’ এই ইউটিউব চ্যানেলে একজন অভিজ্ঞ অভিনয়ের প্রশিক্ষক এবং শিক্ষার্থীর অভিনয় করে তিনি গোটা ব্যাপারটি বুঝিয়ে দিয়েছেন।

তবে এই প্রথমবার নয়, এর আগে ২০২০ সালে সলমন খান ‘ফিল্ম মিউজিক’ নামের একটি চ্যানেল শুরু করেছিলেন তিনি। সেখানে অনুরাগের সংখ্যা প্রায় ৩০ লক্ষ। এই ইউটিউব চ্যানেলে সলমন খানের ছবির বিভিন্ন গান ছাড়াও রয়েছে, কিছু মৌলিক গান। এবার একদম নতুন ভাবে ধরা দিতে চলেছেন তিনি।

আরও পড়ুন: বৃষ্টি মাথায় নিয়ে এলেন ভক্তরা, শুরু হল ‘দেশু ৭’- এর ট্রেলার লঞ্চ ইভেন্ট, নাচে গানে মেতে উঠলেন সকলে

প্রসঙ্গত, বিগত কিছু বছরে সলমন খানের ছবি তেমনভাবে বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি। নিজেকে অন্যভাবে মেলে তোলার জন্যই কি এবার ইউটিউবের শরণাপন্ন হলেন তিনি?