...
...
Next Story

চোখে মুখে ক্লান্তি, শীর্ণকায় শরীর, এ কেমন অবস্থা সলমনের! উদ্বিগ্ন ভক্তরা

কিছুদিন আগেই জানা গিয়েছিল, শারীরিকভাবে অসুস্থ সলমন খান। বাড়ি থেকে বারবার বিদেশে গিয়ে চিকিৎসা করানোর কথা বললেও ভাইজান আগামী ছবির কাজের জন্য সে কথায় রাজি হননি।

Published on: Jul 19, 2026, 17:16:32 IST
Advertisement

কিছুদিন আগেই জানা গিয়েছিল, শারীরিকভাবে অসুস্থ সলমন খান। বাড়ি থেকে বারবার বিদেশে গিয়ে চিকিৎসা করানোর কথা বললেও ভাইজান আগামী ছবির কাজের জন্য সে কথায় রাজি হননি। এই বিষয়টি সামনে উঠে আসতেই সকলেই সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে সলমন খানকে চিকিৎসা করানোর জন্য অনুরোধ করেন। এসবের মধ্যেই হঠাৎ করে আবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে সলমনকে দেখে চমকে গিয়েছেন সকলে।

এ কেমন অবস্থা সলমনের! উদ্বিগ্ন ভক্তরা
এ কেমন অবস্থা সলমনের! উদ্বিগ্ন ভক্তরা

শুক্রবার সলমন পুনর্বাসন কর্তৃপক্ষ কার্যালয়ে যান এবং সেখানে কর্তৃপক্ষর অত্যাধুনিক যেটা সংগ্রহ এবং যাচাই করেন সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে বাড়ির চাবিও তুলে দেন তিনি। কিন্তু এই অনুষ্ঠানে ভাইজানের শারীরিক অবস্থা দেখে বেশ দুশ্চিন্তায় পড়েছেন ভক্তরা।

আরও পড়ুন: শুরু হতে না হতেই শেষ! ‘বাবলি সুন্দরী’ থেকে বিদায় জানালেন এই অভিনেত্রী

সলমনের যে ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, একটি ধূসর রঙের শার্ট পরে রয়েছেন অভিনেতা। মাথায় টুপি, গলায় সোনার চেন। কিন্তু অভিনেতাকে দেখে মনে হচ্ছে ভীষণ অসুস্থ তিনি। চোখে মুখে ক্লান্তি স্পষ্ট। অনেক রোগাও হয়ে গিয়েছেন তিনি। খুব স্বাভাবিকভাবেই সলমন খানকে এইভাবে দেখতে অভ্যস্ত নন কেউ তাই চিন্তা সকলেরই মনে এসেছে।

আরও পড়ুন: অভিনেত্রী-সঞ্চালিকার পর এবার নতুন রূপে ধরা দেবেন সুদীপা, রথে জানালেন সুখবর

আসলে সলমন খানকে সিনেমার পর্দায় বা বাস্তব জীবনে মানুষ যেভাবে দেখে অভ্যস্ত, তার সঙ্গে খুব স্বাভাবিকভাবেই এই ছবির কোনও মিল নেই। বয়সজনিত সমস্যা নাকি অন্য কোনও কারণে তিনি আক্রান্ত, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks