সলমন খানের তারকাখ্যাতি নিয়ে নতুন করে কিছু বলার নেই। পর্দায় তাঁর অ্যাকশন, স্টাইল আর দাপটের পাশাপাশি বাস্তব জীবনেও তাঁর উদারতার নানা কাহিনি শোনা যায়। সহকর্মী থেকে শুরু করে ছবির কলাকুশলী, অনেকের বিপদে-আপদেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ভাইজান। তবে এবার তাঁর এমন এক কাণ্ডের কথা সামনে আনলেন অভিনেত্রী হীরা সোহল, যা শুনে অবাক হতে পারেন অনুরাগীরাও। শুটিং শেষ হওয়ার পর প্রায় ২০ জনের জন্য নিজেই খাবার তৈরি করে পরিবেশন করেছিলেন সলমন! শুধু তাই নয়, খাবার কেমন হয়েছে, তা নিয়েও প্রত্যেকের মতামত জানতে চেয়েছিলেন অভিনেতা।

সম্প্রতি Variety India-কে দেওয়া এক সাক্ষাৎকারে সলমনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নেন হীরা। অভিনেত্রীর কথায়, ভাইজানের কাছ থেকে তিনি সবচেয়ে বেশি শিখেছেন পরিস্থিতি পর্যবেক্ষণ করার দক্ষতা। পেশাদারিত্বের ক্ষেত্রেও সলমনের প্রশংসা করেছেন তিনি। তাঁর মতে, সলমনের ব্যক্তিত্ব এবং তারকাখ্যাতি সম্পর্কে সকলেই জানেন। কিন্তু শুটিংয়ের সেটে সেই তারকাসুলভ অহংকারের কোনও প্রকাশ দেখা যায় না। এমনকী দীর্ঘ সংলাপও খুব সহজে শেষ করে ফেলেন তিনি।
হীরা আরও জানান, সহ-অভিনেতা থেকে শুরু করে ছবির কলাকুশলী, প্রত্যেকের ছোটখাটো বিষয়েও নজর রাখেন সলমন। তাঁর ব্যবহার এবং সকলের প্রতি যত্ন নেওয়ার মানসিকতা অভিনেত্রীকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে।
এরপরই শুটিং সেটের একটি মজার ঘটনা ভাগ করে নেন হীরা। তিনি জানান, একদিন শুটিং শেষ হওয়ার পর সলমন নিজে হাতে ভেল তৈরি করেন। শুধু তৈরি করাই নয়, প্রায় ২০ জনের কাছে গিয়ে নিজের হাতে সেই খাবার পরিবেশনও করেন তিনি। খাবার খাওয়ার পর কেমন লাগল, সেটাও বারবার জানতে চাইছিলেন অভিনেতা।
উল্লেখ্য, অপূর্ব লাখিয়ার পরিচালনায় আসছে সলমনের আগামী ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। ছবিতে চিত্রাঙ্গদা সিং ও হীরা সোহলও রয়েছেন। এক সৈনিক এবং তাঁর পরিবারের জীবনের নানা দিক তুলে ধরবে এই ছবি। আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছবিটির। একই দিনে মুক্তি পাওয়ার কথা শ্রদ্ধা কপূরের ‘ইথা’-রও।
{{/usCountry}}উল্লেখ্য, অপূর্ব লাখিয়ার পরিচালনায় আসছে সলমনের আগামী ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। ছবিতে চিত্রাঙ্গদা সিং ও হীরা সোহলও রয়েছেন। এক সৈনিক এবং তাঁর পরিবারের জীবনের নানা দিক তুলে ধরবে এই ছবি। আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছবিটির। একই দিনে মুক্তি পাওয়ার কথা শ্রদ্ধা কপূরের ‘ইথা’-রও।
{{/usCountry}}ABOUT THE AUTHOR
হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।