...
...
Next Story

কাউবয় হ্যাট, স্লিভলেস টিশার্ট, মাতৃভূমি লুক! সলমনের সুঠাম বাইসেপে বুঁদ নেটপাড়া

নতুন ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ নিয়ে ফের শিরোনামে সলমন খান। সোশ্যাল মিডিয়ায় মাত্র একটি শব্দ—‘মাতৃভূমি’—লিখে দুটি নতুন ছবি পোস্ট করতেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা।

Published on: Jul 8, 2026, 10:38:24 IST
Advertisement

বলিউড সুপারস্টার সলমন খান জানেন কীভাবে সামান্য উপস্থিতিতেই ভক্তদের মধ্যে আলোড়ন তুলতে হয়। এবারও তার ব্যতিক্রম হল না। ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবিকে ঘিরে অভিনেতার সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। কোনও টিজার বা ট্রেলার নয়, শুধু দুটি ছবি এবং ক্যাপশনে লেখা একটি শব্দ—‘মাতৃভূমি’। আর তাতেই শুরু হয়েছে জোর আলোচনা।

সলমন খানের বাইসেপে বুঁদ নেটপাড়া।
সলমন খানের বাইসেপে বুঁদ নেটপাড়া।

শেয়ার করা ছবিগুলিতে কালো স্লিভলেস টি-শার্ট, ফেডেড নীল জিন্স এবং কাউবয় হ্যাটে দেখা যায় সলমনকে। কুয়াশায় মোড়া সবুজ পাহাড়ের মাঝে কখনও গভীর চিন্তায় ডুবে থাকতে, আবার কখনও চোখ বন্ধ করে প্রকৃতির শান্ত পরিবেশ উপভোগ করতে দেখা যায় তাঁকে। ছবির সিনেম্যাটিক আবহ এবং অভিনেতার অনাড়ম্বর উপস্থিতি অনুরাগীদের বিশেষভাবে আকৃষ্ট করেছে।

তবে শুধু লোকেশন বা স্টাইল নয়, ৫৯ বছর বয়সেও সলমনের ফিটনেসও সমানভাবে নজর কেড়েছে। স্লিভলেস পোশাকে তাঁর সুঠাম বাইসেপ স্পষ্ট ধরা পড়েছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা বইছে। অনেকেই আবার মন্তব্য করেছেন, বলিউডে ফিটনেস আইকন হিসেবে সলমন এখনও নিজের জায়গা অটুট রেখেছেন।

উল্লেখযোগ্য বিষয় হল, ছবিটির প্রথম ঘোষিত নাম ছিল ‘ব্যাটেল অফ গলওয়ান’। পরে সেটির পরিবর্তে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ রাখা হয়। নাম পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে পরিচালক অপূর্ব লাখিয়া এক সাক্ষাৎকারে জানান, ছবিটি কেবল একটি যুদ্ধকে কেন্দ্র করে নয়, বরং দেশের জন্য আত্মত্যাগ এবং মানবিক মূল্যবোধকে তুলে ধরে। সেই কারণেই নতুন শিরোনাম ছবির মূল ভাবনার সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ।

অন্যদিকে, ছবির মুক্তি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রথমে চলতি বছরের এপ্রিলে মুক্তির পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে যায়। পরে স্বাধীনতা দিবসের সপ্তাহে মুক্তির জল্পনা শোনা গেলেও এখনও পর্যন্ত নির্মাতারা নতুন মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি।

সম্প্রতি ছবিটি নিয়ে আরও একটি বিতর্ক সামনে আসে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, ‘মাতৃভূমি’ নাকি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের (CBFC) ছাড়পত্র পেতে সমস্যায় পড়েছে। তবে ৪ জুলাই সলমন খান ফিল্মস এক বিবৃতিতে সেই খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে। প্রযোজনা সংস্থার বক্তব্য, ছবিটি এখনও সার্টিফিকেশনের জন্য সিবিএফসি-তে জমাই দেওয়া হয়নি। ফলে সেন্সর জটিলতার খবর সম্পূর্ণ ভুয়ো। নির্মাতারা জানিয়েছেন, ছবি সংক্রান্ত সমস্ত আপডেট কেবল তাঁদের অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকেই প্রকাশ করা হবে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe