...
...
Next Story

সলমন খানের সঙ্গে অভিনয়ের অফার ফিরিয়েছেন শোয়েব আখতার! বলিউডে অনীহা পাক তারকার

বলিউডের ভাইজানকে নিজের বায়োপিকে দেখতে চান শোয়েব, অথচ সেই সলমন খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে রাজি হননি পাক ক্রিকেট তারকা। কেন?

Published on: Aug 26, 2026, 21:00:16 IST
Advertisement

পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার শোয়েব আখতার তাঁর গতিময় বোলিংয়ের পাশাপাশি স্পষ্টভাষী মন্তব্যের জন্যও সর্বদা চর্চায় থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে শোয়েব এক আশ্চর্যজনক তথ্য প্রকাশ করে জানান, যখন ভারত ও পাকিস্তানের সম্পর্ক স্বাভাবিক ছিল, তখন তিনি হিন্দি চলচ্চিত্র জগতে যোগ দেওয়ার কথা ভেবেছিলেন। শুধু তাই নয়, বলিউড ভাইজান সলমন খানও তাঁকে একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন।

সলমন খানের সঙ্গে অভিনয়ের অফার ফিরিয়েছেন শোয়েব আখতার! বলিউডে অনীহা পাক তারকার
সলমন খানের সঙ্গে অভিনয়ের অফার ফিরিয়েছেন শোয়েব আখতার! বলিউডে অনীহা পাক তারকার

'গ্যাংস্টার' ও সলমনের ছবির প্রস্তাব

তামিশ হাশমির শো-তে কথা বলতে গিয়ে শোয়েব আখতার জানান: শোয়েবকে বিখ্যাত হিন্দি ছবি 'গ্যাংস্টার'-এ একটি রোলের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি স্পষ্ট করেন যে, ইমরান হাশমির অভিনীত চরিত্রটির জন্য নয়, অন্য একটি রোলের জন্য তাঁকে অ্যাপ্রোচ করা হয়েছিল।

সলমন খানের অফার: সলমন খান নিজেও তাঁকে একটি চলচ্চিত্রে কাজ করার অফার দেন, কিন্তু শোয়েব সেই প্রস্তাবও প্রত্যাখ্যান করেন।

কেন বলিউডের অফার ফিরিয়েছিলেন শোয়েব?

চলচ্চিত্র জগতে পা না দেওয়ার পেছনে একাধিক কারণ ব্যাখ্যা করেছেন এই পাকিস্তানি স্পিডস্টার।

দুই জগতের মধ্যে ভারসাম্য রক্ষা: শোয়েব বলেন, ‘আমি একই সাথে দুটো দুনিয়ায় বাঁচতে পারতাম না। বছরে ৬-৭ মাস ক্রিকেট খেলা আর বাকি সময় শুটিং করা অসম্ভব ছিল। একদিকে ফিটনেসের সমস্যা, অন্যদিকে ছবি হিট করানোর বিশাল মানসিক চাপ— ক্যামেরা ও লাইটের জন্য আমি এসব করতে প্রস্তুত ছিলাম না।’

'সলমনের তুলনায় আমি কিছুই নই"

সলমন খানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে শোয়েব জানান, শারীরিকভাবে তাঁকে কিছুটা সলমনের মতো দেখতে লাগলেও মনের দিক থেকে সলমন অনেক বড় মানুষ। শোয়েবের কথায়, ‘সলমন আমার চেয়ে অনেক ভালো মানুষ। উনি অত্যন্ত দানশীল, প্রচুর মানুষকে সাহায্য করেন এবং সামাজিক কাজ করেন। ওঁর জায়গায় আমি কিছুই নই।’

উল্লেখ্য, ইতিপূর্বে এক প্রশ্নের জবাবে শোয়েব জানিয়েছিলেন, যদি ভবিষ্যতে কখনও তাঁর জীবনের ওপর বায়োপিক তৈরি হয়, তবে তিনি পর্দায় সলমন খানকেই নিজের চরিত্রে দেখতে চান।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe