...
...
Next Story

মোদী টুইট করতেই পড়ুয়াদের বিক্ষোভ ছেড়ে বাড়ি ফিরতে বললেন সলমন! সোনমকে বিঁধে লিখলেন, ‘আমার বাড়ি থেকে খাবার পাঠিয়ে দেব…’

মোদী টুইট করতেই সুর বদল সলমন খানের। বিক্ষোভে থাকা পড়ুয়াদের দিলেন ঘরে ফেরার নির্দেশ। সোনম ওয়াংচুকে নিয়েও করেছেন বিস্ফোরক পোস্ট। এমনকী, তিনি ঘর থেকে খাবার পাঠিয়ে দেবেন বলেও হল ঝাঁঝালো আক্রমণ।

Published on: Jul 23, 2026, 20:18:25 IST
Advertisement

আচমকা সুর বদল সলমন খানের। যে ভাইজান বুধবার রাতেই ছাত্র আন্দোলনের সমর্থনে আওয়াজ তুলেছিলেন, সেই সলমনই বৃহস্পতিবার করলেন সুর বদল। বিক্ষোভ কর্মসূচী তুলে শুধু পড়ুয়াদের ঘরে ফেরার নির্দেশই দিলেন। সোনম ওয়াংচুকে নিয়েও করেছেন বিস্ফোরক পোস্ট। এমনকী, তিনি ঘর থেকে খাবার পাঠিয়ে দেবেন বলেও হল ঝাঁঝালো আক্রমণ।

সলমন খান।
সলমন খান।

বিং হিউমান-এর কপি মগ নিয়ে একটি সেলফি শেয়ার করলেন সলমন। তবে এবার ছবির থেকে নজরে থাকল তাঁর পোস্টের ক্যাপশন। যেখানে লেখা, ‘শিক্ষার্থীরাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার—শিক্ষা ও নিরাপত্তা, উভয় ক্ষেত্রেই। তাই তাদের বা তাদের অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই এ বিষয়ে টুইট করেছেন, এবং আমি নিশ্চিত যে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেবেন। তাই আমি শিক্ষার্থীদের অনুরোধ করছি, দয়া করে নিজেদের বাড়িতে ফিরে যাও এবং বাবা-মায়ের কাছে ফিরে যাও।’

এখানেই থেমে থাকেননি সোনম ওয়াংচুকের জন্য সলমনের ভাষা বেশ বিতর্কিত বলা চলে। লিখেছেন, ‘সোনম, যা হওয়ার হয়ে গেছে, ভাই। বিষয়টা আর টেনে বাড়িও না। যদি ভবিষ্যতে আবার প্রয়োজন হয়—যদিও আমার মনে হয় না হবে—তখন এই লড়াইয়ের মনোভাবটা ধরে রেখো। এখন কিছু খেয়ে নাও। চাইলে আমি বাড়ি থেকে তোমার জন্য খাবার পাঠিয়ে দিতে পারি।’

সলমনের বৃহস্পতিবারের পোস্ট:

তিনি আরও লেখেন, ‘ওদের এই অবস্থানকে আমি আন্তরিকভাবে সম্মান জানাই। ওদের নিষ্ঠা, আন্তরিকতা এবং কঠোর পরিশ্রম করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার ইচ্ছাই একদিন আরও শিক্ষিত ও উন্নত ভারত গড়ে তুলবে। এই আন্দোলন, এই প্রতিবাদ—এভাবেই হওয়া উচিত। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবেই নিজেদের দাবি জানিয়েছে। ওদের সাহস, দৃঢ়তা এবং শিক্ষার প্রতি অদম্য আগ্রহ সত্যিই প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, এই প্রজন্মই একদিন ভারতের মুখ উজ্জ্বল করবে।’

এরপর তিনি লেখেন, ‘এই বিষয়টি শিক্ষার্থী এবং শিক্ষাব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ। এটিকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়। এই আন্দোলনের সমস্ত কৃতিত্ব দেশের ছাত্রছাত্রীদেরই প্রাপ্য। আমি নিশ্চিত, সরকারও তাঁদের পাশে দাঁড়াবে এবং শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলবে। এতে সবারই মঙ্গল হবে। আমি ইতিবাচক সিদ্ধান্তের আশা করছি এবং প্রার্থনা করছি। ঈশ্বর তোমাদের সকলকে আশীর্বাদ করুন, যারা সত্যিই শিক্ষিত হতে চাও।’

সবশেষে তিনি লেখেন, ‘শিক্ষাই আগামী দিনের সবচেয়ে বড় ট্রেন্ড এবং সম্মানের বিষয় হয়ে উঠুক। প্রতি বছর যেন শিক্ষার প্রতি মানুষের আগ্রহ আরও বাড়ে। এমন একদিন আসুক, যখন বিদেশ থেকেও মানুষ ভারতে পড়াশোনা করতে আসবে এবং ভারত বিশ্বের অন্যতম শিক্ষা-কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।’

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe