...
...
Next Story

Salman Khan: নায়িকাদের নিতম্ব, বুকের খাঁজে ক্যামেরা ফোকাস! ফের পাপারাৎজিদের সতর্ক করলেন সলমন

অশ্লীল অ্য়াঙ্গেল থেকে নায়িকাদের কুরুচিকর ছবি-ভিডিয়ো তোলা নিয়ে দিন কয়েক আগেই বিগ বসের মঞ্চ থেকে পাপারাৎজিদের একহাত নেন সলমন। প্রকাশ্যেও তাঁদের সাবধান করলেন ভাইজান।

Published on: Oct 23, 2026, 09:00:31 IST
Advertisement

আসন্ন ‘আইফা ২০২৭’ (IIFA 2027)-এর প্রচার উপলক্ষে মুম্বইয়ে আয়োজিত এক প্রেস কনফারেন্সে কারিনা কাপুর খানের সাথে স্টাইলিশ লুকে হাজির হন বলিউড ভাইজান সলমান খান। তবে ছবি তোলার ঝলমলে আবহের মাঝেই পাপারাজ্জিদের (Paparazzi) উদ্দেশ্যে সলমান আবারও তাঁর আগের বার্তা স্মরণ করিয়ে দেন। সেলেব্রিটিদের আপত্তিকর কোণ থেকে ছবি তোলার অভ্যাসের কঠোর সমালোচনা করে আলোকচিত্রীদের উদ্দেশ্যে অভিনেতা স্পষ্ট বলেন— ‘অন্তত এটুকু সম্মান তোমরা দিতেই পারো।’

নায়িকাদের নিতম্ব, বুকের খাঁজে ক্যামেরা ফোকাস! ফের পাপারাৎজিদের সতর্ক করলেন সলমন (AP Photo/Rafiq Maqbool)
নায়িকাদের নিতম্ব, বুকের খাঁজে ক্যামেরা ফোকাস! ফের পাপারাৎজিদের সতর্ক করলেন সলমন (AP Photo/Rafiq Maqbool)

আইফার মঞ্চে সলমানের বার্তা:

পাপারাজ্জিদের সতর্কবার্তা: ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় সলমন পাপারাজ্জিদের তাদের সীমারেখা বজায় রাখার কথা মনে করিয়ে দিয়ে বলেন, ‘পেছনের দিকের কথা কিন্তু মনে রেখো! তোমরা সবাই অন্তত এটুকু সম্মান তো নিশ্চয়ই দিতে পারো।’

তিনি জানান, যে সমস্ত অভিনেত্রীরা পেছনের দিক থেকে ছবি তুলতে নিষেধ করেন এবং যাঁরা আপত্তি জানান না—উভয়ের মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতা চিত্র সাংবাদিকদের থাকা উচিত।

একফ্রেমে শাহিদ-করিনা, রয়েছেন সলমন-বরুণও

‘বিগ বস ২০’-এর সেই বিস্ফোরক মুহূর্ত:

নায়ক বলেছিলেন— টপেছন দিক থেকে যে ছবিগুলো নেওয়া হয়, তা কোনও নায়িকা পছন্দ করেন না। ৯০% মেয়ে এবং যাঁরা এখন মা হয়েছেন, তাঁরা কেউ এটা চান না। যে নারীরা এটা পছন্দ করেন না, তাঁদের উচিত পেছন ফিরে এমন পাপারাজ্জিদের সপাটে চড় মারা! ওদের বলা উচিত নিজেদের মা-বোনের ছবি এভাবে তুলে দেখাতে। জঘন্য মানসিকতা!'

যারা এই ধরনের কুরুচিকর ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়ে রেখেছিলেন অভিনেতা।

আইফা ২০২৭ (IIFA 2027) সংক্রান্ত তথ্য:

আইফা অ্যাওয়ার্ডসের ২৭তম আসর অনুষ্ঠিত হতে চলেছে আবুধাবির ইয়াস আইল্যান্ডের ‘ইত্তিহাদ অ্যারেনা’ (Etihad Arena)-তে। ২০২৭ সালের ২২ ও ২৩ জানুয়ারি বসবে এই চাঁদের হাট।

এই জমকালো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করবেন বরুণ ধাওয়ান ও অনন্যা পান্ডে। তাঁদের সঙ্গে যোগ দেবেন করণ জোহর এবং মণীশ পল। এছাড়া সলমন খান, কারিনা কাপুর খান এবং জাহ্নবী কাপুরের মতো প্রথম সারির তারকারা সেখানে মঞ্চ কাঁপানো পারফর্ম করবেন।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks